শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কৃষি

তরুণ কৃষি উদ্যোক্তার সফলতা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ১৭:২১

শেয়ার করুনঃ
তরুণ কৃষি উদ্যোক্তার সফলতা

নওগাঁর ধামইরহাটে লেবু চাষ করে সফলতা পেয়েছে তরুণ কৃষি উদ্যোক্তা হাবিবুর রহমান। কৃষি বিষয়ে পড়াশুনা শেষ করে চাকুরীর পিছনে না ছুটে নিজের যোগ্যতা প্রমাণ করতে শুরু করেন কৃষি খামার। বর্তমানে মাত্র ৩৩ শতাংশ জমিতে লেবু চাষ করে বছরে প্রায় ৮ লক্ষ টাকা আয়ের স্বপ্ন দেখছেন। ইতোমধ্যে গ্রামের শিক্ষিত ও অশিক্ষিত বেকার যুবকরা হাবিবুর রহমানকে অনুসরণ করতে শুরু করেছে। উপজেলা কৃষি বিভাগে তাকে সর্বাত্মক সহযোগিতা করছে।

জানা গেছে,উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ শিববাটি গ্রামের কৃষক মো.আব্দুর রহমান এর ছেলে হাবিবুর রহমান। কৃষি বিষয়ে বিএজিএড পাস করার পর চাকুরীর পিছনে না ছুটে নিজের অর্জিত জ্ঞান ও প্রাতিষ্ঠানিক লদ্ধ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০১৬ সালে নিজ গ্রামের দক্ষিণ পার্শ্বে ৩৩ শতাংশ জমিতে উচ্চ ফলনশীল মারোমাসী চায়না-৩ (সীডলেস) জাতের ২৩১টি লেবুর চারা রোপন করেন।

আরও

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

লেবুর চারা,বাগান বেড়া দিয়ে ঘেরা এবং শ্রমিকের মজুরী বাবদ তার মোট খরচ হয়েছে ৩০ হাজার টাকা। ২০১৭ সাল থেকে বাণিজ্যিকভাবে ওই বাগান থেকে লেবু এবং লেবুর চারা বিক্রি শুরু হয়েছে। প্রথম বছর ২০ হাজার,দ্বিতীয় বছর ৪০ হাজার,তৃতীয় বছর প্রায় ১ লক্ষ টাকার লেবু বিক্রি হয়। সবচেয়ে বেশি গত বছর করোনাকালে লেবু বেশি বিক্রি হয়েছে।

আরও

ফলনেও ভালো, দামেও খুশি পাঁচবিবির হলুদ চাষিরা

নওগাঁধামইরহাটকৃষিউদ্যোক্তাসফলতালেবু চাষ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
ফলনেও ভালো, দামেও খুশি পাঁচবিবির হলুদ চাষিরা

২০২০ সালে রমজান মাস এবং করোনার জন্য প্রতি পিচ লেবু বাগান থেকে পাইকারী হিসেবে ৫ টাকা দরে বিক্রি করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা আয় হয়েছে। লেবু চাষে তেমন শ্রম দিতে হয়না। তাছাড়া এর রোগ বালাই অনেক কম। সহজে যে কেউ লেবু চাষ করতে পারে। বর্তমানে তার বাগানের গাছে থোকায় থোকায় লেবু ধরেছে। একদিকে লেবু উঠানো হচ্ছে অন্যদিকে প্রচুর ফুল আসছে।

এব্যাপারে তরুণ কৃষি উদ্যোক্তা কৃষিবিদ মো.হাবিবুর রহমান বলেন,চলতি বছরে তার বাগান থেকে পর্যায়ক্রমে ৮০ হাজার  পিচ লেবু বিক্রি করা হবে। প্রতি পিচ লেবু ৫টাকা দরে বিক্রি হচ্ছে। সে হিসেবে ৮০ হাজার লেবুর পাইকারী বাজার দর ৪ লক্ষ টাকা। ইতোমধ্যে বাগান থেকে পাইকাররা লেবু ক্রয় করছে। এছাড়া তার বাগানে প্রায় ৯ হাজার লেবুর চারা করা হয়েছে।

