
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৯:৪৮

হেমন্তের সোনাঝরা রোদে মৌলভীবাজারের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাকা আমন ধানের সমারোহ। অনুকূল আবহাওয়া, সরকারি সহায়তা ও কৃষকদের নিরলস পরিশ্রমে জেলায় এবার আগাম আমনের বাম্পার ফলন হয়েছে। মাঠের পর মাঠ কম্বাইন হারভেস্টারের গর্জন আর কৃষকদের কাস্তে হাতে ধান কাটায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তবে ফলনের আনন্দের পাশাপাশি উৎপাদন খরচ ওঠানো এবং বাজারে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।
