
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ২১:৩০

পটুয়াখালীর কুয়াকাটা পৌর যুবদল নেতা নজির আকন অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় কুয়াকাটা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নজির আকনের ভাতিজা জহিরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, গত ১৫ অক্টোবর অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট, বিডি ক্রাইম ও আঞ্চলিক দৈনিক মতবাদে নজির আকনকে জড়িয়ে প্রকাশিত খবরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। প্রতিবেদনে উল্লেখিত চাঁদাবাজি, মারধর এবং বসতঘরে হামলার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি এবং সংবাদকর্মীদের বিভ্রান্ত করার জন্য একটি কুচক্রি মহল মিথ্যা তথ্য সরবরাহ করেছে।
জহিরুল ইসলাম বলেন, “আমি আমার মামার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা সাদ্দাম শিকদার ও তার ভাই আউয়াল শিকদারকে চিহ্নিত ভূমিদস্যু হিসেবে জানি। তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ক্ষমতা অপব্যবহার করে সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়ে আসছে।” তিনি অভিযোগ করেন, সাদ্দাম শিকদার ও আউয়াল শিকদার এলাকার সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে সম্পত্তি দখল ও বালু বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
নজির আকন আরও বলেন, “আমার সাধারণ মানুষের পক্ষে কথা বলার কারণে তারা আমাকে বিপদে ফেলতে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে।”

কোনো ট্যাগ পাওয়া যায়নি

অপরদিকে, অভিযুক্ত সাদ্দাম শিকদার দাবি করেন, “নজির আকন ও তার পরিবারের সদস্যরা আমাদের বিরুদ্ধে অন্যায় আচরণ করেছেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
এ ঘটনায় কুয়াকাটা পৌর যুবদলের নেতা-কর্মীরা জানান, তারা নজির আকনের পাশে দাঁড়িয়ে সত্যের পক্ষ নিচ্ছেন এবং মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত আছেন। এ ধরনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক পরিবেশে অস্থিরতা সৃষ্টি হতে পারে, যা প্রত্যাখ্যান করেছেন যুবদল নেতা।
এভাবে কুয়াকাটায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, এবং দুই পক্ষের মধ্যে চলমান দ্বন্দ্বের পরিণতি নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন।