
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:২৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে কটূক্তি করার অভিযোগ তুলে তিনি বলেছেন, এমন আচরণের পরও সংশ্লিষ্ট এলাকার মানুষ এনসিপি নেতাদের ‘ঝেঁটিয়ে বিদায়’ করছে না, এটিই তাদের সৌভাগ্য।
