পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের দেখা মিলল একটি ১০ ফুট লম্বা বোটলনোজ প্রজাতির মৃত্যু ডলফিন। । শুক্রবার(১৪জুন) সকালে জোয়ারে পানিতে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের সীভিউ হোটেল সংলগ্ন সৈকতে ডলফিনটি ভেসে ওঠে। ডলফিনটিকে দেখতে পর্যটকরা ভীড় জমায়। স্থানীয়রা জানিয়েছে, সমুদ্র উত্তাল থাকায় ডেউয়ের সাথে তীরে ভেসে আসে ডলফিনটি। ৪-৫ দিন আগে মারা যেতে পারে এমন ধারণা তাদের। এর শরীরে আঘাতে চিহ্ন রয়েছে।
ঠাকুরগাঁওয়ে ঋণের দায়ে এক ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। আর এ জন্য তিনি সুইসাইড নোটে ৭ জনকে দায়ী করেছেন। নিহত শফিকুল ইসলাম মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও পৌরসভার মাদ্রাসা পাড়ার ১ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করতেছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে শফিকুল ইসলামের পরিবার তার লাশটি তাদের
নড়াইলের একটি আবাসিক হোটেলে পুলিশ সদস্য ইমদাদুল ইসলামকে (২৭) সাবেক স্ত্রী ডলি খাতুন বিশেষ অঙ্গ কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে নড়াইল সদর থানায় ইমদাদুলের বাবা ডলি খাতুনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।ইমদাদুল ইসলাম লোহাগড়া উপজেলার হামরোল গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. বজলেয়ার রহমান মল্লিকের ছেলে। তিনি যশোর পুলিশ লাইনসে নায়েক পদে কর্মরত আছেন। মামলা সূত্রে জানা যায়,
আর মাত্র দিন তিনেক বাকি কোরবানি ঈদের। এরই মধ্যে ছোট-বড় বিভিন্ন আকারের গবাদি পশুতে ভরে উঠেছে কোরবানির হাটগুলো। তবে ক্রেতা সমাগম এখনও আশানুরূপ নয়। আর যা ক্রেতা আছেন, তারাও বেশিরভাগ বাজার যাচাই করে ফিরে যাচ্ছেন। এদিকে ঈদ যত ঘনিয়ে আসছে, ততই চিন্তার ভাঁজ পড়ছে বিক্রেতাদের কপালে। একদিকে ক্রেতারা বলছেন, আকাশচুম্বী দাম হাঁকা হচ্ছে; অন্যদিকে বিক্রেতারা বলছেন, সবকিছুর দামই বেড়েছে। এ
কুমিল্লার দেবীদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ মোশারফ হোসেন নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে দেবীদ্বার থানা পুলিশ।শুক্রবার(১৪জুন) মধ্যেরাত ২টায় দেবীদ্বার উপজেলাধীন নবিয়াবাদ ঈদগা সংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশ তাকে আটক করে। আটক ডাকাত সদস্য মোশারফ হোসেন বুড়িচং উপজেলার হালগাও গ্রামের আব্দুল মতিনের পুত্র। এসআই মিশন বিশ্বাস জানায়, অন্যান্য পুলিশ সদস্যদের সাথে নিয়ে এলাকার নিরাপত্তায় নিয়মিত টহল দেয়ার
মারা গেছেন অভিনেত্রী সুনেত্রা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। শুক্রবার (১৪ জুন) জায়েদ খান তার ফেসবুক পোস্টে লিখেছেন, এক সময়ের জনপ্রিয় নায়িকা, শৈশবের আমার পছন্দের একজন নায়িকা, চোখের প্রেমে পড়তো যে কেউ, তিনি সুনেত্রা। অনেকদিন বাংলাদেশ ছেড়ে কলকাতায়। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজ হঠাৎ শুনলাম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। বিস্তারিত আসছে...
ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। সড়ক, নৌপথ এবং ট্রেনেও উপচেপড়া ভিড় দেখা গেছে। প্রতিবারের মত এবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। যানজট, পরিবহন সংকট, এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এবারও ঈদ যাত্রা দুঃসহ হয়ে উঠেছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট এবং ঢাকা-খুলনা মহাসড়কে যানজটের তীব্রতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৫ টার দিকে উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে ৯টি ইউনিয়নের ২৪ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শের আলম মিয়া,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. মেজবা উল আলম ভূইঁয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.হানিফ আহমেদ, উপজেলা মহিলা
বৃহস্পতিবার (১৩ জুন) সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেতে ১৩৪ রান করেছে ডাচরা। এই জয়ের সুপার এইটে এক পা দিয়ে রাখল টাইগাররা। নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে পা না ফসকালেই সেরা আটে জায়গা করে নেবে নাজমুল হোসেন শান্তর দল। লক্ষ্যতাড়ায় নেমে দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ইতোমধ্যে পাওয়ার প্লের ৬ ওভারের খেলা শেষ হয়েছে। যেখানে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৫৪ রান। এদিন আরও একবার ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত ও লিটন দাস। দুজনই করেন ১ রান করে টসের আগে বৃষ্টি আঘাত হানায় বৃহস্পতিবার (১৩ জুন) সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় রাত
আশাশুনিতে গণ সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং র ্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার সার্বিক সহযোগিতায় আশাশুনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে সকালে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বর থেকে র
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডোবায় ভেসে এসেছে বোটলনোজ প্রজাতির একটি জীবিত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ দেড় ফুট। বৃহস্পতিবার বিকাল তিনটায় নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের আন্ধারমানিক নদী সংলগ্ন ডোবায় ওই ডলফিনটি ভেসে আসে। এসময় ডলফিনটি এক নজর দেখতে ভীড় জমায় উৎসুক জনতা। খবর শুনে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌছে ডলফিনটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে বিকাল পাঁচটার
আর মাত্র তিন দিন পরে মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করতে পারে সেই লক্ষ্য দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে ব্যক্তি উদ্যোগে এলাকার গরীব দুঃখীর মাঝে সহায়তা (২০০) টাকা জন প্রতি প্রায় ৫'শতাধিক লোককে প্রদান করেন ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (অভি)। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা বারোটায় উপজেলার আলিহাট ইউনিয়নের মনশাপুর দ্বিমুখী উচ্চ
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এবং দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (২০২৩-২০২৪) আর্থিক সালের আওতায় বরিশালের হিজলা উপজেলার নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধনমূলক(বকনা বাছুর, ছাগল ও বৈধ জাল) উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.শাম্মী আহমেদ। হিজলা উপজেলা প্রশাসন ও সিনিয়র
সড়কে অতিরিক্ত পুলিশের পাশাপাশি যানজট নিরসনে স্পিকার ড্রোন ক্যামেরা উড়বে আকাশে। দুর্ঘটনা এড়াতে খোলা ট্রাকে বা বাসের ছাদে যাত্রী পরিবহনের আইন-শৃঙ্খলা বাহিনী ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে সাভারের বাইপাইল মোড় এলাকায় মহাসড়ক পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। শাহাবুদ্দিন খান বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ
বৈরী আবহাওয়ার কারণে সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল পাঁচটার দিকে এ সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা সাতটা পর্যন্ত লঞ্চ চলাচল শুরু হয়নি। লঞ্চ চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক আলমগীর কবীর। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ৪৭টি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অর্জনের প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে খুরশীদ আলম খান এ কথা বলেন। তিনি বলেন, বেনজীর আহমেদের দুর্নীতির তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এখন দুদক কমিশন যদি মনে করে, তাহলে মামলা হবে। বেনজীর পরিবারের নামে এখন পর্যন্ত ঢাকায় ১২টি ফ্ল্যাটের
সারা দেশ ব্যাপি ৮টি বিভাগ নিয়ে বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত, " শেখ কামাল আইটি ট্রেনিং " অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পের আয়োজনে ৮টি বিভাগ থেকে ৫৬০০ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন রাজাপুরের সন্তান মশিউর রহমান তামিম। বুধবার (১২ জুন) রাতে ঢাকার উৎসব ব্যাঙ্কুয়েট হল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠানে সারাদেশের ৫৬০০ জনের মধ্যে ১৬ জন বিজয়ীদের
পিরোজপুরের কাউখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল, ছাগলের ঘর, ঔষধ ও খাবার বিতরণ। পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ১৩ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বর থেকে ২০২৩/২৪ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। উপকরণ সহায়তা হিসেবে ২০ জন জেলেদের মাঝে প্রত্যেককে দুইটি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে জনসচেতনামূলক সভা বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিস এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আবু তালেব। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ এর সঞ্চালনায় জনসচেতনামূলক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, মির্জাপুর ইউনিয়ন
জিলহজ মাসের ৯ তারিখ সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাহ ময়দানে চিহ্নিত সীমানার মধ্যে অবস্থান করা হজ এর প্রধান রুকন বা ইয়াওমে আরাফা অর্থাৎ হাজীদের আরাফার ময়দানে অবস্থানের দিন। এই দিনকেই আরাফার দিন বলা হয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলমানরা এ দিন আরাফাতের ময়দানে সমবেত হন। আরাফার দিন এর ফজিলত ও তাৎপর্য অপরিসীম। এ দিন মুসলমানদের জন্য ঈদের দিন, আল্লাহর পক্ষ
মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নের লক্ষ্যে,উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বায়স্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন বৃহস্পতিবার সকালে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্বাস্থ্য সেবা বিভাগের সহযোগিতায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডাসার থানার অফিসার ইনচার্জ এসএম শফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. শের আলম মিয়া বলেছেন, ঘুষ লাগবেনা, কোন কমিশন লাগবে না ! কাজ ভালো করে করেন। বুধবার ১২ জুন দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাঘ এলাকায় এডিপির সরকারি বরাদ্দের গাইড ওয়াল কাজের পরিদর্শন গেলে। কাজের অনিয়ম দেখে ঠিকাদারের নিয়োজিত লোকের সাথে এই কথাগুলি বললেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শের আলম মিয়া। আজ উপজেলা পরিষদ চেয়ারম্যান