
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১৯:১৭

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ওষুধ, কসমেটিকস, মোবাইল ফোন ও গবাদিপশু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মারুফ হোসেন ওরফে সুরুজ (২১) নামের এক যুবককে আটক করা হয়েছে।
