প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২২:২৯

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ প্রসঙ্গে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং তা আইন অনুযায়ী বিবেচনা করা হবে।
