
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৫

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ এবং পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক হাজার বস্তিবাসী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ বিক্ষোভ করেন।
