শনিবার, ৭ নভেম্বর, ২০২৬২২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

বরিশালে দোকানের ভিড়ে হারিয়ে যাচ্ছে ঐতিহাসিক বেলস পার্কের সৌন্দর্য

এইচ.এম.এ রাতুল
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৯:৩৩

শেয়ার করুনঃ
বরিশালে দোকানের ভিড়ে হারিয়ে যাচ্ছে ঐতিহাসিক বেলস পার্কের সৌন্দর্য

বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক বেলস পার্ক বর্তমানে হারাচ্ছে তার মূল পরিচিতি ও ঐতিহ্য। বৃটিশ শাসনামলের শেষ দিকে তৎকালীন জেলা প্রশাসক মি. বেল প্রতিষ্ঠিত প্রায় ৯ একর আয়তনের এই পার্কটি একসময় নগরবাসীর বিনোদন ও বিশ্রামের কেন্দ্র ছিল। কিন্তু বর্তমানে তা রূপ নিয়েছে একটি অস্থায়ী হাটবাজারে, যেখানে পার্কের পরিবেশ ও সৌন্দর্য চরমভাবে বিপর্যস্ত।

সরেজমিনে দেখা যায়, অনুমোদনের চেয়ে অনেক বেশি দোকান পার্কের ভেতরে গড়ে উঠেছে। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অনুমোদন রয়েছে মাত্র ১৭৮টি দোকানের জন্য, অথচ বাস্তবে দোকানের সংখ্যা ছাড়িয়েছে ২৫০টি। অতিরিক্ত দোকানগুলো পার্কের অর্ধেকেরও বেশি এলাকা দখল করে রেখেছে। অভিযোগ রয়েছে, এসব দোকান থেকে প্রতিদিন ৩০ থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে একটি প্রভাবশালী মহলের মাধ্যমে, যারা নিজেদের রাজনৈতিক নেতার পরিচয়ে কার্যক্রম চালায়।

এছাড়া, দোকানদারদের অনেকেই চাঁদা দিতে বাধ্য হলেও ভয়ের কারণে মুখ খুলতে চান না। পার্কজুড়ে সৃষ্টি হয়েছে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা ও দূষণ। শিশুদের খেলাধুলা, সাধারণ মানুষের হাঁটাহাঁটি বা প্রাতঃভ্রমণ এখন চরমভাবে বাধাগ্রস্ত। পার্কের পাশের ডিসি লেকে ফেলা হচ্ছে দোকানগুলোর বর্জ্য, ফলে লেকের পানি দূষিত হয়ে পড়েছে।

আরও

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল
এছাড়া, সন্ধ্যার পর পার্কে কিশোর গ্যাং ও মাদকসেবীদের আড্ডা বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। বরিশাল বিভাগীয় প্রাতঃভ্রমণ ও শরীরচর্চা পরিষদের সদস্য আলমগীর হোসেন জানান, গত বছর এক হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে এই পার্কে। নিরাপত্তার অভাব ও অনিয়ন্ত্রিত দোকানপাট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বেলস পার্কের মাঠ ও ডিসি লেক জেলা প্রশাসনের আওতাধীন হলেও দোকান নিয়ন্ত্রণ ও অবকাঠামোগত উন্নয়নের দায়িত্ব বিসিসি’র। কিন্তু উভয় পক্ষের সমন্বয়হীনতা ও উদাসীনতার কারণে পার্কের পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বিভাগীয় কমিশনার ও সিটি প্রশাসক রায়হান কাওছার সংস্কার কাজ পরিদর্শন করেছেন, তবে মূল সমস্যা—অবৈধ দোকান ও দখলদারিত্ব— এখনও অনুচ্চারিত।

স্থানীয়রা চান, দ্রুত অবৈধ দোকান উচ্ছেদ করে পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক মর্যাদা ফিরিয়ে আনা হোক। অন্যথায়, বরিশালের এই সাংস্কৃতিক ও নাগরিক ঐতিহ্য চিরতরে হারিয়ে যেতে পারে।

ঐতিহাসিক বেলস পার্কবরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

সর্বশেষ সংবাদ

নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস

৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

একসময় ঝালকাঠির নদীবন্দর ঘিরে সকাল থেকে রাত পর্যন্ত চলত লবণের জমজমাট কর্মযজ্ঞ। কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চল থেকে নৌপথে ঝালকাঠিতে আসত অপরিশোধিত লবণ। ঘাটে নোঙর করত নৌযান। শ্রমিকেরা মাথায় করে বস্তা নিয়ে কারখানা, ঘাট ও আড়তের মধ্যে ছুটে বেড়াতেন। কারখানাগুলোতে লবণ পরিষ্কার, পরিশোধন, আয়োডিন মেশানো, শুকানো ও প্যাকেটজাত করার কাজে ব্যস্ত থাকতেন শত শত শ্রমিক। পরে নৌ ও সড়কপথে সেই লবণ ছড়িয়ে

ইলিশের মৌসুমে মাছের বদলে ঋণের দুশ্চিন্তায় ঝালকাঠির জেলেরা

ইলিশের মৌসুমে মাছের বদলে ঋণের দুশ্চিন্তায় ঝালকাঠির জেলেরা

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পাড়ে এখন সারি সারি নৌকা। কোনোটি ঘাটে বাঁধা, কোনো নৌকায় শুকাতে দেওয়া হয়েছে ভেজা জাল। ইলিশের মৌসুমে জেলেদের নদীতে ব্যস্ত থাকার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। নদীতে ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। ফলে মাছের চেয়ে ঋণের কিস্তি পরিশোধের চিন্তাই বড় হয়ে উঠেছে জেলেদের কাছে। ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ও দেউরি গ্রামের

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে

ছয় মাসেই রেকর্ড চা উৎপাদন, সুদিন ফিরছে দেশের বাগানে

নানা প্রতিকূলতা ও উৎপাদন ব্যয়ের চাপ কাটিয়ে দেশের চা শিল্পে আবারও সুদিনের আভাস দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত, সঠিক ব্যবস্থাপনা এবং চায়ের নিলামে ভালো দাম পাওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। গত তিন বছরের প্রথমার্ধের তুলনায় এ উৎপাদন সর্বোচ্চ। চলতি বছরে দেশে ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জুন

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

গোল্ডেন পেয়ারায় বদলাচ্ছে জুড়ীর পতিত জমির অর্থনীতি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পতিত ও পরিত্যক্ত জমিতে উন্নত জাতের পেয়ারা চাষ কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা গ্রামের কৃষক ইমামুল হোসেন মাত্র দুই বিঘা জমিতে পেয়ারা বাগান করে সাফল্য পাওয়ার পর স্থানীয় অন্য কৃষকেরাও এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ইমামুল হোসেন উন্নত জাতের ‘গোল্ডেন এইট’ ও ‘গোল্ডেন টেন’-এর ৬৭টি চারা রোপণ করে বাগান শুরু করেন। আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ

যমুনার তীরে বেহুলা ভাসান, বেঁচে আছে বাংলার লোকঐতিহ্য

যমুনার তীরে বেহুলা ভাসান, বেঁচে আছে বাংলার লোকঐতিহ্য

বেহুলা ভাসান বা শ্রাবণের ডালা ভাসান কেবল একটি লোকাচার নয়, এটি বাংলার লোকবিশ্বাস, মনসামঙ্গল কাব্যের কাহিনি, নদীমাতৃক জীবন ও গ্রামীণ সংস্কৃতির জীবন্ত প্রতিফলন। সময়ের পরিবর্তনে বাংলার অনেক প্রাচীন লোকাচার হারিয়ে গেলেও মানুষের বিশ্বাস, আবেগ ও সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতায় এখনো টিকে আছে এই ঐতিহ্য। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় প্রতিবছর শ্রাবণ মাসের শেষ দিকে যমুনা নদীর তীরে বেহুলা ভাসানকে ঘিরে উৎসবমুখর পরিবেশ