দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়াবেন। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন এক নবী যাঁকে আল্লাহ তা’য়ালা ‘বিশ্বনবী’ করেছেন । তিনি সারা বিশ্বের সকল মানুষদের জন্য রহমত স্বরুপ । এর আগের নবীগণকে আল্লাহ নির্দিষ্ট জাতি, সম্প্রদায় বা ভূ-খন্ডের জন্য নবী বা ঈশ্বরের দূত করেন কিন্তু মুহাম্মাদ (সা.) কে সারা বিশ্বের সকল মানুষ এবং জ্বীন সম্প্রদায়ের নবী করা
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে ফলাফল প্রকাশের পর এ প্রজ্ঞাপন জারি করা হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এতে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ অনুসারে নির্বাচনি কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা এবং
সব আনুষ্ঠানিকতা শেষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ফল ঘোষণার পর নতুন রাষ্ট্রপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন। ফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে দলটির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের গঠনতন্ত্রের ৭-এর খ (৬) ধারা অনুযায়ী রুহুল কবীর রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। দুপুর ২টার পর ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায়
পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংবিধানের সংশোধিত ৭০ অনুচ্ছেদ অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ৩৫ বছর পর সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে। ফলে গণতান্ত্রিক ব্যবস্থায় যেভাবে নির্বাচন হওয়ার কথা, সেভাবেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তিনি বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে কথিত পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে আয়োজিত গ্রাম্য সালিসে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে ওই নারীর চুলের খোঁপা ধরে পিঠে জুতা দিয়ে আঘাত করতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, গত সোমবার বিকেলে ওই
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আনা দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসব অস্ত্র ও গোলাবারুদ রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (১৯ আগস্ট) রাতে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে
দীর্ঘ প্রায় ৫৫ বছর পর বাংলাদেশের অর্থবছরের সময়সূচিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ২০২৮-২৯ অর্থবছর থেকে বর্তমানে চালু থাকা জুলাই-জুনের পরিবর্তে এপ্রিল-মার্চ সময়কে অর্থবছর হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় অর্থবছর শুরু হবে ১ এপ্রিল এবং শেষ হবে ৩১ মার্চ। বর্তমানে দেশে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর গণনা করা হয়। সরকারের বাজেট প্রণয়ন, রাজস্ব আদায়, সরকারি আয়-ব্যয় এবং
দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের অনুমোদিত সীমানার বাইরে নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরের সুরক্ষা ব্যারিকেড সরিয়ে দেওয়ার মাত্র তিন দিন পর ভারতের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, বুলডোজার ব্যবহার করে পাকিস্তান হাইকমিশনের পাশের রাস্তা, ভিসা বিভাগের সামনের সারি নিয়ন্ত্রণের জন্য নির্মিত কাঠামো, ট্রাফিক
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশের প্রস্তুতি চলছে। বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিতে গিয়ে গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র জানায়, এসব বিষয় দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের শুরুতেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘নতুন ভূখণ্ড’ হিসেবে দেখানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টের পাল্টা জবাবে ক্যালিফোর্নিয়াকে ইরানের ‘নতুন ভূখণ্ড’ হিসেবে দাবি করেছে ইরানের একটি সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট। এ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। গত মঙ্গলবার ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির একটি মানচিত্র প্রকাশ করেন ট্রাম্প। মানচিত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটি নীল বৃত্ত দিয়ে চিহ্নিত করে নিচে লেখা হয়,
নানা প্রতিকূলতা ও উৎপাদন ব্যয়ের চাপ কাটিয়ে দেশের চা শিল্পে আবারও সুদিনের আভাস দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত, সঠিক ব্যবস্থাপনা এবং চায়ের নিলামে ভালো দাম পাওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। গত তিন বছরের প্রথমার্ধের তুলনায় এ উৎপাদন সর্বোচ্চ। চলতি বছরে দেশে ১০ কোটি ৪০ লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জুন
খুলনা নগরীর লবণচরা এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত পৌনে ১০টার মধ্যে শিশু বাগান আশি বিঘা এলাকায় পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন মঞ্জুরুল ইসলাম (২২) ও নাজমুল (১৯)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশি বিঘা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে
দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা-কলকাতা রুটে আবারও মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় বাংলাদেশ ও ভারতের রেলওয়ে কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে মৈত্রী এক্সপ্রেসসহ বন্ধ থাকা আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনগুলো পুনরায় চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি জানিয়েছেন, আগামী ৮ থেকে
অঙ্গীকার ও ওয়াদা রক্ষা করাই বিএনপির সংস্কৃতি বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করে। বুধবার রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা
পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরানের বিরুদ্ধে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’ শুরুর ঘোষণা দেন। ট্রাম্প বলেন, চুক্তিতে যাওয়ার সুযোগ পেয়েও ইরান তাতে সম্মত হয়নি। এর ফলে তেহরান নজিরবিহীন অর্থনৈতিক
১৯৯১ সালের পর দীর্ঘ ৩৫ বছর বিরতি দিয়ে আজ বৃহস্পতিবার দেশে আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোট হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। আজকের নির্বাচন হবে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় দৃষ্টান্ত। ফলে ১৯৯১ সালের নির্বাচন যারা দেখেননি, তাদের জন্য জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন প্রত্যক্ষ করা নতুন
দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের কথা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ স্লোগান লিখে সহযোদ্ধাদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা জানান। স্ট্যাটাসে মির্জা ফখরুল বলেন, প্রিয় নেতৃবৃন্দের কাছ থেকে তাঁর সর্বশেষ বিদায় নেওয়ার সময়
নতুন বিদ্যুৎ লাইনের সংযোগ এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বুধবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন একটি ৩৩ কেভি লাইনের তার সংযোগ এবং প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার জন্য বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা
ইসলামে মুমিন বান্দার পরিচয় শুধু মুখে ঈমানের দাবি নয়; বরং বিশ্বাস, আমল, চরিত্র ও মানুষের সঙ্গে আচরণের মাধ্যমে তার ঈমানের প্রকাশ ঘটে। পবিত্র কোরআন ও হাদিসে মুমিনের বিভিন্ন গুণাবলি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। মুমিন ব্যক্তি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখেন এবং তাঁর সঙ্গে কাউকে শরিক করেন না। তিনি নামাজ প্রতিষ্ঠা করেন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করেন এবং আল্লাহ ও তাঁর
কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চালানো অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। কোস্ট গার্ড সূত্র জানায়, মিয়ানমার থেকে একটি চক্র নাফ নদী দিয়ে অস্ত্র এনে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে হস্তান্তরের চেষ্টা
রাজবাড়ীর গোয়ালন্দে নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানের সময় ৪০ বস্তা সার জব্দ করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে গোয়ালন্দ বাজারসংলগ্ন মুরগী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় উপজেলা