ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল ৯টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার রাত ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখে কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকে পড়ে অসংখ্য যানবাহন ও যাত্রী। বিশেষ করে পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাসের চালকরা চরম ভোগান্তিতে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত রোববার রাতে আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণের সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টুঙ্গিপাড়া উপজেলার খান সাবেশ শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়ন যুবদলের আহবায়ক তৌহিদুর রহমানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারী) বেলা ২ টায় শ্রীমঙ্গল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে এই মানববন্ধন আয়োজন করে। শ্রীমঙ্গল জাতীয় নাগরিক কমিটির সদস্য ইমরান আহমেদের সঞ্চালনায় এই মানববন্ধনে বক্তৃতা দেন মৌলভীবাজার জেলা সার্চ কমিটির সদস্য নিলয় রশিদ তন্ময়। অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন
রাজবাড়ীর গোয়ালন্দে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট (মাধ্যমিক) বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফা বেগম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস, উজানচর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. লিয়াকত হাসান লিপু মন্ডল সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকবৃন্দ প্রমুখ। এসময়
খাগড়াছড়িতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে জেলা'র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন । রবিবার (০২ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা সদরের চেঙ্গি স্কয়ার থেকে এ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্তরস্থ মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ মিছিলে
ময়মনসিংহ মেডিকেল কলেজে রবিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে, এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম খান শফিক। কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনার সূত্রপাত ঘটে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলাকালে। নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী হাটখোলা এলাকায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম ইদ্রিস আলী (১৩), সে গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। ইদ্রিস আলী মধ্য গড্ডিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, ইদ্রিস আলী নিজ বাড়ির বিদ্যুৎ লাইনের সাথে সেচ পাম্পে বিদ্যুৎ
বরিশাল শহরের উন্নয়ন এবং নাগরিক সমাজের বিভিন্ন দাবির প্রেক্ষিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে 'আমরা বরিশালবাসী' ব্যানারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী। মতবিনিময় সভায় বক্তারা বরিশালের উন্নয়ন বিষয়ে বিভিন্ন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানকে আটক করেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে সিন্দুর্না ইউনিয়নের পাঠান বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া ফাহিম শাহরিয়ার খান জিহান হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এবং তিনি সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সারওয়ার হায়াত খানের ছেলে। তার বিরুদ্ধে লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী কার্যালয়
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বোরো ধান চাষের জন্য মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঘ মাসের শেষের দিকে হঠাৎ করে কুয়াশায় ঢাকা পড়লেও, কৃষকরা মাঠে নেমে জমি তৈরি এবং চারা রোপণ শুরু করেছেন। তবে এ বছর বিদ্যুৎ, সার, কীটনাশক, ডিজেল এবং শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় কৃষকরা খরচ নিয়ে দুশ্চিন্তায় আছেন। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ৭ হাজার
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয় দরিদ্র ও অসহায় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। রোববার সকালে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আওতাধীন সাপমারা আর্মি ক্যাম্পের এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরীর নেতৃত্বে শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত লেবু শেখের লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ডুমরাই গ্রামের কবরস্থান থেকে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়। নিহত লেবু শেখ ছিলেন চান্দাইকোনা ইউনিয়নের যুবদল নেতা ও ডুমরাই গ্রামের মৃত জয়তুল্লাহ শেখের ছেলে। