প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ১০:১৩

কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য বিস্তার করলেও গোলের জন্য দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে দিদিয়ের দেশমের শিষ্যদের। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করেন ফরাসি অধিনায়ক।
