রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সড়ক পরিবহনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী পরিবহন খাতের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জেনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আতিকুর রহমান রুমন জানান,
ইরান ও ইসরায়েল-এর মধ্যকার সংঘাত চরম ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। আল জাজিরা ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ইরান থেকে নতুন করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ইসরায়েলের দিকে ধাবিত হচ্ছে এবং দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করতে কাজ করছে। নাগরিকদের সতর্ক সংকেত পেলেই নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই উত্তেজনার প্রভাব আঞ্চলিক আকাশপথেও পড়েছে। কাতার এয়ারওয়েজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান
রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টায় রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লাল হোসেন (৩৯) রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা এবং কালুখালীর মাজবাড়ীর তানেজ উদ্দিনের ছেলে। তিনি সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, জিল্লাল মোটরসাইকেলে করে রাজবাড়ী থেকে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় নিজ অর্থে একটি সড়ক মেরামত করে দিলেন কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। কয়েকদিন আগে সড়কটিতে ইট ও খোয়া ফেলে মেরামত করা হয়। জানাগেছে, ভূরুঙ্গামারী টেকনিক্যাল কলেজ সড়ক হতে সরকারি কলেজ সড়ক পর্যন্ত প্রায় ২০০ গজ সংযোগ সড়ক দিয়ে যাতায়াত করা পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সড়কটি দীর্ঘদিন মেরামত করা হয়নি। সামান্য বৃষ্টি হলে সড়কটি
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিসে ভেটেরিনারি সার্জন হিসেবে যোগদান করেছেন ডাঃ সামছুন নাহার। তিনি ৪৪ তম বিসিএস এর গেজেটভুক্ত হয়েছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি সাইন্সে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেন। ০২ ফেব্রুয়ারি সকাল ১০টায় তিনি উপজেলা প্রাণিসম্পদ অফিসে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোছাঃ রেবা বেগম নিকট যোগদান করেন। এসময় অফিসের স্টাফরা তাকে ফুলেল শুভেচছা জানান।
পটুয়াখালীর কুয়াকাটা-য় ইয়াবা সেবনে বাধা দেওয়ায় এক আবাসিক হোটেল মালিককে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) সন্ধ্যায় কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত লোকমান মৃধা ‘হোটেল কুয়াকাটা প্যালেস’-এর মালিক। স্থানীয় সূত্রে জানা গেছে, রাখাইন মহিলা মার্কেটের ঝিনুক ব্যবসায়ী রাসেল খান ও মিরাজ নামের দুই ব্যক্তি তার হোটেলে নিয়মিত ইয়াবা সেবন করতেন। এতে বাধা দেওয়ায় তারা
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কুয়েত-এর আকাশসীমায় ইরানের মিসাইলের আঘাতে যুক্তরাষ্ট্রের একটি F-15 Eagle ফাইটার জেট বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। সোমবার (২ মার্চ) দুপুর ১২টা নাগাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, আকাশে উড়ন্ত যুদ্ধবিমানটি হঠাৎ আঘাতপ্রাপ্ত হয়ে নিচে আছড়ে পড়ে। ভিডিও ফুটেজে অন্তত একজন পাইলটকে প্যারাসুটের মাধ্যমে নিরাপদে ইজেক্ট করতে দেখা গেছে। তবে United States Armed Forces এখনো
শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ সোমবার (২ মার্চ)। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ মার্চ। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনযাত্রীদের জন্য আগামী মঙ্গলবার (৩ মার্চ) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। সম্ভাব্য ঈদের দিন ২১ মার্চ ধরে বিশেষ এই বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। রাজধানীর রেল ভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এবারের ঈদযাত্রা ঘিরে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হয়। যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ সূত্র। রোববার (১ মার্চ) বার্তাসংস্থা Anadolu Agency-কে দেওয়া এক বক্তব্যে তার একজন সহযোগী এ তথ্য জানান। শনিবার ইরানজুড়ে আকস্মিক ব্যাপক সামরিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ কর্মকর্তা ও সামরিক কমান্ডাররা নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত
ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) আকস্মিক সামরিক হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুটির যৌথ অভিযানে ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, সাবেক প্রেসিডেন্ট এবং বিভিন্ন বাহিনীর প্রধান ও শীর্ষ কমান্ডাররা নিহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, নির্ধারিত সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। তিনি জানান, ইরানে এই