প্রতি পিচ চারা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সে হিসেবে ৯ হাজার চারা বিক্রি করে পাওয়া যাবে সাড়ে ৪ লক্ষ টাকা। সব মিলিয়ে বাগানে এবার তার খরচ হয়েছে ৮০-৯০ হাজার টাকা। এ বছর এ বাগান থেকে তার আয় হবে প্রায় সাড়ে ৭ থেকে ৮ লক্ষ টাকা। তার বাগানের লেবুর চারার চাহিদা ব্যাপক বেড়ে চলেছে। বিশেষ করে এ লেবুর কোন বিচি থাকে না,লেবুর চামড়া পাতলা এবং প্রচুর পরিমাণে রস থাকে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

যার কারণে এর চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষের এ জাতের লেবুর চারা তার কাছ থেকে সংগ্রহ করছে। তাছাড়া যে কেউ যোগাযোগ করলে তিনি স্বউদ্যোগে চারা পৌঁছানোর ব্যবস্থা করেন। দেশের বিভিন œস্থানের কৃষি সংশ্লিষ্ট জনরা তার মুঠোফোন ০১৭১২৮৮৫৩৭১ নম্বর কথা বলে চারা গ্রহণ করছেন।

তার বাগানের ব্যাপক পরিচিতি পাওয়ায় এলাকার শিক্ষিত ও অশিক্ষিত বেকার যুবকরা তার সহযোগিতা নিয়ে অনেকে লেবু এবং লিচু বাগান তৈরি করেছেন। তারা বাগান থেকে মুনাফা পেতে শুরু করেছে। এ ক্ষেত্রে উপজেলা কৃষি বিভাগ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। এব্যাপারে ধামইরহাট উপজেলার সদ্য বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষিবিদ

মো.সেলিম রেজা বলেন,তিনি ওই লেবুর বাগান কয়েক বার পরিদর্শন করেছেন। সীডলেস এ লেবুর প্রচুর রস এবং সুগন্ধী। কৃষি বিভাগ থেকে প্রযুক্তিগত দিকসহ তাকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। তাছাড়া লেবুর মার্কেট তৈরি এবং চারা গাছ বিক্রি করতে কৃষি বিভাগ থেকে ব্যাপক প্রচারনা চালানো হয়েছে। মোট কথা এ অঞ্চলের জন্য এটি একটি আদর্শ লেবু বাগান। 

বর্তমান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা.শাপলা খাতুন বলেন,সবে মাত্র এ উপজেলায় যোগদান করেছি। অন্য বাগান পরিদর্শন করেছি। তবে ওই বাগানে যাওয়া হয়নি। এ সময় মানুষকে প্রচুর ভিটামিন খেতে হবে। যার কারণে ভিটামিন সি সমৃদ্ধ বাগান গড়ে তুলতে হবে। পূর্বের মতো উপজেলা কৃষি বিভাগ থেকে এ বাগানের জন্য সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

#ইনিউজ৭১/তুষার/২০২১

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় পতন

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় পতন

হাসিনা ইস্যুতে কূটনৈতিক বার্তা, প্রথম প্রতিক্রিয়ায় যা বলল দিল্লি

হাসিনা ইস্যুতে কূটনৈতিক বার্তা, প্রথম প্রতিক্রিয়ায় যা বলল দিল্লি

লোডশেডিংয়ের প্রতিবাদে দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ

লোডশেডিংয়ের প্রতিবাদে দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর মোমবাতি বিতরণ

