প্রকাশ: ৩ জুন ২০২৬, ১৮:১০

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের বিষয়ে সরকারের সঙ্গে ফিফার আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আলোচনা সফল হলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। এতে দেশের কোটি ফুটবলপ্রেমীর মধ্যে বিশ্বকাপ দেখা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা অনেকটাই দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
