
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ১৬:৫৫

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং নিয়ে বিতর্ক এবার বাংলাদেশেও আলোচনার জন্ম দিয়েছে। ম্যাচে পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে ফিফা সভাপতি, ম্যাচের রেফারিসহ ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ। একই সঙ্গে তিনি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি স্থানীয় থানার আইনগত এখতিয়ারের বাইরে হওয়ায় অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।
