
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:২৪

দেশে গ্যাসের উৎপাদন ধারাবাহিকভাবে কমে যাওয়ায় এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সীমাবদ্ধতার কারণে আপাতত নতুন শিল্প-কারখানায় গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গত ১৪ জুলাই বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে জানায়, দেশীয় গ্যাসক্ষেত্রের উৎপাদন কমছে এবং বিদ্যমান দুটি ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) সক্ষমতা সীমিত হওয়ায় নতুন শিল্প সংযোগ বিবেচনা করা হচ্ছে না।
