মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬১০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মার্কিন শুল্ক কমায় তৈরি পোশাক রপ্তানিতে স্বস্তি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ আগস্ট ২০২৫, ২১:৫৬

শেয়ার করুনঃ
মার্কিন শুল্ক কমায় তৈরি পোশাক রপ্তানিতে স্বস্তি

মার্কিন বাজারে পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশ হওয়াকে বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য স্বস্তিদায়ক মনে করছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি মনে করেন, এই পরিবর্তনের ফলে রপ্তানিকারকরা নতুন করে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে এবং মার্কিন বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা সম্ভব হবে।

শুক্রবার (১ আগস্ট) এক লিখিত বক্তব্যে তিনি জানান, গত কয়েক মাস ধরেই পাল্টা শুল্ক নিয়ে একটি অনিশ্চয়তা চলছিল। এতে করে রপ্তানিকারকরা ভবিষ্যৎ পরিকল্পনায় দ্বিধায় ছিলেন। এখন শুল্ক কমার কারণে সে অনিশ্চয়তা অনেকটাই দূর হয়েছে।

বিজিএমইএ সভাপতি জানান, যুক্তরাষ্ট্রে চীনের পণ্যের ওপর এখনো ৩০ শতাংশ পাল্টা শুল্ক বিদ্যমান এবং শিগগিরই সে দেশের চূড়ান্ত শুল্কহার ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। তবে প্রাথমিক আভাসে দেখা যাচ্ছে, বাংলাদেশের তুলনায় চীনের ওপর শুল্কহার বেশি থাকবে, যা বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক।

আরও

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

তিনি বলেন, বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হলেও বাস্তবায়নের জন্য জ্বালানির সরবরাহ, বন্দর সক্ষমতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রয়ে গেছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছে।

পাল্টা শুল্কের কারণে ব্যবসায় সাময়িক ধাক্কা লাগার আশঙ্কাও উড়িয়ে দেননি তিনি। কারণ মার্কিন ক্রেতাদের এখন পণ্য কিনতে অতিরিক্ত খরচ করতে হবে, যা তাদের বাজেট ও পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। এতে অর্ডার কমে যেতে পারে এবং দাম বৃদ্ধির ফলে বিক্রয়েও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তবে তিনি স্পষ্ট করে দেন, এই বাড়তি শুল্ক রপ্তানিকারকদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। এটি আমদানিকারক ও ক্রেতা প্রতিষ্ঠানকেই বহন করতে হবে। অতীতে কিছু ক্ষেত্রে ক্রেতারা শুল্কের বোঝা সরবরাহকারীদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেও এবার বিজিএমইএ সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

বিজিএমইএমার্কিন পাল্টা শুল্কপোশাক রপ্তানি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তিনি আরও বলেন, শেষ পর্যন্ত এই শুল্কের চাপ যাবে মার্কিন ভোক্তাদের ঘাড়ে। ফলে ক্রয়ক্ষমতা ও বাজার চাহিদার ওপর শুল্কের একটি দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও

ইয়াবা অর্থনীতি বাড়াচ্ছে অপরাধী ও লোভী চক্র

ইয়াবা অর্থনীতি বাড়াচ্ছে অপরাধী ও লোভী চক্র

মাহমুদ হাসান খান বিজিএমইএ সদস্যদের প্রতি আহ্বান জানান, তারা যেন আত্মবিশ্বাস ও সতর্কতা বজায় রেখে রপ্তানিমুখী কর্মকাণ্ডে আরও মনোনিবেশ করেন এবং বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির আলোকে নিজেদের প্রস্তুত রাখেন।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়ার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করানোর অভিযোগ এনে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

পিরোজপুরের কাউখালী উপজেলায় দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ের তীব্র শিক্ষক সংকট নিরসন এবং জরুরিভাবে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন নাগরিকদের উদ্যোগে সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা জানান, কাউখালী কেজি ইউনিয়ন

রাজধানীতে ডিএমপির অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের ২৬ কর্মী গ্রেপ্তার

রাজধানীতে ডিএমপির অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের ২৬ কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২২ জুন) রাজধানীর একাধিক থানায় সমন্বিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার অভিযান রমনা, ধানমন্ডি, বংশাল, খিলক্ষেত, কদমতলী,

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের ব্রিজে ধাক্কা লেগে খালে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার প্রধান সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফগামী ‘পায়রা’ নামের যাত্রীবাহী বাসটি

বাজার থেকে বাড়ি ফিরা হলো না, সড়কেই গেল প্রাণ

বাজার থেকে বাড়ি ফিরা হলো না, সড়কেই গেল প্রাণ

‎জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেলের ব্রেক করতেই সড়কে স্লিপ করে পণ্যবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে রাশেদুল ইসলাম জনি (৪২) নামে এক যুবকের মর্মান্তিক মুত্যু হয়েছে। ‎মঙ্গলবার সকাল সাড়ে ৯'টার  পাঁচবিবি -হিলি সড়কের লাঙ্গল হাটিতে এই দুর্ঘটনা ঘটে।  নিহত রাশেদুল উপজেলার বালিঘাটার নওদা ফেনতারা গ্রামের আব্দুর রশিদের ছেলে।   পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল  মোটরসাইকেল যোগে গোহাটি থেকে বাড়ি ফিরছিলেন। সে পৌর শহরের লাঙ্গল হাটিতে পৌঁছালে

সর্বশেষ সংবাদ

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির