
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ২০:১২

দেশজুড়ে চলমান হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের তীব্রতা আরও দীর্ঘায়িত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি জানিয়েছে, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এ সময় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
