মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬২৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

চুরি হওয়া অর্থ ফেরাতে বিদেশি সহায়তা চাইলেন- প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ৪:৯

শেয়ার করুনঃ
চুরি হওয়া অর্থ ফেরাতে বিদেশি সহায়তা চাইলেন- প্রধান উপদেষ্টা ড. ইউনূস

দেশ থেকে চুরি হয়ে যাওয়া হাজার হাজার কোটি টাকা উদ্ধার করতে বিদেশি বন্ধুদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, বিগত সময়ে সাবেক প্রধানমন্ত্রীর শাসনামলে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে, যা দেশের অর্থনীতিকে দুর্বল করেছে। 

ড. ইউনূস জার্মানির ফেডারেল চ্যান্সেলারির প্রধান ভোল্ফগ্যাং স্মিড, বেলজিয়ামের রাজা কিং ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এবং সুইস কাউন্সিলর ইগনাজিও ক্যাসিসের সঙ্গে পৃথক বৈঠকে চুরি হওয়া অর্থ উদ্ধারে সহযোগিতার অনুরোধ জানান। তিনি জানান, অন্তর্বর্তী সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে এবং এ কাজে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। 

আরও

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ড. ইউনূস বলেন, নতুন বাংলাদেশের কথা বলতে গেলে এটি পরিচ্ছন্ন ও স্বচ্ছ হতে হবে। তিনি জার্মান মন্ত্রীকে জানান, জার্মানি আগামী এপ্রিলে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল পাঠাতে আগ্রহী। এ সময় বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে নেপালের জলবিদ্যুৎ সম্ভাবনা নিয়ে একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। 

সুইস কাউন্সিলরের সঙ্গে বৈঠকে ড. ইউনূস জলবায়ু অর্থায়ন এবং সুন্দরবনে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের জন্য সহযোগিতা চান। তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের অর্ধেকই ২৭ বছরের নিচে। তাদের সম্ভাবনা কাজে লাগাতে বিদেশি বিনিয়োগ প্রয়োজন। 

আরও

সংসদে প্রকাশ পেল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা

উপদেষ্টা ড. ইউনূস
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
সংসদে প্রকাশ পেল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। থাই প্রধানমন্ত্রী বলেন, দুদেশের তরুণদের সংযোগ বাড়াতে তারা আগ্রহী। এপ্রিলে ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব প্রসঙ্গে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন। 

বেলজিয়ামের রাজা ফিলিপ এবং কঙ্গোর প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কঙ্গোর বন রক্ষা ও ক্ষুদ্রঋণ কর্মসূচির সফলতা নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস বলেন, সংঘাতপ্রবণ এলাকায় ক্ষুদ্রঋণ কর্মসূচি বড় ভূমিকা রাখতে পারে। 

লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোরশেদসহ প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। তারা জার্মান মন্ত্রীকে জানান, সরকার ইতিমধ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে এবং শীর্ষ ২০ অর্থপাচারকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে। 

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, অর্থ ফেরাতে বিশ্বনেতাদের সম্মিলিত সহযোগিতা ছাড়া দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়। বিশ্বজুড়ে বাংলাদেশ তার বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীমের বাবার ইন্তেকাল, শোক

যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীমের বাবার ইন্তেকাল, শোক

খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা

খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা

বরিশাল নলছিটি ঝালকাঠিতে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, ভয়াবহ লোডশেডিং

বরিশাল নলছিটি ঝালকাঠিতে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, ভয়াবহ লোডশেডিং

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বজুড়ে বিজ্ঞানের দ্রুত অগ্রগতি স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব সুযোগ ও সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে প্রান্তিক অঞ্চল ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেকসই, মানসম্পন্ন ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। সোমবার (৬ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী জানান, আগামী ৭ এপ্রিল ২০২৬ ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে উদ্‌যাপিত হবে। এ বছরের প্রতিপাদ্য “স্বাস্থ্যসেবায় বিজ্ঞান,

সংসদে প্রকাশ পেল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা

সংসদে প্রকাশ পেল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা

জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) সংসদ অধিবেশনে এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অর্থমন্ত্রী জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। একই

নতুন সরকারের প্রথম একনেক সভায় বড় উন্নয়ন পরিকল্পনা

নতুন সরকারের প্রথম একনেক সভায় বড় উন্নয়ন পরিকল্পনা

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার (৬ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভাকে নতুন সরকারের উন্নয়ন পরিকল্পনার সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সভায় প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে মোট ১৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব প্রকল্পের মধ্যে

নতুন সরকারের অধীনে ভারত সম্পর্ক নতুন বার্তা

নতুন সরকারের অধীনে ভারত সম্পর্ক নতুন বার্তা

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়-এর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক এগিয়ে নেওয়া এবং দুই দেশের

নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, ১৭ প্রকল্প অনুমোদনের অপেক্ষা

নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, ১৭ প্রকল্প অনুমোদনের অপেক্ষা

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগর এলাকার এনইসি সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০২৫–২৬ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে মোট ১৭টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা