মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬১৮ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দুর্নীতি অভিযোগে বদলী হলেন বিআরটিএ’র সহকারী পরিচালক রিয়াজুল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০:৩৭

শেয়ার করুনঃ
দুর্নীতি অভিযোগে বদলী হলেন বিআরটিএ’র সহকারী পরিচালক রিয়াজুল

বহু বিতর্ক এবং অভিযোগের অবসান ঘটিয়ে অবশেষে সিলেট সার্কেলের বিআরটিএ’র সহকারী পরিচালক রিয়াজুল ইসলামকে বদলী করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠজন পরিচয়ে দুর্নীতির রাজত্ব কায়েম করে রেখেছিলেন। তাঁর বিরুদ্ধে রয়েছে পাহাড় প্রমাণ অভিযোগ, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

১৪ অক্টোবর, তাকে সিলেট থেকে বদলী করে বিআরটিএ’র কুড়িগ্রাম সার্কেলে যোগদানের নির্দেশনা জারি করা হয়। রিয়াজুল ইসলাম সিলেট সার্কেলে তার দায়িত্ব পালনকালে সরকারি অর্থ আত্মসাত, ঘুষ বাণিজ্য এবং অন্যান্য অনিয়মের মাধ্যমে জনপ্রতিনিধি এবং দালালদের সাথে মিলে বিশাল অঙ্কের অর্থ সংগ্রহ করেছেন।

আরও

শ্রীমঙ্গলে চা বাগানের ড্রেন থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে চা বাগানের ড্রেন থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

জানা গেছে, রিয়াজুল ইসলাম ২০১১ সালে মোটরযান পরিদর্শক হিসেবে বিআরটিএ’র সঙ্গে যুক্ত হন এবং ২০১৩ সালে অভিযোগের ভিত্তিতে বদলী হন। কিন্তু তিনি ২০১৯ সালে পুনরায় সিলেট সার্কেলে ফিরে আসেন। এরপর থেকে তিনি বিভিন্ন দালালের সহায়তায় ঘুষের মাধ্যমে সাধারণ জনগণকে জিম্মি করে রেখেছিলেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সিলেটের যুবলীগ ও আওয়ামী লীগের সদস্যরা তাঁর দুর্নীতি কার্যক্রমে সহযোগিতা করে আসছিলেন। তথ্য অনুযায়ী, রিয়াজুলের দৌরাত্ম্যের কারণে অফিসের অন্যান্য কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। বিশেষ করে, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা নিতে আসা গ্রাহকদের ক্ষেত্রেও দুর্নীতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছিল—টাকা ছাড়া কোন ফাইলই নড়ছিল না।

বিআরটিএ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বিআরটিএ’র সূত্রে জানা গেছে, রিয়াজুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাঁকে বদলী করা হয়। তাঁর অপকর্মের কারণে সিলেটের জনসাধারণের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছিল এবং বিষয়টি স্থানীয় সংবাদপত্র ও অনলাইন মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়।

এখন দেখার বিষয়, নতুন দায়িত্বে তিনি কেমন কাজ করবেন এবং বিআরটিএ’র চলমান দুর্নীতি রোধে সরকারের পক্ষ থেকে কিভাবে কার্যকর পদক্ষেপ নেয়া হয়। রিয়াজুল ইসলামের বদলীর ফলে সিলেটের বিআরটিএ অফিসে নতুন করে আশা জেগেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

পাঁচবিবির রাধানগরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাঁচবিবির রাধানগরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং এলাকায় ক্রীড়া চেতনা জাগ্রত করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধানগরে শুরু হয়েছে ‘রাধানগর ফুটবল টুর্নামেন্ট-২৬’। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে স্থানীয় খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটির  উদ্বোধন করা হয়। ‘খেলাধুলার জন্য খেলুন, মাদক সেবন থেকে দূরে থাকুন’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন বে-সরকারি

সারাদেশে বর্নাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সারাদেশে বর্নাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগরে বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য:  কুড়িগ্রাম প্রতিনিধি ॥ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালী, আলোচনা সভা

শ্রীমঙ্গলে চা বাগানের ড্রেন থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে চা বাগানের ড্রেন থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ভাড়াউড়া চা বাগানের গভীর ড্রেনে পড়ে মীরা হাজরা (৪০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে বাগানের ২৯ নম্বর সেকশনের একটি ড্রেন থেকে স্বজন ও সহকর্মীরা তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত মীরা হাজরা প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে চা পাতা তোলার জন্য বাড়ি থেকে বের হন। দিনের কাজ শেষ হওয়ার পরও রাতে

উত্ত্যক্তের ভয়ে চলন্ত টমটম থেকে লাফ, গুরুতর আহত কলেজছাত্রী

উত্ত্যক্তের ভয়ে চলন্ত টমটম থেকে লাফ, গুরুতর আহত কলেজছাত্রী

মৌলভীবাজার সদর উপজেলায় চলন্ত টমটমে উত্ত্যক্তের শিকার হয়ে আত্মরক্ষার্থে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন ১৮ বছর বয়সী এক কলেজছাত্রী। পাকা সড়কে ছিটকে পড়ে তাঁর মুখে গুরুতর আঘাত লাগে এবং সামনের দুটি দাঁত ভেঙে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত

‘এখন এখানেই থাকব’—ভিডিও বার্তায় সেই নববধূ তামান্নার বক্তব্য

‘এখন এখানেই থাকব’—ভিডিও বার্তায় সেই নববধূ তামান্নার বক্তব্য

কিশোরগঞ্জের হোসেনপুরে বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূ তামান্না আক্তারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। ভিডিওতে তামান্না বলেছেন, ‘জোর করে হোক কিংবা নিজের ইচ্ছায় হোক, যেভাবেই এসে থাকি, এসে তো পড়েছিই। এখন এখানেই থাকব।’ সোমবার (৩১ আগস্ট) রাতে প্রকাশ্যে আসা ভিডিওতে তামান্নাকে কয়েকজন নারীর সঙ্গে একটি কক্ষে বসে থাকতে দেখা যায়। দরজার পাশে অভিযুক্ত আতিকুর রহমান

সর্বশেষ সংবাদ

সময় মিললেই দিল্লি সফরে যাবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সময় মিললেই দিল্লি সফরে যাবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অতীতে আটকে না থেকে বাংলাদেশ-ভারতকে সামনে এগোতে হবে

অতীতে আটকে না থেকে বাংলাদেশ-ভারতকে সামনে এগোতে হবে

দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা: প্রধানমন্ত্রী

দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা: প্রধানমন্ত্রী

পাঁচবিবির রাধানগরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাঁচবিবির রাধানগরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নতুন সময়সীমায় জরিমানা ছাড়াই কাগজপত্র হালনাগাদ

নতুন সময়সীমায় জরিমানা ছাড়াই কাগজপত্র হালনাগাদ

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী