সারাদেশে মোটরসাইকেল ও ইজিবাইকের জন্য সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এটা খুব দুর্ভাগ্যজনক ইদানীং যে দুর্ঘটনা ঘটছে সেখানে মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হচ্ছে। দুর্ঘটনার চিত্র দেখলে দেখা গেছে মোটরসাইকেলে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে,
দেবীদ্বারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণে অগ্নিকাণ্ড ও তিন তলা ভবনের দেওয়াল ভেঙে ভবনটি হেলে যায় এবং পার্শ্ববর্তী ৩টি ভবনের দরজা-জানালা এবং জানালার গ্লাস ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিস্ফোরিত বাসায় লোকজন না থাকায় বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি।ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৮ জুন) রাত আনুমানিক ৯টায় দেবীদ্বার পৌরসদরের শান্তিরোড এলাকার 'সরকার ভিলায়'। স্থানীয়রা জানান, রাতে বিকট শব্দে হঠাৎ
পিরোজপুরে এহসান গ্রুপের অফিস সহকারী মোঃ নেয়ামুল খান গ্রেপ্তার। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে এহসান গ্রুপের অফিস সহকারী মো. নেয়ামুল ইসলাম খানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। পিরোজপুরের আলোচিত ১৭ হাজার কোটি টাকা অর্থ আত্মসাত ও চেক জালিয়াতিসহ একাধিক মামলার আসামি তিনি। পিরোজপুর সদরের খলিশাখালী এলাকা থেকে গত ১৭ জুন সোমবার রাতে এ এস আই মোঃ জসিম এর নেতৃত্বে গ্রেপ্তার করে সদর
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে দেশের সব অফিস-আদালত খুলছে আজ। একইসঙ্গে আজ থেকেই কার্যকর হতে যাচ্ছে সব সরকারি অফিস ও ব্যাংকের নতুন সূচি।পরিবর্তিত সূচি অনুযায়ী, বুধবার (১৯ জুন) থেকে সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি অফিসগুলো। এছাড়া ব্যাংকে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা
চলতি বছর হজ করতে গিয়ে গত দুদিনে সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন । এ পর্যন্ত বাংলাদেশি মোট ২১ জন হজযাত্রী মারা গেলেন।বুধবার (১৯ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজ শেষে বৃহস্পতিবার (২০ জুন) থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে। মঙ্গলবার (১৮ জুন) রাত ৩টা পর্যন্ত বুলেটিনের তথ্য
ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে।বুধবার (১৯ জুন) সকাল ৯টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ও দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমা ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে এসব নদীর তীরবর্তী নিচু অঞ্চল প্লাবিত হয়েছে। চরাঞ্চলে পানি ওঠার ফলে পানি বন্দি হয়ে পড়েছে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু হয়েছে।বুধবার (১৯ জুন) সকালে পাহাড় ধসের এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনায় মারা যাওয়াদের নাম পরিচয় জানা যায়নি। তবে ৯ জনের মধ্যে চার বছরের এক শিশু, ১২ বছরের এক কিশোর ও কয়েকজন নারী রয়েছেন। বিস্তারিত আসছে...
