এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় ফল তৈরি ও প্রকাশের দাবি জানিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ফেল করা একদল শিক্ষার্থী। একপর্যায়ে তারাই আবার ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন। এখন সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রোববার (২০ অক্টোবর) বেলা ১১টা থেকে তাদের এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। তাদের সঙ্গে অনেক নারী অভিভাবককে দেখা যায়।
দিনাজপুরের হিলি হাকিমপুর মহিলা কলেজে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষে মিষ্টিমুখ করালেন কলেজ কর্তৃপক্ষ। রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় মহিলা কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ ফেরদৌস রহমান। এসময় মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যত শিক্ষা জীবনের উপরে নানা দিক নির্দেশনা দিয়ে বক্তব্য দেন অতিথিবৃন্দ।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় এক নবদম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে উপজেলার সীমান্তের ২৮১/৪৯ পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে পাসপোর্ট আইনে তাদের পাঁচবিবি থানায় সোপর্দ করেন বিজিবি। আটক দম্পতি শরীফ আহাম্মেদ (২৮) ও স্ত্রী লাভলী খাতুন (২০) উভয়ের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলা সদরে। কয়া বিওপি কমান্ডার নাঈমুল ইসলাম
টাঙ্গাইলের ভূঞাপুরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তুলা, লেপ তোষক ও স্বর্ণকারের বিভিন্ন আসবাবপত্র সহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রবিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গোবিন্দাসী বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিম উদ্দিনের খান সুপার মার্কেটের দোতলায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মিরা এসে আগুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে তাওহিদ (৩)। জন্মের পর থেকেই দু’চোখে আবরণ পরে পানি ময়লা জমেছে।, অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে হাত দিয়ে নিজের চোখ নিজেই খুঁচিয়ে তুলে ফেলতে চায়। দেখলে যে কারো কান্না চলে আসবে। দারিদ্র্যতা আর অর্থের অভাবে চোখের সঠিক চিকিৎসা করাতে না পারায় চিরতরে অন্ধ হতে চলেছে ৩ বছরের শিশু তাওহিদ।
আজ, ২০ অক্টোবর, জাতীয় প্রেস ক্লাব ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ১৯৫৪ সালের এই দিনে যাত্রা শুরু করে ক্লাবটি আজ জাতীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে থাকে কেক কাটা, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজ। তবে, দেশের চলমান অর্থনৈতিক সংকটের কারণে এবার অনুষ্ঠানটি সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শুরুতে কেক কাটার পর থাকছে আকর্ষণীয় র্যাফেল ড্র।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর টমটম চালক আবুল খায়ের (২২) এর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান আসামি রুবেল আহমেদ সাগর ওরফে জসিমকে গ্রেফতারের পর গতকাল বিকেলে ছিনতাইকৃত মিনি টমটম উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। রবিবার (২০ অক্টোবর) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।জানা যায়, গত ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের নামের এক টমটম চালকের
দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত শিক্ষার্থী হত্যা মামলায় মোঃ বেলাল সরদার (৫৬) নামে ওয়ার্ড আ'লীগের সহ-সভাপতি কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাতে গ্রেফতারের পর সকাল সাড়ে এগারোটায় তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।গ্রেফতার মোঃ বেলাল সরদার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম এলাকার মৃত সালাম সরদার এর ছেলে। বেলাল
কোন সিনেমার গল্প কিংবা ট্রল নয়, এবার সত্যিই চালু হয়েছে হাউন আঙ্কেলের ভাতের হোটেল। ভাইরাল এই নামটি শুনেই দিন দিন বাড়ছে গ্রাহকের সংখ্যা। লাভও হচ্ছে বেশ ভালই। আর হাউন আঙ্কেলের ভাতের হোটেলটির গ্রাহকরাও খাবারের মানে দারুণ সন্তুষ্ট। বর্তমানে পলাতক থাকা সাবেক ডিবি পুলিশ প্রধান হারুণ অর-রশীদ তার কার্যালয়ে ভাত খাওয়ানো সহ বিভিন্ন কর্মকান্ডে এমনিতেই বেশ আলোচিত-সমালোচিত ছিলেন। তবে ছোট্ট লুবাবা হারুণ
বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানি বিষয়ক এক সেমিনারে বক্তব্য রাখার সময় জানান, এখন থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের কাজ সরাসরি সরকারের হাতে থাকবে না। বরং গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুৎ ও গ্যাসের দাম
আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। দেশ থেকে অর্থপাচার কমানো ও দুর্নীতি দমন করার ফলে ব্যাংকিং খাতে ডলারের সরবরাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। যেখানে আগে ব্যাংকগুলোতে ডলার সংকট ছিল, বর্তমানে আন্তব্যাংকে ডলারের সহজ প্রাপ্যতা অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক, রিজার্ভ থেকে ডলার না নিয়েও, বিদেশি প্রতিষ্ঠানের কাছে থাকা বকেয়া প্রায় দেড় বিলিয়ন ডলার পরিশোধ করতে
ভারতের মাটিতে দীর্ঘ ৩৬ বছর পর টেস্ট ম্যাচে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরুর এমএ চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে ১০৭ রানের সহজ লক্ষ্য তাড়া করে ৮ উইকেটে জয়লাভ করেছে কিউইরা। এই জয় নিউজিল্যান্ডের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তারা সর্বশেষ ১৯৮৮ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতকে ১৩৬ রানে হারিয়েছিল। নিউজিল্যান্ডের এই জয় ভারতীয় দলের জন্যও ছিল অপ্রত্যাশিত। টেস্টের প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সাড়ে ৭ টাকা দরে আরও ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস মুরগির ডিম আমদানি হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) রাতে এই চালান বেনাপোল বন্দরে প্রবেশ করে। গত বছরের ৫ নভেম্বর থেকে ১৯ অক্টোবরের মধ্যে মোট ৯ লাখ ৮৯ হাজার ৩১০ পিস ডিম আমদানি করা হয়েছে। সরকারের প্রথম ঘোষণার অংশ হিসেবে আগামী মাসের মধ্যে ৫০ লাখ ডিমের
তাইওয়ানের চারপাশে সম্প্রতি অনুষ্ঠিত বৃহৎ সামরিক মহড়ার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতির আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শনের সময় এই নির্দেশনা দেন তিনি। চীনের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম সিসিটিভির খবরে উল্লেখ করা হয়েছে যে, শি জিনপিং এ সময় সেনাদের যুদ্ধের সক্ষমতা এবং কৌশলগত দক্ষতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। শি বলেন,
ঘুষ একটি অন্যায় কাজ- একথা সকলে একবাক্যে স্বীকার করেন। অথচ দুঃখজনক যে, এটি দেশের সর্বত্র বহাল তবিয়তে চালু রয়েছে। এতে একজনের প্রাপ্তি এবং অন্যজনের ক্ষতি ও মনঃকষ্ট, মানুষে মানুষে ঘৃণা, ক্ষোভ, আইনের প্রতি অশ্রদ্ধা ইত্যাদি নৈতিক ও সামাজিক অবক্ষয়ের মধ্য দিয়ে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা ক্রমে বিপর্যয়ের দিকে ধাবিত হয়। অপরদিকে সৃষ্টিকর্তা মহান আল্লাহ অখুশি হন। এর অশুভ পরিণতি এক সময় নিজের উপর ও
কুমিল্লা সীমান্তে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি গোপন বৈঠক এবং মুজিবনগর সরকারের আদলে নতুন সরকারের গঠন নিয়ে গুঞ্জন উঠেছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে নানা আলোচনা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতি মোকাবেলায় বিজিবি ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। জানা গেছে, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনী জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা শনিবার দুপুর ৩টার দিকে কুমিল্লা জেলার বিবিরবাজার সীমান্তে বৈঠক
বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে অনুষ্ঠিতব্য ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠানের পরিকল্পনা ছিল, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থাকার কথা ছিল। শনিবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য প্রস্তুতি সম্পন্ন ছিল। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের
অবশেষে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলকে ফিরিয়ে দেওয়া হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের একটি আপিল বেঞ্চ এ গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করে। বিচার বিভাগের স্বচ্ছতা ও স্থিতিশীলতার জন্য এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছেন আইনজ্ঞ ও বিশেষজ্ঞরা। বিচারপতিদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাদের অপসারণের প্রক্রিয়া এখন দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় একটি মারাত্মক হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার হয়েছেন শফিকুল ইসলাম (২৫), যিনি দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে সাবেক স্ত্রী পারভীন খাতুন (২০) ও তার স্বজনদের দ্বারা আক্রান্ত হন। জানা যায়, শফিকুল ইসলাম প্রথমে পারভীন খাতুনকে বিয়ে করলেও পরে তাদের সম্পর্ক ভেঙে যায়। তার বিরুদ্ধে অভিযোগ, দেনমোহরের চার লাখ টাকা তিনি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে তথ্য জানাতে সাংবাদিকদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাজশাহীর বিজিবি সদরদফতর পরিদর্শনের সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। ব্রিফিংকালে সাংবাদিকরা যখন কাদের সম্পর্কে জানতে চান, তখন জাহাঙ্গীর আলম বলেন, "আমার কাছে কোনও নিউজ নাই। কিন্তু আপনারা তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন।
দিনাজপুরের হাকিমপুর হিলিতে নারী উদ্যোক্তা ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি রোমেনা আক্তার মনি ও সাধারণ সম্পাদক হামিদা আক্তার ডালিম। শনিবার (১৯ অক্টোবর) বিকালে হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন কার্যালয়ে নারী উদ্যোক্তা সদস্যের সম্মতিতে এই কমিটি গঠন করা হয়েছে। এতে ১৩ সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে,যারা হলেন,সহ সভাপতি -ফেরদৌসী মনি,যুগ্ন সাধারন সম্পাদক -মনিরা বেগম,সাংগঠনিক সম্পাদক -নাজমুন নাহার,কোষাধ্যক্ষ -সানজিদা চৌধুরী,প্রচার
আশাশুনি উপজেলার দক্ষিণ চাপড়া পুরাতন জামে মসজিদ ও মাদ্রাসার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ গাউছুল হোসেন রাজ। মসজিদের সকল মুসল্লিদের অনুমতিক্রমে মসজিদ ও দক্ষিণ চাপড়া হাফিজিয়া মাদ্রাসার ৫ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে আলহাজ্ব গাউছুল হোসেন রাজকে। কমিটির সেক্রেটারী হাফেজ মোঃ কামরুজ্জামান, সহ সভাপতি মোঃ ফয়জুল সরদার ও মোঃ
দিনাজপুরের হাকিমপুর হিলি বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের শীতকালীন টমেটো। সরবরাহ কম ও চাহিদা ভালো থাকায় প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৩২০ টাকা দরে।এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে হিলি বাজার ঘুরে দেখা যায় বেশ কয়টি দোকানে শোভা পাচ্ছে শীতকালীন আগাম জাতের টমেটো। নতুন সবজি হওয়ায় স্বাদ নিতে অল্প হলেও কিনছেন অনেক ক্রেতা। হিলি বাজারে টমেটো ক্রেতা লুৎফর রহমান
মৌলভীবাজারে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো: সাইফুল্লাহ পান্না। শনিবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দুর্নীতি প্রসঙ্গে বলেন, "দুর্নীতি একটি সোশ্যাল ডিজিজ। বর্তমান সরকারের প্রথম এজেন্ডা হলো দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা।" সচিব পান্না আরও জানান, অনেক দুর্নীতিবাজ দুর্নীতি কমিশন থেকে সার্টিফিকেট নিয়ে আসেন যে তারা দুর্নীতি