শফিকুল আলম, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মুখপাত্র, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য প্রত্যাখ্যান করে বলেন, "বাংলাদেশ এমন একটি দেশ নয় যেখানে সংখ্যালঘুদের বৈষম্যের শিকার হতে হবে।" তিনি এ মন্তব্য করেন শনিবার, দিনাজপুরে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনার পর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ভবেশ চন্দ্র রায়ের হত্যা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর সরকারের ‘সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতা’। শফিকুল আলম বলেন, "এটি একটি ভিত্তিহীন
নওগাঁর আত্রাই উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সোনালী শীষে দুলছে বোরো ধান। মাঠের পর মাঠ যেন সবুজ আভা কাটিয়ে সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে। ধানের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে কৃষকের মুখে ফুটে উঠেছে প্রশান্তির হাসি। চারদিকে শুধু ধান আর ধান, হাওয়ায় দুলছে কৃষকের দীর্ঘ অপেক্ষার ফসল। এই দৃশ্য দেখে থমকে দাঁড়ায় পথিক, ফিরে তাকায় বারবার। কৃষকেরা বলছেন, এবার আবহাওয়া বেশ অনুকূলে ছিল।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে নতুন করে প্রাণ হারিয়েছেন অন্তত ৫২ জন ফিলিস্তিনি। এ হামলার মাধ্যমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ১৫৭ জনে, যা এক ভয়াবহ মানবিক বিপর্যয়কে স্পষ্ট করছে। আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে এক লাখ ১৬ হাজারের বেশি, যাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজায়
দেশে একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি—এমন আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের অধীনে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা হায়দরাবাদ সামসুল হক কলেজ মাঠে আন্দিকোট ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, মুরাদনগরে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, যা কোনোভাবেই বরদাস্ত করা
খুলনা শহরের জিরো পয়েন্ট এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার সকাল সাড়ে সাতটার দিকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’র ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মিছিলটি ছিল সরকার পতনের পর খুলনায় আওয়ামী লীগের প্রথম প্রকাশ্য কর্মসূচি। সকালের শান্ত পরিবেশে আচমকা ব্যানার ও স্লোগান নিয়ে একটি দল মিছিল শুরু করলে পথচারীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি দেখা যায়। মিছিলের ছবি
দেশের পাঁচটি অঞ্চলে আজ দুপুরের মধ্যেই ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে, রংপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এ
নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে জমির বিরোধ নিয়ে ৫০ হাজার টাকা ও দলিল ফেরত চাইতে গিয়ে এক কৃষক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আজাদ। ভুক্তভোগী কৃষক হলেন পশ্চিম মাইজচরা গ্রামের মো. জহির আলম (৫১)। রোববার সকালে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জহির আলম। তিনি জানান, আন্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গত
রাজধানীতে আবারও ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যেই হঠাৎ এই মিছিল রাজধানীবাসীর নজর কেড়েছে। রবিবার সকালে মিরপুর এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিতে দিতে মিরপুর সড়ক প্রদক্ষিণ
দেশের বাজারে আবারও রেকর্ড ছাড়িয়ে গেছে স্বর্ণের দাম। এক লাফে ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৯ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম আগামীকাল রোববার (২০ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হবে। এর ফলে ২২ ক্যারেট মানের
নানা নাটকীয়তা ও হিসেব-নিকেশের মধ্য দিয়ে অবশেষে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলো বাংলাদেশ নারী দল। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের ফলে নিজেদের নিয়ন্ত্রণে ছিল না টুর্নামেন্টে তাদের পরবর্তী অবস্থান। তবে ভাগ্য সহায় হলো, থাইল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং তাণ্ডব সত্ত্বেও মাত্র ০.০১ নেট রান রেটের ব্যবধানে বাংলাদেশ টিকিট পেল বিশ্বকাপের মূলপর্বে। শনিবার (১৯ এপ্রিল) লাহোরে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে অবস্থিত ঐতিহাসিক শমসেরনগর বিমানবন্দরটি যুগের পর যুগ ধরে অবহেলায় পড়ে থাকলেও, সম্প্রতি সেটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের নির্মিত দেশের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম এই বিমানবন্দরটি একসময় দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানঘাঁটি ছিল। তবে কয়েক দশক ধরে কেবল ঘোষণা আর আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল এর কার্যক্রম। বিমানবন্দরটি মৌলভীবাজার জেলা সদর থেকে ১৭ কিলোমিটার
গাজায় ইসরাইলী বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার (১৯ এপ্রিল) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির ও তৌহিদী জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শনিবার সকাল ৮ টায় ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া টার্মিনাল জামে মসজিদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মাওলানা মো. তারেক বিল্লাহ। মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি
বাংলাদেশে একটি সুস্থ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, “বর্তমানে যারা সরকারে আছেন তারা দেশের জন্য কাজ করছেন, তবে তাদের প্রথম টার্গেট হওয়া উচিত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। এটি কোনো দলের জন্য নয়, এটি বাংলাদেশের ভবিষ্যতের
'শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে বিরামপুর থানা চত্বরে অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হকের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইলিয়াস সিকদার। বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের আসলী আবুপুর গ্রামের সেকান্দার আকনের ছেলে আবুল খায়ের আকন (৪০) নিজ বাড়ির গোয়ালঘরে বজ্রপাতে নিহত হন। সেসময় গোয়াল ঘরে থাকা দুটি গরুও বজ্রপাতে মারা যায়। নিহত আবুল খায়ের আকনের ২ ছেলে ১ মেয়ে
কুমিল্লার মুরাদনগরে পুঁটি মাছ কাটাকাটি নিয়ে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকার উত্তর ত্রিশ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হত্যার পর ঘাতক স্বামী নিজেই থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করে পুলিশকে ঘটনার বিস্তারিত জানান। ঘাতক বাছির উদ্দিন (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাহাপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। নিহত মৌসুমী আক্তার
বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব, আর এই উৎসবের অনুষঙ্গ হিসেবে গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য ছিল ‘বৈশাখী বাতাসা’। কিন্তু কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী মিষ্টান্ন। এক সময় বৈশাখ মাসজুড়ে গ্রামে গ্রামে হাটে, বাজারে এবং মেলায় বাতাসার পরসা সাজিয়ে বসতেন ব্যবসায়ীরা। এখন সেই দৃশ্য প্রায় অতীত। পটুয়াখালীর বাউফল অঞ্চলে দীর্ঘদিন ধরে বৈশাখ মাসে বিশেষভাবে চিনি ও মিঠা গলিয়ে তৈরি করা হতো
নওগাঁর ধামইরহাটে ওলামা সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওলামা বিভাগের ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে ১৯ এপ্রিল শনিবার সকাল ১০ টায় ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ হল রুমে উপজেলা শাখার নায়েবে আমির ও ওলামা বিভাগ ধামইরহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও
জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে নিরাপদ ও সুপেয় পানির সংকট দিনদিন তীব্রতর হচ্ছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলাও এই সংকটের বাইরে নয়। উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গভীর নলকূপ থেকে পানি উত্তোলন করা যাচ্ছে না, কিছু নলকূপে কখনো পানি ওঠে, কখনো আবার ওঠে না। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, অধিকাংশ অকেজো নলকূপ অগভীরভাবে স্থাপন করা হয়েছে। তবে ব্যক্তিগত উদ্যোগে
নাটোরের বড়াইগ্রামে সাত বছর বয়সী শিশু আকলিমা আক্তার জুঁইকে হত্যার ঘটনায় পাঁচ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে হওয়ায় তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। পুলিশ জানায়, বড়াইগ্রাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে পাঁচ কিশোরকে গ্রেফতার
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে যুবক হাসিনুরের মৃত্যু নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ভুট্টার পাতা সংগ্রহ করা অবস্থায় হাসিনুরকে গুলি করে হত্যা করে বিএসএফ সদস্যরা বুকের উপর পা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়। শনিবার (১৯ এপ্রিল) লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা জামায়াত ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘটনা তুলে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৪ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো: ইনাম উল্লা খান পরিচালিত কিডস ইংলিশ জোন এর শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল শহরের দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক রাফী আহমদ চৌধুরী। সিন্দুরখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান
রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক তিনটি স্থানে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ঘটনা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (১৮ এপ্রিল) ও শনিবার (১৯ এপ্রিল) ঘটে যাওয়া এই তিনটি ঘটনায় কেউ আত্মহত্যা করেছেন, কেউ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন, আবার কেউ নদীতে মাছ ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন। প্রথম ঘটনা ঘটে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট এলাকায়। স্থানীয় এলাইল
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বৈধ মেয়র ঘোষণা করার দাবিতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করে ‘বরিশালের সর্বস্তরের ছাত্র ও যুবসমাজ’ ব্যানারে সংগঠিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ‘বরিশাল সিটি করপোরেশনের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণকারীরা