শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬২৯ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

শ্রীমঙ্গলে বস্তায় আদা চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৭:৫৯

শেয়ার করুনঃ
শ্রীমঙ্গলে বস্তায় আদা চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিন দিন বস্তায় আদা চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর উপজেলার বিভিন্ন এলাকায় ১৫ হাজার বস্তায় আদা চাষের পরিকল্পনা নেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে স্থানীয় কৃষকদের বস্তা, বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা হচ্ছে, যাতে তারা স্বল্প খরচে আদা চাষ করতে পারে। এ পদ্ধতিতে চাষ হওয়া আদা থেকে ১২ হাজার কেজি উৎপাদনের আশা করা হচ্ছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা।

শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ, আশিদ্রোন ইউনিয়নের সুনগইড়, রামনগর, মোহাজিরাবাদ, দিলবরনগর, খলিলপুর ও পারেরটংসহ বিভিন্ন এলাকায় কৃষকরা পতিত জমিতে বস্তায় আদা চাষ করছেন। কৃষক মুক্তার হোসেন জানান, গত বছর তিনি ১২শ বস্তায় আদা চাষ করে ৭০০ কেজি ফলন পেয়েছিলেন। কৃষি অফিস তার উৎপাদিত আদা থেকে ৩০০ কেজি বীজ সংগ্রহ করেছিল ১৫০ টাকা কেজি দরে, বাকি আদা বাজারে বিক্রি করে তিনি ভালো আয় করেছেন। চলতি বছর তিনি ৫শতাধিক বস্তায় আদা চাষ করেছেন এবং ভালো ফলনের প্রত্যাশা করছেন।

উপজেলা কৃষি অফিস জানায়, বস্তায় আদা রোপণের উপযুক্ত সময় এপ্রিল-মে (চৈত্র-বৈশাখ) মাস। আদা রোপণের ১৫-২০ দিন আগে বস্তার মাটি প্রস্তুত করতে হয়। এতে উর্বর মাটি, জৈব সার ও রাসায়নিক সার ব্যবহার করা হয়। প্রতি বস্তার জন্য ১০-১২ কেজি মাটি, ৫ কেজি গ্যাস মুক্ত গোবর, ২ কেজি ভার্মি কম্পোস্ট, ১ কেজি ছাই, ২৫ গ্রাম ডিএপি সার, ১০ গ্রাম পটাশ, ৫ গ্রাম বোরন, ৫ গ্রাম জিংক সার ও ১০ গ্রাম দানাদার কীটনাশক প্রয়োজন হয়।

আরও

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

বস্তায় আদা রোপণের সময় প্রতি বস্তায় ৪০-৫০ গ্রাম ওজনের ১-২ টি আদার টুকরো ২-২.৫ ইঞ্চি গভীরতায় রোপণ করতে হয়। রোপণের পূর্বে আদা ৩০-৪০ মিনিট পানির সঙ্গে অটোস্টিন বা প্রোভেক্সে ডুবিয়ে শোধন করা হয়, যাতে বীজবাহিত রোগ ও জীবাণুর আক্রমণ কমে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আদার গাছের বৃদ্ধি ও ভালো ফলনের জন্য বস্তায় ৫০, ৮০ ও ১১০ দিন বয়সে ২-৩ গ্রাম পটাশ ও ৩-৫ গ্রাম ইউরিয়া সার মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। মাঝে মাঝে কার্বেনডাজিম ও প্রোপিকোনাজল স্প্রে করে ছত্রাকনাশক প্রয়োগ করা হয়। সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে বস্তা থেকে আদা সংগ্রহ করা হয়।

শ্রীমঙ্গলআদা চাষবস্তায় আদা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বস্তায় আদা চাষে স্বল্প পূঁজিতে ভালো লাভ হওয়ায় কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। চা-বাগানের জন্য পরিচিত এই অঞ্চলে আদার বাণিজ্যিক চাষ নতুন সম্ভাবনার দ্বার খুলেছে এবং কৃষকরা এতে উৎসাহিত হচ্ছে তাদের আয় বাড়াতে এবং স্থানীয় চাহিদা পূরণে।

সর্বশেষ সংবাদ

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পুলিশের পাঁচ কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা নির্ধারণ

