সোমবার, ১৫ জুন, ২০২৬২ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

লকডাউনে দুধ নিয়ে বিপাকে খামারীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ জুলাই ২০২১, ২২:৩৯

শেয়ার করুনঃ
লকডাউনে দুধ নিয়ে বিপাকে খামারীরা

সারাদেশের ন্যায় নওগাঁর ধামইরহাটেও কঠোর লকডাউনের কারণে ডেইরী ফার্মের মালিকরা দুধ নিয়ে চরম বিপাকে পড়েছে। লকডাউনের মিষ্টি ও দইয়ের দোকান বন্ধ থাকায় প্রচুর পরিমাণে দুধ উৎপাদন হলেও ক্রেতা ও দাম না থাকায় অনেক খামারী লোকসানের মধ্যে পড়েছে। খামারের গরুর খাদ্য ও খামারের দৈনন্দিন খরচ যোগাড় করতে হিমশিম খাচ্ছেন। তাদেরকে বাঁচাতে বিকল্প উপায়ে তাদের দুধ ক্রয়ের ব্যবস্থা করতে সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন খামারীরা। এছাড়া সরকারি প্রণোদনার দাবী জানিয়েছেন।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে,এ উপজেলার প্রায় ১১ হাজার ৩শতটি ডেইরী খামার রয়েছে। এর মধ্যে ৭০-৭৫টি খামারে শুধু উৎপাদন হয়। দুধ উৎপাদনের জন্য ৩০-৩৫টি খামার রয়েছে এ কাটাগরির। এসব খামারে উন্নতমানের দুধের গাভী রয়েছে। এসব গাভী ক্রয় করতে খামারীদের প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করতে হয়েছে। বিভিন্ন সংস্থা থেকে তারা ঋণ গ্রহণ করে খামার তৈরি করেছেন।

আরও

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

অনেক খামারী গাভী থেকে সবেমাত্র দুধ পেতে শুরু করেছেন। চলমান লকডাউনের আগে মোটামুটি বাজারের দুধের চাুহিদা ছিল। কিন্তু লকডাউন শুরু থেকে বাজারের মিষ্টিসহ বিভিন্ন হোটেল রেস্তোঁরার দোকান বন্ধ হওয়ায় দুধের চাহিদা শতভাগ কমে গেছে। এছাড়া বিবাহসহ বিভিন্ন অনুষ্ঠান বন্ধ থাকায় দুধের চাহিদা তলানিতে ঠেকেছে। রমজান মাসে প্রতি লিটার ৬০টাকা দরে দুধ বিক্রি হলেও এখন ৪০ টাকায় কেউ নিতে চায় না।

এব্যাপারে ধামইরহাট উপজেলা ডেইরী ফার্ম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও উত্তর চকযদু বিসমিল্লাহ ডেইরী ফার্মের স্বত্বাধিকারী মিনহাজুল হক সরকার শিবলী বলেন,তার খামারে ৬টি বিদেশী গাভী প্রতিদিন প্রায় ৪০ লিটার দুধ দেয়। লকডাউনের কারণে দই,মিষ্টি ও হোটেল রেস্তোরা দোকান বন্ধ থাকায় কেউ আর দুধ কিনতে আসে না। বর্তমান প্রতিদিন দুধগুলো ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে। এতে তিনি আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন।

দুধখামারীরালকডাউন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহতের ঘটনায় পতাকা বৈঠক

বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহতের ঘটনায় পতাকা বৈঠক

পৌরসভার অন্তর্গত হাটনগর গ্রামের সাঈদ ডেইরী ফার্মের সত্বাধিকারী মো.আবু সাঈদ বলেন,তার খামারে বর্তমানে ৮টি গাভী প্রতিদিন ৮৫ লিটার দুধ দেয়। লকডাউনের আগে খামার থেকে ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাগণ দুধ ক্রয় করতো। এখন বাড়ী বাড়ী গিয়ে দুধ পৌঁছে দেয়ার পরও প্রতি লিটার দুধের মূল্য পাওয়া যাচ্ছে মাত্র ৪০ টাকা। অথচ গাভীর খাদ্য ও শ্রমিকের মজুরী আগের মতো পরিশোধ করতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে খামার নিয়ে তিনি চরম সংকটে পড়বেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বাধ্য হয়ে তিনি অধিক পরিমাণে দুধ বাচ্চুরকে খাওয়াচ্ছেন। উপজেলার আঙ্গরত মায়াকানন বায়ো এগ্রো ডেইরী ফার্মের স্বত্বাধিকারী রিনা আক্তার বলেন,তার খামারে ৪টি গাভী থেকে প্রতিদিন প্রায় ১৬ লিটার পাওয়া যায়। বর্তমানে এক লিটার দুধও কেউ নিতে আসেনা। সমস্ত দুধ ফ্রিজে রাখা হচ্ছে। কিন্তু ফ্রিজের জায়গাও শেষ পর্যায়ে। অথচ গো খাদ্য ও শ্রমিকের মজুরী আগের থেকে বরঞ্চ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থা চললে খামার দেউলিয়ার পরিণত হবে। সরকারি প্রণোদনা না পেলে খামার বন্ধ করা ছাড়া কোন উপায় থাকবে না। এতে অনেক শ্রমিক বেকার হয়ে পড়বে। 

উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডা.এমরান আলী প্রমানিক বলেন, এ উপজেলার ছোট বড় প্রায় ১১ হাজার ৩শতটি ডেইরী  খামার রয়েছে। বর্তমানে লকডাউনের কারণে খামারের দুধ বিক্রি করতে পারছে না খামারীরা। নিঃসন্দেহে এতে তারা ক্ষতিগ্রস্ত হবেন। নিজ নিজ উদ্যোগে এ সময় দুধ সংরক্ষণ করতে হবে। তবে সরকারি সিদ্ধান্ত মোতাবেক দুধ কাঁচামাল হিসেবে পরিবহনে কোন সমস্যা নেই। দই,মিষ্টি এবং অন্যান্য সুশ্বাদু খাবার তৈরি করতে দুধ প্রধান উপাদান। কিন্তু সবকিছু বন্ধ থাকায় এ সংকট তৈরি হয়েছে। গত বছর করোনাকালে এ উপজেলায় প্রায় এক হাজার ছাপান্ন জন খামারীকে প্রণোদনা দেয়া হয়েছিল। সরকার চাইলে আবারও তাদেরকে প্রণোদনা দেয়া হবে। 

সর্বশেষ সংবাদ

দিল্লিতে প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ নায়ক ইরানকুন্ডা

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ নায়ক ইরানকুন্ডা

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

ত্রিমাত্রিক নেশায় ধ্বংস হচ্ছে সরাইলের তরুণরা

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

এ সম্পর্কিত আরও পড়ুন

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের বিলমানুষমারি গ্রামের পাটক্ষেত থেকে নিখোঁজ আসাদুল ইসলামের (২৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কালুখালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এর আগে রবিবার দুপুরে আসাদুল ইসলাম বাড়ি থেকে বের হন। সন্ধ্যা গড়িয়ে গেলেও তিনি আর বাড়ি না ফেরায় পরিবার তাঁকে খোঁজাখুঁজি শুরু

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের কাউখালী উপজেলার কৃতি সন্তান মুহাম্মাদ ইবরাহীম খলিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে মাস্টার অব ফিলোসফি (এমফিল) ডিগ্রি অর্জন করেছেন। গত ১০ মে বিশ্ববিদ্যালয়ের ৭৮তম একাডেমিক কাউন্সিল সভায়  এবং ২১ মে অনুষ্ঠিত ১১১ তম সিন্ডিকেট সভায় তার এমফিল ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। তার গবেষণার বিষয় ছিল ‘সন্তান প্রতিপালনে আল-কুরআন ও আস-সুন্নাহ এর নির্দেশনা : প্রেক্ষাপট বাংলাদেশ’ (Guidance of Al-Quran and As-Sunnah in

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙনে ফেরিঘাট সংলগ্ন অঞ্চলগুলোতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ১, ২ ও ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ভাঙন তীব্র হওয়ায় নদীপাড়ের বসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে। রবিবার সকালে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের বিভিন্ন অংশে নদীর পানি দ্রুত তীর গ্রাস করছে। কোথাও কোথাও মাটি ধসে সরাসরি নদীগর্ভে চলে যাচ্ছে। এতে ঘাট এলাকার

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

খুলনায় ফজরের নামাজে গুলি-হামলা দুইজন আহত

খুলনা মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ চলাকালে মসজিদে সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে। নামাজ আদায়ের সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী মসজিদের ভেতরে প্রবেশ করে গুলি চালায়। গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও উত্তর কাশিপুর এলাকার

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ করল বিজিবি

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ করল বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা-জয়গনগর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-জয়গনগর সীমান্তের ৭৫ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি সূত্র জানায়, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টের পাশে ৭৫ নম্বর প্রধান সীমান্ত পিলারের ভারতীয় অংশে ভোরের দিকে