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আজীবন চিকিৎসাসহ অন্যান্য ভাতা দেওয়ার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম। রোববার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আশ্বস্ত করেছেন যে, রমজান মাসে তেলের মতো গুরুত্বপূর্ণ খাদ্য পণ্যের সংকট হবে না। তিনি জানান, বর্তমান বাজারে তেল, চিনি, ছোলা এবং খেজুরের মজুত যথেষ্ট রয়েছে এবং কোনো ধরনের মূল্যবৃদ্ধি হবে না। রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত ‘খাদ্য পণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শীর্ষক পলিসি কনক্লেভে তিনি এসব কথা বলেন। শেখ বশিরউদ্দীন বলেন, “আমরা আশা করছি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের আট জেলায় নতুন কমিটি ঘোষণা করেছে। এর মধ্যে কিছু জেলা পূর্ণাঙ্গ কমিটি, কিছু আংশিক কমিটি এবং একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ জেলাগুলোর মধ্যে মেহেরপুর, নাটোর, বান্দরবান, চট্টগ্রাম দক্ষিণ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর অন্তর্ভুক্ত। মেহেরপুরে
রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সরকারি কলেজটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে। কলেজটির শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের বক্তব্য প্রত্যাখ্যান করে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কঠোরভাবে পালনের ঘোষণা দিয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) তিতুমীর ঐক্যের পক্ষ থেকে সংগঠনটির ফেসবুক পেজে ঘোষণা করা হয়, ‘এখন মানে এখনই ব্যারিকেড, সবাই তাহবান্দে আসুন’ এবং ‘দাবি আদায়ের এক পথ, রাজপথ রাজপথ’ সহ বিভিন্ন
ছাত্র অধিকার পরিষদ আওয়ামী লীগ ও তাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। সংগঠনটির দাবি, এই দাবির বাস্তবায়ন না হলে সচিবালয়ের দিকে লংমার্চ করার ঘোষণা দিয়েছে তারা। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এই দাবি জানান। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে ভয়ঙ্করভাবে শক্তিশালী হয়ে
লক্ষ্মীপুরে আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় যুবলীগ কর্মী পরান চৌধুরীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জজ আদালতের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন আদালতে লক্ষ্মীপুরের ৪ শিক্ষার্থী হত্যার মামলার শুনানি ছিল। আদালতের বাইরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা প্রিজনভ্যানে করে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে রক্ষায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই। সংস্কার বাস্তবায়নের জন্য আগে একটি নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন, কারণ নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই পরিবর্তন সম্ভব। নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনার ফলে স্বৈরাচারেরা সুবিধা পাবে বলে তিনি মন্তব্য করেন। রোববার রাজধানীর কদমতলীতে রাষ্ট্র মেরামতের বিষয়ে বিএনপির এক কর্মশালায় বক্তব্য দেন তিনি। সেখানে তিনি বলেন, বহু মানুষ ভোটাধিকার রক্ষার জন্য জীবন দিয়েছে,
রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইঞ্জিনচালিত ট্রলারসহ ছয়জনকে আটক করেছে নৌ পুলিশ। দীর্ঘদিন ধরে চক্রটি বালুবাহী বাল্কহেড থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। রবিবার দুপুর আড়াইটার দিকে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এনামুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের চৌহালী থানার ওমরাপুর ও আটিয়া সলংগী এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম,
নওগাঁয় নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সংগ্রকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি জানান, অতীতে নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে গিয়েছিল। বর্তমানে সেই আস্থা ফিরিয়ে আনতে কমিশন নিরলসভাবে কাজ
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার সকালে বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিব ভলিবল খেলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সূচনা করেন। অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল, পাউশগাড়া স্কুল অ্যান্ড কলেজের
জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুনের হঠাৎ বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র-জনতা। রোববার বেলা সাড়ে ১১টা থেকে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে প্রধান সড়ক অবরোধ করে দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বর্তমান ওসির বদলির ষড়যন্ত্র করছে, যা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে। বক্তারা
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, ঢাকা শহরের সাত কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য একটি বিশেষ কমিটি কাজ করছে। তিনি বলেন, এ উদ্যোগটির মাধ্যমে সাত কলেজের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে এবং এক নতুন দৃষ্টিভঙ্গি থেকে তাদের পরিচালনা করা হবে। তবে তিনি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা প্রদানের সুযোগ নেই বলেও উল্লেখ করেন। তিনি গতকাল রোববার (২ ফেব্রুয়ারি)