প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে আদম আলী (৬০) নামের এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চণ্ডীপাশা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আদম আলী ষাটগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