ইরানের রাজধানী তেহরান-এ যৌথভাবে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে এবং এটি চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। সোমবার ভোরে শহরজুড়ে একের পর এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–র শাহাদাতের খবর নিশ্চিত হওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। লেবাননভিত্তিক শক্তিশালী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘কঠোর ও ভয়ংকর’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার (১ মার্চ) হিজবুল্লাহর বর্তমান প্রধান নাঈম কাসেম এক বিশেষ বিবৃতিতে বলেন, তাদের সর্বোচ্চ নেতার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তিনি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডকে ‘নৃশংস হত্যা’ হিসেবে অভিহিত করেছেন। রোববার এক বিবৃতিতে পুতিন জানান, খামেনির মৃত্যু মানবিক নৈতিকতার আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন খামেনির মৃত্যুকে শুধু নৃশংস হত্যাকাণ্ড নয়, এটি আন্তর্জাতিক সম্প্রদায় ও
উত্তর কোরিয়া ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘‘অবৈধ আগ্রাসন’’ হিসেবে আখ্যা দিয়েছে। রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ সূত্রে জানা গেছে, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ইরানের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী ও গুণ্ডামি আচরণের কারণে এ ধরনের ঘটনা প্রত্যাশিত। উত্তর কোরিয়ার বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘‘আগ্রাসনের যুদ্ধ’’
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য বিনিময় করা হয়েছিল। অভিযান–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মার্কিন সিআইএ হামলার পূর্বে তেহরানের কেন্দ্রস্থলে খামেনি ও শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছিল। সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কয়েক মাস ধরে সিআইএ খামেনির চলাফেরা নজরদারিতে রেখেছিল। তারা জানতে পারে, শনিবার সকালে একটি গুরুত্বপূর্ণ কমপ্লেক্সে জাতীয়
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় রোববার বিকেলে ঘটে এক প্রাণঘাতী দুর্ঘটনা। টেকনাফগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীতমুখী দ্রুতগামী ট্যুরিস্ট বাস (জীপ ও চাঁদের গাড়ি সদৃশ) মুখোমুখি সংঘর্ষ করলে হাফেজ মাওলানা অলী উল্লাহ নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা আরোহী আমির হোসেন গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি সংঘর্ষের তীব্রতায় দুমড়েমুচড়ে
দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি হিলিসিপি বিওপি ক্যাম্পের একটি বিশেষ টহল দল রবিবার ভোরে ১১ লাখ টাকার অধিক ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন টহল কমান্ডার জেসিও-৯৪২১ সুবেদার মোঃ আলাউদ্দিন। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীনে এই অভিযান অনুষ্ঠিত হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৩:৩০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ২৮৫/৬ এস থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হিলি
পটুয়াখালীর কুয়াকাটায় হাউজিং কোম্পানি এলিড হোল্ডিং এর নামে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ করেছে কোম্পানির স্থানীয় প্রতিনিধি। কোম্পানির ক্রয়কৃত নিজস্ব জমিতে সাইন বোর্ড স্থাপনকে ঘিরে কতিপয় কুচক্রী মহল গণমাধ্যম কর্মীদের কাছে অসত্য এবং ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এতে কোম্পানির সুনাম ক্ষুন্ন হচ্ছে । ১ মার্চ (রবিবার) বিকেল ৩টায় কুয়াকাটা প্রেসক্লাবে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কোম্পানির স্থানীয় প্রতিনিধি জামাল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাত বাড়ালেই মিলছে মাদক। মাদক সরবরাহকারী একটি চক্র দীর্ঘদিন ধরে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় মাদক বাণিজ্য চালিয়ে আসছে। সহজলভ্য হওয়ায় মাদকাসক্ত হয়ে পড়েছেন যুবসমাজ। এতে উপজেলায় বাড়ছে চুরি-ছিনতাইসহ অপরাধমূলক নানা কর্মকাণ্ড। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিবাদকারীদের ওপর হামলা, ছুরিকাঘাতসহ প্রাণে হত্যার হুমকির অভিযোগও পাওয়া গেছে। ভুক্তভোগী শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক সোহেল আিহমদ জানান, শহরের শাপলাবাগ রেলক্রসিং
কুড়িগ্রামের উলিপুরে ' পরিবেশ ও বাস্তুসংস্থান রক্ষা করুন, নদী থেকে বালু উত্তোলন বন্ধ করুন' এই স্লোগানকে ধারন করে অবৈধ উপায়ে বালু উত্তোলনের প্রতিবাদে পরিবেশ বাদী সংগঠন গ্রীন ভয়েস এর উদ্যোগে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) সকাল ১১টায় গ্রীন ভয়েস (পরিবেশ যুব সংগঠন) এর আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে পরিবেশ পদযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক
রাজবাড়ীর পাংশা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ২২ বছর বয়সী তরুণী পাংশা মডেল থানা-এ একটি মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের
ঢাকায় সম্ভাব্য ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এক লাখ দক্ষ স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো বড় দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। উদ্ধার তৎপরতা পরিচালনা ও প্রাথমিক আশ্রয় নিশ্চিত করতে রাজধানীর সব
বরিশালের হিজলা উপজেলায় জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুই মাসব্যাপী (১ মার্চ থেকে ৩০ এপ্রিল) ইলিশ অভয়াশ্রম কর্মসূচি বাস্তবায়নে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১ মার্চ) সকাল ১১টায় হিজলা উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত