বুধবার, ২২ জুলাই, ২০২৬৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

এখন শোনা যায় না, ও বউ ধান ভানেরে, ঢেঁকিতে পাড় দিয়া

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ মে ২০২১, ১০:৪৬

শেয়ার করুনঃ
এখন শোনা যায় না, ও বউ ধান ভানেরে, ঢেঁকিতে পাড় দিয়া

কালের বিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে গ্রাম বাংলা থেকে ঐতিহ্যবাহী টেঁকি। এক সময়ের কৃষাণ-কৃষাণিদের ভালো মানের চাল তৈরির প্রধান মাধ্যম ছিলো ঢেঁকি। গ্রামেগঞ্জে এখন পুরোপুরি লেগেছে আধুনিকতার ঢেউ। কালের বিবর্তনে পুরোপুরি হারিয়ে গেল ঢেঁকির ছন্দময় শব্দ।ধান থেকে চাল, তা থেকে আটা। একসময়ে চাল আর আটা প্রস্তুতের একমাত্র মাধ্যম ছিল ঢেঁকি। বিশেষ করে শীতের আগমনে ঢেঁকির পাড়ে ধুম পড়ত নতুন ধানের চাল ও আটা তৈরির।

গ্রামেগঞ্জে পাড়ায় পাড়ায় এক সময় ঢেঁকি দিয়ে চাল তৈরি, চিড়া ভাঙা, আটা, পায়েসের চালের গুঁড়ো, খির তৈরির চাল বানানোর সেই ঢেঁকি- আজ হার মেনেছে ইঞ্জিনচালিত মেশিনের কাছে। ধান ভানা, চাল গুঁড়ো করা, বড়ি তৈরি করা, আটা তৈরি চালের গুঁড়াসহ ঢেঁকির যাবতীয় কাজ এখন করছে ইঞ্জিনচালিত মেশিনে। ঢেঁকি নিয়ে এক সময় জনপ্রিয় গান রচিত হয়েছিল।

আরও

নদীভাঙনে বিচ্ছিন্ন ইসলামাবাদ, টিকে থাকার লড়াইয়ে ৪৫ পরিবার

নদীভাঙনে বিচ্ছিন্ন ইসলামাবাদ, টিকে থাকার লড়াইয়ে ৪৫ পরিবার

ও বউ ধান ভানেরে/ঢেঁকিতে পার দিয়া/ ঢেঁকি নাচে বউ নাচে/ হেলিয়া, দুলিয়া/ ও ধান ভানেরে… পল্লী কবি জসীম উদ্দিনের ঢেঁকি নিয়ে এই কবিতা এখনো থাকলেও নানান স্মৃতির এই ঐতিহ্যবাহী ঢেঁকি এখন প্রায় বিলুপ্তির পথে।

ঢেঁকি তৈরির জন্য গাছ কেটে ৬ ফুট লম্বা এবং ৫-৬ ইঞ্চি পুরত্বের কাঠের খণ্ড আলাদা করতে হয়। মাথার দিকটা সুরু মোটা ও পায়ের দিকটা চ্যাপ্টা আকৃতির বানাতে হয়।   মাথার দিকে দেড় থেকে দুই ফুটের শুঁড় সংযোজন করতে হয়। যাকে বলে মুষল, কেউ বলে চুরুন। মুষলের শেষ দিকে বসানো থাকে লোহার চাকতি। ঢেঁকি যেখানে বসানো হয়, সেখানে ঢেঁকির মাথার দিকে গর্ত খোঁড়া হয়। 

আরও

টাঙ্গাইলঢেঁকিবউধান
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

রাবিতে রেলপথ অবরোধ, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রাবিতে রেলপথ অবরোধ, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

 এই গর্তকে বলা হয় নোট, গর্তের মধ্যে পাথর বা কাঠ খোদাই করে বসানো হয়। ঢেঁকির পেছনের দিকটা থাকে একটি ফ্রেমে আটকানো, যাকে বলে কাতলা। কাতলা থেকে বর্ধিত অংশে পা দিয়ে চাপ দিলেই শুরু হয় ঢেঁকির নাচন।

সাধারণত ২-৩ জন মহিলা এ যন্ত্রে কাজ করেন। ১-২ জন মুষল উত্তোলনের জন্য ধড়ের এক প্রান্তে পা দিয়ে পালাক্রমে চাপ দিয়ে থাকেন এবং পা সরিয়ে নিয়ে মুষলকে নিচে পড়তে দেন। অপর মহিলা বৃত্তাকার খোঁড়ল থেকে চূর্ণীকৃত শস্য সরিয়ে নেন এবং তাতে নতুন শস্য সরবরাহ করেন। মুষলের আঘাত ধারন করার জন্য খোঁড়লটি কাটা হয় মাটিতে বসানো এক টুকরা শক্ত কাঠের গুঁড়িতে।

ঢেঁকিতে পাড় দেওয়ার কাজ খুবই শ্রমসাপেক্ষ। কাজটিতে মহিলাগণ একে অপরের কষ্ট লাঘবের চেষ্টা করে থাকেন। কিন্তু কোনো কোনো সময় একজন  মহিলা সম্পূর্ণ কাজটি একাই করে থাকেন। এ কাজে তিনি একটি লম্বা হাতলের মাথায় নারিকেলের মালা (খোল) বেঁধে তৈরি করা চালুনির সাহায্যে খোঁড়লে শস্যদানা ভরা ও বের করার কাজ করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় কোথাও ঢেঁকির শব্দ নেই। ফলে বিলুপ্তপ্রায় গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী কাঠের তৈরি ঢেঁকি। প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে বিদ্যুৎ নেই, সেখানেও ঢেঁকির ব্যবহার কমেছে। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে কেউ কেউ বাড়িতে ঢেঁকি রাখলেও ব্যবহার করছে না। যন্ত্র আবিষ্কারের আগে ঢেঁকি শিল্পের বেশ কদর ছিল। তেল বা বিদ্যুৎ চালিত মেশিন দিয়ে ধান ও চাল ভানার কারণে ঢেঁকি আজ কদরহীন।

৭৮ বছর বয়সী বছিরন বলেন,আমাদের বাড়িতে এখনো একটি ঢেঁকি রয়েছে।কিন্তু এই ঢেঁকি অকেজো হয়ে পড়ে আছে।আগে  কত রকমের গান গাইতাম আর ঢেঁকিতে পাড় দিয়ে গুঁড়া করতাম।এখন সেগুলো শুধুই স্মৃতি।৬৯ বছর বয়সী বেঙ্গুলি বেওয়া জানান,এখন তো কোনো বাড়িতে ঢেঁকি চোখেই পড়েনা।অথচ আগে প্রায় বাড়িতেই ঢেঁকি ছিল।

বাংলাদেশের গ্রামগুলোতে ঘুরেও এখন ঢেঁকির দেখা মেলে না। ঢেঁকি সম্পর্কে জানতে চাইলে অনেকেই জানান, আগে প্রায় সবার বাড়িতে ঢেঁকি ছিল। সেই ঢেঁকিছাঁটা চাল ও চালের পিঠার গন্ধ এখন আর নেই। পিঠার স্বাদ ও গন্ধ এখনো মনে পড়ে। আধুনিক প্রযুক্তির ফলে গ্রামবাংলায় ঢেঁকির ব্যবহার কমে গেছে।

ঢেঁকি আমাদের প্রাচীন ঐতিহ্য। তাই এ শিল্প রক্ষা এবং সংরক্ষণের জন্য সবার সহযোগিতা ও গণসচেতনতা সৃষ্টি করতে হবে।তাছাড়া এখন আর কারোর বাড়ীতে ঢেঁকি পাওয়া যায় না।”ঢেঁকির ঢেঁক ঢেকানি আর শোনা যায়না। শুধু উপজেলা নয় জেলার প্রায় সকল অঞ্চল থেকে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ঢেঁকি শিল্প। তাইতো কবির ভাষায় বলি-

“তব রাজপথে চলিছে মোটর সাগরে জাহাজ চলে

রেলপথে চলে রেল ইঞ্জিন দেশ ছেয়ে গেছে কলে।”

