সোমবার, ২৭ জুলাই, ২০২৬১৩ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতিবাংলাদেশ

হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২১, ২৩:১৮

শেয়ার করুনঃ
হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়

বর্তমান করোনাকালীন সময়ে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরে রাজস্ব আহরণে প্রবৃদ্ধি ধরে রেখেছে। চলতি অর্থবছর চালসহ অন্যান্য পণ্য বেশি আমদানি হওয়ায়  নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আয় করেছে বন্দরের শুল্কস্টেশন কতৃপক্ষ।

আরও

দৌলতদিয়া যৌনপল্লীতে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

দৌলতদিয়া যৌনপল্লীতে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) লক্ষ্যমাত্রার অধিক ৫৮ কোটি ১৯ লাখ টাকার রাজস্ব আয় করেছে হিলি স্থল শুল্কস্টেশন কর্তৃপক্ষ।

আরও

দৌলতদিয়া যৌনপল্লীতে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

দৌলতদিয়া যৌনপল্লীতে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

এ সময় বন্দর থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ৩১২ কোটি ২৯ লাখ টাকা। এর বিপরীতে আয় হয়েছে ৩৭০ কোটি ৪৮ লাখ টাকা। যদিও সদ্য সমাপ্তকৃত মে মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১২ কোটি ২৩ লাখ টাকা কম রাজস্ব আয় করেছে। এ সময়ে লক্ষ্যমাত্রা ছিল ৩২ কোটি ৪৭ লাখ টাকা, আহরণ হয় ২০ কোটি ২৩ লাখ টাকা।

লক্ষ্যমাত্রাহিলি স্থলবন্দররাজস্ব আদায়
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

হিলি স্থল শুল্কস্টেশন কার্যালয় তথ্য মতে, চলতি ২০২০-২১ অর্থবছরে হিলি স্থলবন্দর থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় ৩১৪ কোটি ১৩ লাখ টাকা।

হিলি স্থল শুল্কস্টেশনের উপকমিশনার মো. কামরুল ইসলাম বলেন, চলতি অর্থবছরের ১১ মাসেই বন্দর থেকে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে অধিক ৫৮ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। এখনো অর্থবছরের আরো এক মাস বাকি রয়েছে এ সময়ে আরো বাড়তি রাজস্ব আহরণ সম্ভব হবে। 

বাড়তি রাজস্ব আহরণের কারণ হিসাবে তিনি বলেন, বন্দর দিয়ে চলতি অর্থবছর গম, ভুট্টা, খৈল, ভুষি, পাথর, বিভিন্ন মসলাজাতীয় পণ্যসহ প্রচুর পরিমাণ চাল আমদানি হওয়া। দেশের বাজারে চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার চাল আমদানিতে শুল্কহার কমিয়ে দেয়ার ফলে পূর্বে চাল আমদানি বন্ধ থাকলেও চলতি অর্থবছর এ বন্দর দিয়ে ১ লাখ ৭১ হাজার টনের মতো চাল আমদানি হয়েছে।

তিনি আরো বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী বন্দর দিয়ে আমদানি ও রফতানীকৃত পণ্যের পরীক্ষণ, শুল্কায়নসহ সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বন্দরে পণ্যজট কমানোসহ কাস্টমসের সব কর্মকর্তা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কার্যক্রম চালাচ্ছেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এছাড়া বন্দরের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টসহ সব পক্ষের সহযোগিতায় সুষ্ঠুভাবে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম সম্পন্ন হওয়ায় বন্দর থেকে রাজস্ব আহরণ বেড়েছে।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৬ কোটি ৬৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয় ৪৩ কোটি ২৮ লাখ টাকা। আগস্টে ১৩ কোটি ৩০ লাখের বিপরীতে আয় হয় ২০ কোটি ৮৬ লাখ টাকা। সেপ্টেম্বরে ৯ কোটি ৮০ লাখের বিপরীতে আয় হয় ২০ কোটি ৬৩ লাখ টাকা। অক্টোবরে ১৮ কোটি ১০ লাখ টাকার বিপরীতে আয় হয় ১৮ কোটি ৬৮ লাখ টাকা। নভেম্বরে ৩১ কোটি ৯ লাখের বিপরীতে আয় হয় ২৬ কোটি ৬০ লাখ টাকা। ডিসেম্বরে ৫১ কোটি ১৬ লাখের বিপরীতে আয় হয় ২২ কোটি ২১ লাখ টাকা। 