লড়াই করেও মিডল অর্ডার ব্যর্থতায় হারল বাংলাদেশ

লড়াই করেও মিডল অর্ডার ব্যর্থতায় হারল বাংলাদেশ

শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন

শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন

জনপ্রিয় সংবাদ

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

মৌলভীবাজারে হাইব্রিড আবাদে ঝুঁকছেন কৃষকরা, হারিয়ে যাচ্ছে দেশীয় ধান

হাইব্রিড ও উচ্চফলনশীল ধানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে মৌলভীবাজার জেলায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেশীয় অসংখ্য জাতের বহুমাত্রিক ধান। এক সময় জেলার গ্রামাঞ্চলে দেশি ও স্থানীয় বিভিন্ন বৈশিষ্ট্যের ধানের ব্যাপক চাষাবাদ হলেও বর্তমানে আমন, বোরো ও আউশ মৌসুমে এসব ধানের চাষ প্রায় বিলুপ্তির পথে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, তিন দশক আগেও জেলায় প্রায় সত্তর প্রজাতির স্থানীয় ধানের চাষ হতো। বর্তমানে

জুড়ীতে হলুদ তরমুজে কৃষিতে নতুন সম্ভাবনা, গণমাধ্যমকর্মীর সাফল্য

জুড়ীতে হলুদ তরমুজে কৃষিতে নতুন সম্ভাবনা, গণমাধ্যমকর্মীর সাফল্য

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হলুদ রঙের তরমুজ চাষ করে আলোচনায় এসেছেন তরুণ উদ্যোক্তা খোর্শেদ আলম। উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী ডোমাবাড়ী গ্রামের এই উদ্যমী কৃষক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন জাতের তরমুজ চাষে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফলে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও সাড়া। লালতীর কোম্পানির উদ্ভাবিত এবং চীন থেকে আমদানিকৃত নতুন জাতের এই হলুদ তরমুজ দেখতে আকর্ষণীয় ও

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

হাকিমপুরে প্রথমবার ক্যাপসিকাম চাষে সফল, দামে হতাশ কৃষকরা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বিদেশি সবজি ক্যাপসিকাম চাষ করে সফল হয়েছেন স্থানীয় কৃষকরা। কম সময়ে উৎপাদন এবং ভালো ফলনের কারণে কৃষকরা এ সবজি চাষে আগ্রহী হলেও বড় শহরের তুলনায় স্থানীয় বাজারে দাম কম থাকায় তারা কিছুটা হতাশা প্রকাশ করেছেন। ক্যাপসিকাম চাষি গাউসুল আজম বলেন, “আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করার পাশাপাশি বিভিন্ন ধরনের ফসল চাষ করি।

অনলাইনের বীজে জিরা চাষে সাফল্য, বদলাচ্ছে সীমান্তের কৃষি

অনলাইনের বীজে জিরা চাষে সাফল্য, বদলাচ্ছে সীমান্তের কৃষি

দিনাজপুরের হাকিমপুর উপজেলা-এর সাতকুড়ী গ্রামে নতুন ফসল হিসেবে জিরা চাষ করে সফলতা পেয়েছেন কৃষক হামিদুর রহমান। অনলাইনে বীজ সংগ্রহ করে তিনি প্রথমবার ২ শতাংশ জমিতে চাষ করে প্রায় সাড়ে তিন কেজি জিরা উৎপাদন করেছেন। হামিদুর রহমান জানান, তাদের এলাকায় আগে কখনো জিরা চাষ হয়নি। নতুন উদ্যোগ হিসেবে শুরু করলেও ভালো ফলন তাকে আরও উৎসাহিত করেছে। তিনি বলেন, তার উৎপাদিত জিরার সুগন্ধ

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর গ্রামে মসলা জাতীয় ফসল মৌরি চাষে লাভের নতুন স্বপ্ন বুনছেন কৃষক জয় চন্দ্র দেব। সুগন্ধি ও ঔষধিগুণে সমৃদ্ধ এই ফসলের চাহিদা বাড়ায় চলতি মৌসুমে ভালো ফলনের আশায় উচ্ছ্বসিত তিনি। সরেজমিনে দেখা গেছে, লাহারপুর গ্রামের মাঠজুড়ে এখন মৌরি ফুলের মনোমুগ্ধকর দৃশ্য। বাতাসে ভাসছে এর সুগন্ধ। স্থানীয়ভাবে এই ফসল কোথাও ‘গুয়ামুরি’, আবার কোথাও ‘মহুরি’ নামে পরিচিত। গাছ