#ইনিউজ৭১/জি/হা/২০২১

সর্বশেষ সংবাদ

এনআইডি সেবায় বড় সংস্কার আনছে নির্বাচন কমিশন

এনআইডি সেবায় বড় সংস্কার আনছে নির্বাচন কমিশন

স্থানীয় নির্বাচনে প্রার্থিতায় নতুন বিধিনিষেধ আনছে নির্বাচন কমিশন

স্থানীয় নির্বাচনে প্রার্থিতায় নতুন বিধিনিষেধ আনছে নির্বাচন কমিশন

মোদির বাসভবনের সামনে আটক কংগ্রেস নেতা রাহুল প্রিয়াঙ্কা

মোদির বাসভবনের সামনে আটক কংগ্রেস নেতা রাহুল প্রিয়াঙ্কা

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

হিলিতে রাস্তার পাশে রেখে দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন ওসি

হিলিতে রাস্তার পাশে রেখে দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন ওসি

এ সম্পর্কিত আরও পড়ুন

হিলিতে রাস্তার পাশে রেখে দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন ওসি

হিলিতে রাস্তার পাশে রেখে দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন ওসি

দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত দুই দিন আগে (১৯ জুলাই) 'থাকো, টাকা নিয়ে আসি মা' বলে কোলের ছোট শিশু  সন্তান দুই মেয়েকে রেখে চলে যাওয়া সেই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।  আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শিশু দুটির পরিবারকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান করেন ওসি জাকির হোসেন। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

নদীভাঙনে বিচ্ছিন্ন ইসলামাবাদ, টিকে থাকার লড়াইয়ে ৪৫ পরিবার

নদীভাঙনে বিচ্ছিন্ন ইসলামাবাদ, টিকে থাকার লড়াইয়ে ৪৫ পরিবার

ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ গ্রাম এখন যেন নদীবেষ্টিত এক বিচ্ছিন্ন জনপদ। বিষখালী ও গজালিয়া নদীর অব্যাহত ভাঙনে মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক যোগাযোগ হারিয়ে গ্রামের মানুষ প্রতিদিনই অনিশ্চয়তা আর দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছেন। ২০১৬ সালের ভয়াবহ নদীভাঙনের পর থেকে গ্রামটির স্থল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ধারাবাহিক ভাঙনে শত শত একর কৃষিজমি, অসংখ্য বসতবাড়ি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে।

ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক দিনে হাসপাতালে ভর্তি ২৯

ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক দিনে হাসপাতালে ভর্তি ২৯

ঝালকাঠিতে ডেঙ্গু সংক্রমণ ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এতে হাসপাতালগুলোতে রোগীর চাপ আরও বেড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, একই সময়ে চিকিৎসা শেষে ১৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে জেলার চারটি

কমলগঞ্জে উচ্ছেদ অভিযানে কমলা বাগান ধ্বংস, দিশেহারা চাষি পরিবার

কমলগঞ্জে উচ্ছেদ অভিযানে কমলা বাগান ধ্বংস, দিশেহারা চাষি পরিবার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ফলন আসার ঠিক আগমুহূর্তে একটি কমলা বাগান উচ্ছেদ করায় চরম অনিশ্চয়তায় পড়েছেন নারী উদ্যোক্তা মোছা. সালমা বেগম। দীর্ঘ আট বছরের শ্রম, বিনিয়োগ ও ভবিষ্যতের স্বপ্ন মুহূর্তেই ভেঙে যাওয়ায় পরিবারটি এখন ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। সরেজমিনে উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় গিয়ে দেখা যায়, বাগানজুড়ে ছড়িয়ে রয়েছে কেটে ফেলা কমলা গাছের ডালপালা। কয়েক

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে প্রাণ, বদলাচ্ছে গ্রামীণ জনজীবন

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে প্রাণ, বদলাচ্ছে গ্রামীণ জনজীবন

ঝালকাঠির রাজাপুর উপজেলায় দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা খালগুলো পুনঃখননের ফলে কৃষি, মৎস্য ও পরিবেশে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় জলাবদ্ধতা কমার পাশাপাশি সেচ সুবিধা বৃদ্ধি পাচ্ছে, যা স্থানীয় কৃষকদের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে। সরকারের ‘সারা দেশের পুকুর-খাল উন্নয়ন’ (আইপিসিপি) এবং ‘জলবায়ু ও দুর্যোগ সহনশীল পানি সম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন কাজ

জনপ্রিয় সংবাদ

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি