শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬১৫ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষিবাংলাদেশ

আশাশুনিতে টানা বর্ষায় হুমকির মুখে ১০ হাজার বিঘা জমির আমন আবাদ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ জুলাই ২০২৩, ৪:১২

শেয়ার করুনঃ
আশাশুনিতে টানা বর্ষায় হুমকির মুখে ১০ হাজার বিঘা জমির আমন আবাদ

গত কয়েক দিনের টানা বর্ষণ ও ঘেরের লোনা পানিতে আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নের কয়েকটি গ্রামের নিন্মাঞ্চল তলিয়ে যাওয়ায় প্রায় ১০ হাজার বিঘা জমিতে আমন ধান চাষাবাদ হুমকির মুখে পড়েছে। বৃষ্টির পানি ও পার্শ্ববর্তী এলাকার লবন পানির ঘের প্লাবিত হওয়ায় চারিদিকে লোনা পানির ঢেউ থৈ থৈ করছে। যে কারণে সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় এক ফসলি এসব চাষীদের কপালে চিন্তার ভাজ পড়েছে।

 ঘের মালিকদের উদাসীনতায় আমন চাষাবাদের এসব এলাকার অনেকদিন আগে থেকেই লোনা পানি ঢুকেছে কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলো। গত কয়েক দিনের টানা বর্ষণে চাষীরা দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 

আরও

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

এলাকার একমাত্র পানি নিঃষ্কাশনের মাধ্যম কালকীর স্লুইজ গেটের নদী ও ভেতরের অংশে অতিরিক্ত পলি জমে এসব পানি সরবরাহ কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া পানি নিষ্কাশনের খাল গুলিতে অবৈধ নেটপাটা দিয়ে পানি সরবরাহ বন্ধ করে কৃত্রিম সংকট তৈরী করা হয়েছে। দ্রুত কালকীর স্লুইজ গেটের পলি অপসারন বা বিকল্প যেকোন উপায়ে দ্রুত পানি নিঃষ্কাশনের ব্যবস্থার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। 

শুক্রবার (৩০ জুন) সকালে সরজমিনে গজুয়াকাটি বিলে গিয়ে দেখা যায়, রাউতাড়ার মিনি কালভার্ট থেকে গজুয়াকাটিগামী বিলের ভিতরের রাস্তা গোয়ালডাঙ্গা, পিরোজপুর বিলের তীব্র লোনা পানি মিশ্রিত রাস্তা ছাপিয়ে দ্রুত গতি ছড়িয়ে পড়ছে গজুয়াকাটি বিলে। রাউতাড়া উত্তর বিলের মৎস্য ঘের মালিকদের ঘেরের লোনা পানি কালকীর খালে ফেলে দেওয়ায় গজুয়াকাটি বিলে লবন পানি ও বর্ষার পানিতে থৈ থৈ করছে। নিচু এলাকার বেশ কিছু মানুষের তরকারির ক্ষেত,পুকুর পানিতে তলিয়ে গেছে। 

আমন আবাদ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

প্রবল বৃষ্টি ও ঝড়ে হবিগঞ্জে বোরো ধানের বিপর্যয়

মৎস্য ঘেরের লবন পানি ধানের জমিতে প্রবেশ করায় এই অঞ্চলের একমাত্র ফসল আমন ধান চাষাবাদে প্রান্তিক কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে বলে স্থানীয়রা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, রাউতাড়া উত্তর বিলের মৎস্য চাষিরা তাদের ব্যক্তিগত কলগই দিয়ে অবৈধভাবে জোয়ারের সময় মৎস্য ঘেরে পানি উত্তোলন করে। ভাটার সময় সেই পানি কালকীর খালে আরেকটি গই বসিয়ে পানি সরবরাহ করে। ঐ পানি কালকীর স্লুইজ গেট দিয়ে নদীতে না যেতে পারায় রাস্তা ছাপিয়ে এসব ধানের জমিতে অবাধে প্রবেশ করছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

গজুয়াকাটি ও ফটিকখালী গ্রামের কয়েকটি কাঁচা রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় গ্রামের খেটে খাওয়া, চাকুরীজীবি,স্কুলগামী ছেলেমেয়েরা চরম ভোগান্তির স্বীকার হতে দেখা গেছে। লোনাপানিতে বড়দল ইউনিয়নের পাচপোতা ও দক্ষিণ বড়দল বিলে এবং খাজরা ইউনিয়নের ফটিকখালী, গজুয়াকাটি, রাউতাড়া বিলের প্রায় ১০ হাজার বিঘা পানিবিন্দ হয়ে আছে। যদি কালকির স্লুইস গেইটের পলি অপসারণ করা না হয় তবে খাজরা ইউনিয়নের খালিয়া, পিরোজপুর, দুর্গাপুর, গোয়ালডাঙ্গা বিলে একই অবস্থার শিকার হবে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

এদিকে পানি নিষ্কাশনে ব্যবস্থা নিতে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী স্থানীয় চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে শুক্রবার ফটিকখালী গ্রামে মতবিনিময় সভা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রামপদ সানা, শিক্ষক কিংকর ম-ল, আব্দুল লতিফ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।অসীম বরণ চক্রবর্তী জানান- তীব্র লোনা পানি মিশ্রিত পানি খাজরা ও বড়দল ইউনিয়নের আমন চাষাবাদের কয়েকটি বিলে জমে যাওয়ায় প্রায় ১০ হাজার বিঘা জমিতে আমন ধানের ফসল হুমকির মুখে পড়েছে। আমরা এলাকায় বসে স্থানীয় ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে বলেছি। সমস্যা সমাধানে  জেলা প্রশাসক এর সাথে কথা বলব। আশা করি দ্রুতই পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে।  কালকীর স্লুইজ গেটের পলি অপসারন, অবৈধভাবে লোনা পানি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, খালে অবৈধ নেটাপাটা অপসারণ করে এলাকার পানি সরবরাহ নিশ্চিত করে আমন ধান চাষীদের পাশে দাঁড়াতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, সাতক্ষীরা জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

সর্বশেষ সংবাদ

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

ঘুমের মধ্যে সাপের কামড়, কুলাউড়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ঘুমের মধ্যে সাপের কামড়, কুলাউড়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার চার

ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার চার

শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণ, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণ, নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেপ্তার

জনপ্রিয় সংবাদ

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

দিনাজপুরের নবাবগঞ্জে প্রচলিত ফসলের বাইরে আগাম জাতের সবজি চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষকেরা। উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি ব্লকের মালদহ গ্রামের কৃষক রাজু মিয়া (৪০) মাত্র ২০ শতাংশ জমিতে আগাম জাতের ‘কেরালা শিম’ চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন। ২৭ অক্টোবরের আগে পাওয়া তথ্য অনুযায়ী, গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তিনি। সরেজমিনে জানা গেছে, রাজু মিয়া তাঁর জমিতে ১৩৩টি শিমগাছ

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

সরকারি উদ্যোগে সৌরশক্তিচালিত সেচব্যবস্থা চালুর ফলে রাজশাহী বিভাগের বরেন্দ্র অঞ্চলে কৃষির চিত্র বদলে যাচ্ছে। বিদ্যুৎবিহীন, খরাপ্রবণ ও দুর্গম এলাকায় গত দুই বছরে ৩২টি সৌর সেচপাম্প স্থাপনের ফলে কৃষকদের সেচ ব্যয় প্রায় শূন্যের কোঠায় নেমেছে। একই সঙ্গে ফসলের নিবিড়তা বেড়েছে প্রায় ৫০ শতাংশ। ‘রাজশাহী বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, সেচ ব্যয় কমানো এবং পানির পরিমিত ব্যবহার নিশ্চিত করতে

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বনবেগুনের শক্ত শিকড়ের সঙ্গে উন্নত জাতের টমেটোর ডাল জুড়ে তৈরি হচ্ছে রোগ প্রতিরোধী ও অতি-ফলনশীল গ্রাফটিং চারা। বিশেষ এই চারার চাহিদা দেশের অন্তত ১০টি জেলায় ছড়িয়ে পড়েছে। কমলগঞ্জের নার্সারিগুলোতে প্রতি মৌসুমে উৎপাদন হচ্ছে প্রায় ৬৫ থেকে ৭০ লাখ চারা। এ খাতকে ঘিরে কয়েক মাসে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন হচ্ছে। আদমপুর, জালালপুর, বনগাঁও, কান্দিগাঁও, মধ্যগাঁও ও

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

জয়পুরহাটের পাঁচবিবিতে চলতি মৌসুমে লাভের আশায় ১ হাজার ৪০ হেক্টর জমিতে পাট চাষ করেছেন কৃষকেরা। তবে মৌসুমের শুরু থেকেই টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়েছে। এতে গত বছরের তুলনায় এবার আঁশের ফলন কিছুটা কম হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা। অবশ্য বাজারে পাটের দাম ভালো থাকায় ফলন কম হলেও কিছুটা স্বস্তিতে রয়েছেন

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

মৌলভীবাজারের শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরেই দেশের আনারস উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। পাহাড়ি টিলা, অনুকূল আবহাওয়া, উর্বর মাটি এবং কৃষকদের দীর্ঘ অভিজ্ঞতার কারণে এখানকার আনারস স্বাদ, গন্ধ ও গুণগত মানে দেশের অন্য সব অঞ্চলের চেয়ে আলাদা পরিচিতি পেয়েছে। এবার সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে ফিলিপাইন থেকে আমদানিকৃত উচ্চফলনশীল এমডি-২ জাতের আনারস, যা স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। ইতিহাস ঘেঁটে