পুলিশের পাঁচ কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা নির্ধারণ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৭৯০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৭৯০

এ সম্পর্কিত আরও পড়ুন

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে

নানা প্রতিকূলতা ও উৎপাদন ব্যয়ের চাপ কাটিয়ে দেশের চা শিল্পে আবারও সুদিনের আভাস দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত, সঠিক ব্যবস্থাপনা এবং চায়ের নিলামে ভালো দাম পাওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। গত তিন বছরের প্রথমার্ধের তুলনায় এ উৎপাদন সর্বোচ্চ। চলতি বছরে দেশে ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জুন

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পতিত ও পরিত্যক্ত জমিতে উন্নত জাতের পেয়ারা চাষ কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা গ্রামের কৃষক ইমামুল হোসেন মাত্র দুই বিঘা জমিতে পেয়ারা বাগান করে সাফল্য পাওয়ার পর স্থানীয় অন্য কৃষকেরাও এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ইমামুল হোসেন উন্নত জাতের ‘গোল্ডেন এইট’ ও ‘গোল্ডেন টেন’-এর ৬৭টি চারা রোপণ করে বাগান শুরু করেন। আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ

যমুনার তীরে বেহুলা ভাসান, বেঁচে আছে বাংলার লোকঐতিহ্য

যমুনার তীরে বেহুলা ভাসান, বেঁচে আছে বাংলার লোকঐতিহ্য

বেহুলা ভাসান বা শ্রাবণের ডালা ভাসান কেবল একটি লোকাচার নয়, এটি বাংলার লোকবিশ্বাস, মনসামঙ্গল কাব্যের কাহিনি, নদীমাতৃক জীবন ও গ্রামীণ সংস্কৃতির জীবন্ত প্রতিফলন। সময়ের পরিবর্তনে বাংলার অনেক প্রাচীন লোকাচার হারিয়ে গেলেও মানুষের বিশ্বাস, আবেগ ও সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতায় এখনো টিকে আছে এই ঐতিহ্য। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় প্রতিবছর শ্রাবণ মাসের শেষ দিকে যমুনা নদীর তীরে বেহুলা ভাসানকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

শ্রীমঙ্গলে কাঁটায় ভরা ক্যাকটাসে রাতজাগা ফুলের মুগ্ধতা

শ্রীমঙ্গলে কাঁটায় ভরা ক্যাকটাসে রাতজাগা ফুলের মুগ্ধতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিদ্যাবিল টি এস্টেটে দেখা মিলেছে বিরল একাধিক ফুলের কুঁড়ি বহনকারী কলামার ক্যাকটাসের। দৃষ্টিনন্দন এই ক্যাকটাসের সবুজ কাণ্ডের বিভিন্ন অংশে ফুটেছে সবুজ-হলুদ ফুল। কাঁটায় ভরা উদ্ভিদটির এমন ব্যতিক্রমী ফুল স্থানীয়দের পাশাপাশি উদ্ভিদপ্রেমীদেরও কৌতূহলী করে তুলেছে। ক্যাকটাস নানা বর্ণ ও বৈচিত্র্যের হয়ে থাকে। কোনো প্রজাতিতে কাঁটা কম, কোনোটি কাঁটায় ভরা। মরু অঞ্চলের উদ্ভিদ হলেও ঘরের গাছ হিসেবেও ক্যাকটাসের জনপ্রিয়তা বাড়ছে।

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

গ্রীষ্ম এলেই মৌলভীবাজারের পাহাড়, টিলা, চা-বাগান ও বনাঞ্চলে চোখে পড়ে এক বিশেষ ফল—চাম কাঁঠাল। সবুজ চা-বাগান আর টিলাবেষ্টিত প্রকৃতির মাঝে গাছের কাণ্ডজুড়ে ঝুলে থাকা এই ছোট আকারের ফল যেন প্রকৃতির অনন্য সৌন্দর্যের অংশ হয়ে ওঠে। স্থানীয়ভাবে এটি ‘চাপালিশ’ নামেও পরিচিত। দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও আকারে ছোট এবং স্বাদে টক-মিষ্টি হওয়ায় সাধারণ কাঁঠাল থেকে এটি আলাদা। সম্প্রতি সরেজমিনে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল