সীমান্তে কয়েক জন বাংলাদেশি নাগরিককে ধাওয়া করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার কাছের সীমান্তে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বলে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘বিএসএফের টহলদাররা খেয়াল করেন, বেশ কয়েকটি গরুকে সীমান্তের ওপারে পাচার করার জন্য নিয়ে যাচ্ছে একদল দুষ্কৃতি। বিএসএফ তাদের থেমে যাওয়ার নির্দেশ দেয়। সেই
চতুর্থ প্রজন্মের মোবাইল ইন্টারনেট সেবা ফোরজি’তে মান ধরে রাখতে পারেনি দেশের তিন বেসরকারি মোবাইল ফোন অপারেটরের কেউই। গ্রামীণফোন (জিপি), রবি ও বাংলালিংক— তিন অপারেটরেই ফোরজি নেটওয়ার্কে ডাউনলোডের গতি ৬ এমবিপিএসের (মেগাবিট পার সেকেন্ড) কম। অথচ নীতিমালা অনুযায়ী এই গতি হওয়ার কথা ছিল কমপক্ষে ৭ এমবিপিএস। এদিকে, কলড্রপের ক্ষেত্রে এখনও শীর্ষে রয়েছে গ্রামীণফোন। নীতিমালা অনুযায়ী কলড্রপের হার ২ শতাংশের নিচে থাকার
চট্টগ্রামের বাঁশখালী আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মোস্তাফিজুর রহমানের একটি ভিডিও চিত্র ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজ দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা অশ্লীল ভাষায় গালাগাল করার ভিডিও চিত্রটি সোমবার ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে কে বা কারা এ
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে ৩১ নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গাইনি বিভাগের প্রধান ডা. খুরশিদ জাহান এবং ওই বিভাগের ওয়ার্ড ইনচার্জ নার্স জোসনা বেগমকে সাময়িক বরখাস্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডা. এসএম বাকির হোসেন। তিনি জানান, মঙ্গলবার সকালে তাদেরকে সাময়িক বরখাস্তের জন্য মন্ত্রণালয়ে আবেদন জানানো হবে। এর আগে, সোমবার রাত ৮টার দিকে
ঢাকার নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালের বিরুদ্ধে অবৈধ পন্থায় কোটি কোটি টাকা উপার্জনের অভিযোগ পাওয়া গেছে। নবাবগঞ্জের মানুষের কাছে যেন আতঙ্কের অপর নাম ওসি মোস্তফা কামাল। তিনি অর্থের বিনিময়ে খোদ আওয়ামী লীগের দুই কর্মীকে নাশকতা মামলায় জড়িয়েছেন। তার রুমে কোনো সমস্যা নিয়ে গেলে এমন হুমকিও শুনতে হয়- ‘এই এটা ওসির রুম, একদম সাঁটিয়ে দিব।’ গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার চণ্ডীবর্দী
টঙ্গির তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার ৫৪তম আসরের দ্বিতীয় পর্বের অংশগ্রহণকারী বিদেশি মেহমানদের খোঁজ খবর নিতে দিনের বিভিন্ন সময়ে ময়দানে গিয়েছিলেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, গাজিপুর সিটি মেয়রসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা। তারা সবাই বিশ্ব ইজতেমার সার্বিক বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খোঁজ খবর নেন। এছাড়াও বিশ্ব ইজতেমা ময়দানের ওলামায়ে কেরামের খিত্তায় অবস্থান করেন হেফাজতে
তাবলিগ জামাতের ৫৪তম বিশ্ব ইজতেমা আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। মাওলানা সা’দ অনুসারীদের পরিচালনায় তিন দিনের ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। তাবলিগ জামাতের দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা মুহাম্মদ শামীম আখেরি মোনাজাত পরিচালনা করবেন। এর আগে বাদ ফজর বয়ান করেন দিল্লির মাওলানা হাফেজ ইকবাল নায়ার। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশি মাওলানা ওসামা বিন ওয়াসিফ। গত ১৫
