
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ৩:৫৩

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ রোববার (১৩ অক্টোবর) এই সাক্ষাতের সময় উভয়পক্ষ কুশলাদি বিনিময় করেন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

প্রধান উপদেষ্টা এ সময় সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। উভয় পক্ষের মধ্যে দেশ নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।