জানুয়ারিতে ২৭ কোটি ৮৮ লাখের বিপরীতে আয় হয় ২০ কোটি ৮১ লাখ টাকা। ফেব্রুয়ারিতে ২৯ কোটি ৮৫ লাখের বিপরীতে আয় হয় ৪৭ কোটি ১৯ লাখ টাকা। মার্চে ২৪ কোটি ৪৩ লাখের বিপরীতে আয় হয় ৬১ কোটি ৩৪ লাখ টাকা। এপ্রিলে ৩১ কোটি ৫৬ লাখের বিপরীতে আয় হয় ৬৮ কোটি ৬২ লাখ টাকা। মে মাসে ৩২ কোটি ৪৭ লাখের বিপরীতে আয় হয় ২০ কোটি ২৩ লাখ টাকা।

চলতি ২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩১২ কোটি ২৯ লাখ টাকা। এর বিপরীতে রাজস্ব আয় হয় ৩৭০ কোটি ৪৮ লাখ টাকা। এতে করে অর্থবছরের ১১ মাসে লক্ষ্যমাত্রার অধিক ৫৮ কোটি ১৯ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। একই সময়ে গত ২০১৯-২০২০ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৭১ কোটি ৬১ লাখ টাকা। এর বিপরীতে আয় হয়েছিল ১৮৯ কোটি ৮৪ লাখ টাকা। 

এ সময় ৮১ কোটি ৭৬ লাখ টাকা লক্ষ্যমাত্রার চেয়ে কম রাজস্ব আয় হয়েছে।

অনিয়মের ক্ষেত্রে কোনো ছাড় নেই জানিয়ে উপকমিশনার মো. কামরুল ইসলাম বলেন, সবাইকে নিয়মের মধ্যে থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চালানোর অনুরোধ করেন। চলতি অর্থবছর যা আয় হয়েছে, তার ওপর নির্ভর করে আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।

কিন্তু আগামী অর্থবছর সরকার চাল আমদানিতে শুল্কহার না কমালে ভারত থেকে যদি চাল আমদানি না হয় এবং অন্যান্য পণ্যের আমদানি না বাড়ে তাহলে রাজস্ব আয়ে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।

জনপ্রিয় সংবাদ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

এক দশক অপেক্ষার অবসানে শুরু হচ্ছে চীনা শিল্পাঞ্চল নির্মাণ

এক দশক অপেক্ষার অবসানে শুরু হচ্ছে চীনা শিল্পাঞ্চল নির্মাণ

দীর্ঘ এক দশকেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে চট্টগ্রামের আনোয়ারায় বহুলপ্রত্যাশিত চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর নির্মাণকাজ আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রায় ৮০০ একর জমির ওপর সরকার-টু-সরকার উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পকে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কর্তৃপক্ষের আশা, এ প্রকল্পে প্রায় ৫০০ মিলিয়ন ডলার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসবে এবং এক লাখেরও

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে পৌঁছালো ৩৬.৪৮ বিলিয়ন ডলারে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে পৌঁছালো ৩৬.৪৮ বিলিয়ন ডলারে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের এ পরিমাণ দাঁড়িয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৩ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার

দুদফা বৃদ্ধির পর বড় পতনে সোনার বাজারে নতুন চমক

দুদফা বৃদ্ধির পর বড় পতনে সোনার বাজারে নতুন চমক

দেশের বাজারে বড় ধরনের পতন ঘটেছে সোনার দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম সমন্বয় করে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাফে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর

বৈশ্বিক বাণিজ্যে নতুন চাপ, বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক বৃদ্ধি

বৈশ্বিক বাণিজ্যে নতুন চাপ, বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক বৃদ্ধি

বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগ না করার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে কার্যকর হতে যাওয়া এ সিদ্ধান্ত অনুযায়ী দেশভেদে ১০ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। অস্থায়ী বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার পরপরই হোয়াইট হাউস নতুন এই নীতি কার্যকর করছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল রেজিস্টার’-এ প্রকাশিত

দেশে খাদ্য নিরাপত্তা নিয়ে ডব্লিউএফপির সতর্কবার্তা

দেশে খাদ্য নিরাপত্তা নিয়ে ডব্লিউএফপির সতর্কবার্তা

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান অস্থিরতার প্রভাবে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশে সম্ভাব্য সার সংকট এবং খাদ্য উৎপাদনে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ব্যবহৃত ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়। বর্তমানে দেশে যে পরিমাণ ইউরিয়া মজুত রয়েছে,

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর বসতবাড়িতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫

রাজবাড়ীর বসতবাড়িতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫

শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক নিয়োগ দিল সরকার

ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক নিয়োগ দিল সরকার

আইনশৃঙ্খলা উন্নয়নেই বিনিয়োগের নতুন দিগন্ত খুলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা উন্নয়নেই বিনিয়োগের নতুন দিগন্ত খুলবে: স্বরাষ্ট্রমন্ত্রী