প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:২২

জন্মের মাত্র ৪০ দিন পর বাবাকে হারিয়েছিলেন। ছয় মাস বয়সে প্রতিবন্ধী সন্তানকে ফেলে রেখে চলে যান মা। এরপর আর কোনো দিন সন্তানের খোঁজ নেননি তিনি। বাবা-মায়ের স্নেহ-ভালোবাসা ছাড়াই দাদা-দাদির কাছে বড় হয়েছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার রামপুর চতিলা এলাকার আনোয়ার হোসেন (২৮)। এখন প্রায় ২০ বছর ধরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি পরিত্যক্ত ভবনে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি।
