
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:১৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোডঘর স্কয়ার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক চালকের মৃত্যু হয়।