ঈদুল আজহার দিনে ইমামকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে। পরে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মসজিদ কমিটির সভাপতির কোরবানির গরু জবাইয়ে দেরি হওয়ায় ইমামকে চাকিচ্যুত করা হয়েছে। সোমবার (১৭ জুন) সকালে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সভাপতির নাম কফিল উদ্দিন। তিনি ভাংনাহাটি মধ্যপাড়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে ও ভাংনাহাটি মধ্যপাড়া বায়তুন
হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাকশিল্পী অলকা ইয়াগনিক। এর কারণ হিসেবে তিনি জানান, বিরল এক স্নায়বিক রোগে আক্রান্ত তিনি। এর ফলে ধীরে ধীরে হারাচ্ছেন শ্রবণশক্তি। ইনস্টাগ্রামে এক পোস্টে অলকা আরও জানান, কয়েক সপ্তাহ আগে বিমানবন্দর থেকে বেরোনোর সময় হঠাৎ করেই কোনো কিছু শুনতে পাচ্ছিলেন না তিনি। সেই থেকেই সমস্যার শুরু। তবে চিকিৎসা শুরু হয়েছে। এরপরই ভক্ত ও
পাহাড়ি ঢলের সঙ্গে অবিরাম বৃষ্টিতে তলিয়ে আছে সিলেট-সুনামগঞ্জ। সুরমা, কুশিয়ারাসহ প্রায় সব নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্ভোগে দিন পার করছেন মানুষ। এ পরিস্থিতিতে বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৮ জুন) এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সিলেট অঞ্চলে ভারি বর্ষণের এ প্রবণতা দীর্ঘায়িত হতে পারে। কয়েক দিনের ভারি বর্ষণে পানির হাত থেকে রক্ষা পায়নি সুনামগঞ্জ ও সিলেট
বাংলাদেশের দক্ষিণে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে খাদ্যসংকট প্রকট আকার ধারণ করেছে। দ্বীপ থেকে উপজেলা টেকনাফের নৌ যোগাযোগ ২০ দিন ধরে বন্ধ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাতের কারণে নাফ নদী ব্যবহার করা যাচ্ছে না৷ নৌপথ ছাড়া যোগাযোগের আর কোনো তেমন পথ নাই। আরেকটি বিকল্প সেন্টমার্টিন থেকে জাহাজযোগে কক্সবাজারের সঙ্গে যোগাযোগ৷ এটা সময়সাপেক্ষ এবং শুধু জাহাজ দিয়েই
বাংলাদেশের ওপর মৌসুমি বায়ুর প্রভাব শুরু হয়েছে। ফলে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টিপাতের তীব্রতা। সেই সাথে ভ্যাপসা গরমও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৮ জুন) এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের তীব্রতা বেশি। তবে আজ থেকে মৌসুমি বায়ুর প্রভাব বৃদ্ধি শুরু হয়েছে। ফলে বুধবার (১৯ জুন) থেকে সারা দেশে বৃষ্টিপাতের
পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। কিছুদিনের মধ্যেই এই যুদ্ধ শুরু হতে পারে। হিন্দু ধর্ম ও সংস্কৃতির আলোকে গ্রহ-নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করে জ্যোতিষী কুশল কুমার মঙ্গলবার (১৮ জুন) এই ভবিষ্যদ্বাণী করেন। বিশ্বযুদ্ধ শুরুর সম্ভাব্য দিনক্ষণও উল্লেখ করেছেন তিনি। জ্যোতিষী কুশল কুমার বলেন, ইসরায়েল-হামাস, রাশিয়া ও ন্যাটো, উত্তর ও দক্ষিণ কোরিয়া, চীন ও তাইওয়ানের মধ্যে বর্তমানে যে টানাপড়েন চলছে, এসবের সম্মিলিত প্রতিক্রিয়া
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া সস্ত্রীক দেশ ছেড়েছেন বলে জানা গেছে। ঈদের আগে আমেরিকায় গেছেন তিনি। ওই দেশেও বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন। সেই সঙ্গে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে। এছাড়া সেখানে তাদের ছোট ছেলে আসিফ মাহাদীন পড়াশোনাও করেন। সম্প্রতি আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। এরপরই দেশজুড়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। দুর্নীতি দমন
নগদ অর্থের অভাবে বরিশালে সবপশুর চামড়ার দাম বাকিতে পরিশোধ করছেন চামড়া ব্যবসায়ীরা। তারা বলছেন, ঢাকায় দীর্ঘদিন ধরে কয়েক কোটি টাকা আটকা রয়েছে ট্যানারী মালিকদের কাছে। তাই এবছর তারা অপেক্ষাকৃত কম চামড়া সংগ্রহ করেছেন। সোমবার (১৭ জুন) ঈদুল আযহার জামাতের পর কোরবানি শুরু হয়। সারা দিন চামড়া সংগ্রহের পর সেগুলো নিয়ে যাওয়া হয় আড়ত বা ট্যানারিতে। হাইড অ্যান্ড স্কিন অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি বাচ্চু
পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ-উল-আযহার আনন্দ উৎসবের সাথে নতুন মাত্রা যোগ করেছে রয়েল ব্যাচ ২০০০ এর আয়োজনে অনুষ্ঠিত ১ম বিভাগ মন্ত্রীকাপ উম্মুক্ত সাঁতার প্রতিযোগিতা। সোমবার (১৭ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এ উম্মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী
ঈদের ছুটি শেষে কাল থেকে শুরু হচ্ছে সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস কার্যক্রম। এদিন থেকে এক ঘণ্টা বেশি অর্থাৎ আট ঘণটা অফিস করবেন বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। এবার সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদুল আজহার তিন দিনের ছুটি শুরু হয় গত রোববার। শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১৮ জুন)। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি
দেশের চার অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (১৮ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা
লিবিয়ার জোয়ারা উপকূল থেকে ৬১ জন অভিবাসী নিয়ে যাত্রা করা একটি কাঠের নৌকা থেকে ১০ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে গ্যাসোলিনের ধোঁয়া থেকে সৃষ্ট বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায়। জার্মান এনজিও রেসকিউশিপ এ তথ্য নিশ্চিত করেছে। জার্মান দাতব্য সংস্থা রিসকিউশিপ জানিয়েছে, গতকাল সোমবার (১৭ জুন) ল্যাম্পেডুসা দ্বীপের কাছে তারা একটি ডুবন্ত কাঠের নৌকা থেকে ৫১ জনকে উদ্ধার করেছেন।
পাঁচ বন্ধু প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। রাজধানী শেরেবাংলা নগর এলাকা বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের সামনে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও ৩ জন। ঈদুল আজহার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতারা হলেন, মো. সায়েম রেজা রাব্বি (২৮) ও মোহাম্মদ রাসেল (৩০)।আহতরা হলেন, রাতুল, সাগর, বিপ্লব। তাদের মধ্যে ২ জনকে ঢাকা
শুরুতে ঝড় তুললেন নিকোলাস পুরান। অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এনে দেন তিনি। এরপর বোলারদের পারফরম্যান্সে সহজ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজও। মঙ্গলবার গ্রস আইসলেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘সি’ এর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে ক্যারিবীয়রা। পরে ওই রান তাড়া করতে নেমে
মিয়ানমার সামরিক বাহিনীর সঙ্গে লড়াইয়ের কারণে রাখাইনের বাসিন্দাদের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলো থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে বিদ্রোহী সংগঠন ইউনাইটেড লিগ অব আরাকান। রাজ্যটির নিয়ন্ত্রণ দখলে কয়েক সপ্তাহ ধরে সরকারি বাহিনীগুলোর সঙ্গে তীব্র লড়াই চলছে সংগঠনটির সশস্ত্র শাখা আরাকান আর্মির। থাইল্যান্ড-ভিত্তিক বার্মিজ সংবাদমাধ্যম ইরাবতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউনাইটেড লিগ অব আরাকান বলেছে, মংডু শহরের অবশিষ্ট জান্তা ঘাঁটিগুলো ঘেরাও করা হয়েছে।
এ বছর ঈদুল আজহায় সারাদেশে মোট এক কোটি চার লাখ আট হাজার ৯১৮টি পশু কোরবানি হয়েছে। গত বছর কোরবানির এ সংখ্যা ছিল এক কোটি ৪১ হাজার ৮১২টি। গত বছরের তুলনায় এবার তিন লাখ ৬৭ হাজার ১০৬টি পশু বেশি কোরবানি হয়েছে। এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে।মঙ্গলবার (১৮ জুন) মৎস্য ও
কক্সবাজারের রামুতে জবাই করার সময় গরুর লাথিতে আবদুল হাকিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) সকালে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কোদালিয়া কাটা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য সরোয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দা হামিদুল হক বলেন, ‘ঈদের নামাজের পর গরু জবাই করার জন্য রশি বেঁধে মাটিতে ফেললে রশি থেকে একটি পা ছুটে