প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখেছেন? স্বপ্নে দেখে থাকলে সে স্বপ্নের ব্যাখ্যায় সম্পর্কে আপনি কি বিভ্রান্ত? প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখে থাকলে সন্দিহান না হয়ে সে স্বপ্নের ব্যাখ্যায় আসা যেতে পারে। কারণ প্রিয়নবির সঙ্গে স্বপ্নে সেসব লোকের সঙ্গেই সাক্ষাত হয়, যারা তার একান্ত প্রিয়। এক হাদিসে প্রিয়নসি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বপ্নে তাঁকে দেখা সম্পর্কে ব্যাখ্যা করেছেন।
দীর্ঘদিন বন্ধ থাকা সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার আবারও চালু হতে যাচ্ছে। ভিসা চালুর ক্ষেত্রে আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া শেষ হলেই আমিরাতের শ্রমবাজার উন্মুক্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন । সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। রাজধানী আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে
পিরোজপুরের মঠবাড়িয়ায় বালু বোঝাই ট্রলির চাঁপায় পিয়ারা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে পিয়ারা বেগম হাসপাতালে চিকিৎসা নিতে আসার পথে শহরের দক্ষিণ বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়ারা এক সন্তানের জননী ও সাপলেজা ইউনিয়নের খেতাচিড়া গ্রামের কৃষক আবুল হোসেনের স্ত্রী। হাসপাতাল সূত্রে জানাগেছে, দুপুর আড়াইটার দিকে আবুল হোসেন তার অসুস্থ্য স্ত্রী পিয়ারা বেগমকে নিয়ে মটরসাইকেল যোগে
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পানির ট্যাঙ্ক সংলগ্ন ডাস্টবিন থেকে অন্তত ৩১ টি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এসব মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালের এক ওয়ার্ড মাস্টার জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকদের ব্যবহারিক কাজে এসব মরদেহ সংরক্ষণ করার কথা। উদ্ধার করা নবজাতকের মরদেহের সংখ্যা ২২ এর অধিক হতে পারে। অন্যদিকে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা জানিয়েছেন, মরদেহগুলো কোথা থেকে এসেছে তার হদিস
কুমিল্লায় অপহরণের ১৬ ঘণ্টা পর আলী আব্বাস তৌহিদ (১৪) নামে এক ছাত্রের মরদেহ বালুর নিচ থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি গন্ধমতি বালুর মাঠে চাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তৌহিদ কুমিল্লা কোটবাড়ি সালমানপুর মাস্টার বাড়ির আবু মুসার ছেলে। সে কুমিল্লা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ৮ম শ্রেণির ছাত্র। গন্ধমতি বোনের জামাই ইসমাইলের বাড়িতে থেকে পড়ালেখা করতো তৌহিদ। এদিকে
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ঢাকা- চট্টগ্রামের মধ্যে দেশ দ্রুত গতির বুলেট ট্রেন চালু হবে। বর্তমানে সমীক্ষা চলমান আছে। বুলেট ট্রেন চালু হলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মাত্র ৫৭ মিনিট এবং বিরতি দিয়ে ৬৯ মিনিটে যাওয়া সম্ভব হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদের বৈঠকে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মোহাম্মদ সাহিদুজ্জামানের (মেহেরপুর-২) লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ তথ্য জানান। এসময় রেলমন্ত্রী
রুস্তম আলী ফকির। বয়স ৬৫ বছর। ছোট বেলা থেকে শখের বসেই শুরু করেন গান গাওয়া। জীবন-জীবিকার তাগিদে বিভিন্ন পথে প্রান্তরে ঘুরে মানুষকে গান গেয়ে শুনাতেন। বর্তমানে তিনি কুয়াকাটা সৈকতে এক তারা বাজিয়ে গান গেয়ে পর্যটকদের মন জয় করছেন। আর এ গান গেয়ে যে উপার্জন হচ্ছে তাতে কোন রকমের চলছে রুস্তমের সংসার। কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজীমপুর গ্রামের আবুল কাসেম হাওলাদারের ছেলে
কাশ্মিরে পুলাওয়ামা হামলার কথা সরকার আগে থেকেই জানতো বলে মন্তব্য করেছেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি প্রশ্ন তোলেন, গোয়েন্দা তথ্য থাকার পরও কেন সরকার ব্যবস্থা নিলো না। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি
আনন্দ উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশালের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) নগরীর অশ্বিনী কুমার টাউন হলে সংগঠনের সদস্যরা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আটটি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ সহ মোট তিনটি
ভারতীয় সেনাবাহিনীর অভিযানে কাশ্মির হামলার দায় স্বীকারকারী সংগঠন জইশ-ই-মোহাম্মদের সদস্য আব্দুল রশিদ গাজীর মৃত্যু হয়েছে। সিআরপিএফের গাড়ি বহরে হামলা হয়েছিল কাশ্মিরের যে পুলওয়ামাতে সেখানেই সোমবার (১৮ ফেব্রুয়ারি) প্রায় ১২ ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। আর তাতেই প্রাণ যায় গাজীর। সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, গাজী আদতে পাকিস্তানের নাগরিক। সাবেক এই আফগান যোদ্ধা আইইডি নামে পরিচিত বিশেষায়িত বোমার ব্যবহারের মাধ্যমে হামলা চালানোর বিষয়ে দক্ষ।
লোকসান হলে হোক। তবু নিজেদের জমিতে কষ্ট করে ফলানো ফসল পাকিস্তানকে বিক্রি করব না। পুলওয়ামায় জঙ্গি হামলারর ঘটনার পর এমনটাই সিদ্ধান্ত নিলেন মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার টমেটো চাষিরা। নিজেদের ব্যক্তিগত মুনাফার কথা না ভেবে দেশপ্রেমেয় নজির গড়লেন তাঁরা। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবসা বয়কটের ডাক দিলেন ঝাবুয়া জেলার টমেটো চাষিরা। মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায় প্রতি বছর প্রচুর পরিমাণে টমেটো চাষ হয়। সেই টমেটোর বেশির ভাগটাই
দক্ষিণ চীন সাগরে মার্কিন সমর-সজ্জার প্রেক্ষাপটে ক্রমশ উত্তেজনা বাড়ছে। আর এই সিদ্ধান্তের পালটা হিসাবে এই অঞ্চলে প্রায় ১০০ জাহাজ মোতায়েন করল বেজিং। এইসব জাহাজ থিটু দ্বীপের দিকে পাঠানো হয়েছে বলে ওয়াশিংটনের কৌশলগত ও আন্তর্জাতিক বিষয়ের একটি গবেষণা কেন্দ্র খবর দিয়েছে। থিটু দ্বীপ ফিলিপাইনের দখলে থাকা একটি দ্বীপপুঞ্জের অংশ। যা নিয়ে চীন, তাইওয়ান, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের মধ্যে বিরোধ রয়েছে। চীনের এই
সরকারি হাসপাতালের ওষুধ বাজারে বিক্রির অভিযোগ পেয়ে একটি অবৈধ গোডাউনে অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানার কলেজগেট-সংলগ্ন অনুরাগ সুপারশপের পেছনে একটি গোডাউনে ওই অভিযান চলছে। র্যাব-২ এর সহযোগিতায় অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি জানান, সরকারি হাসপাতালের ওষুধ যখন বাজারে বিক্রি হয় তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। এমন অভিযোগ পাবার
সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে প্রধান করে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কমিটি গঠনের প্রসঙ্গ টেনে জাতীয় পার্টির ফখরুল ইমাম সংসদে জানতে চেয়েছেন, ‘আব্দুর রহমান বদিকে (কক্সবাজার থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য) দিয়ে মাদক নিয়ন্ত্রণ আর শাহজাহান খানকে দিয়ে সড়ক নিয়ন্ত্রণ কতটা সম্ভব?’ জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ‘এখানে ব্যক্তি বিষয় নয়। একজনই পুরো রিপোর্টটি প্রণয়ন করবেন না। তিনি যেহেতু অভিজ্ঞ মানুষ
ভারতের জম্মু-কাশ্মীরে সিআরপিএফের বাসে আত্মঘাতী বিস্ফোরণে ভারতীয় জওয়ানদের নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতে চারদিনের মধ্যেই বড় সাফল্য পেল ভারতীয় সেনা। রবিবার রাতে পুলওয়ামায় সেনা তল্লাশির সময় হামলা চালায় জইশ জঙ্গিরা। সেনা ও জঙ্গি সংঘর্ষে নিহত হন এক মেজর-সহ চার জন জওয়ান। ভারতীয় সেনাদের সঙ্গে গুলিতে নিহত হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড কামরান। এবার জেনে নিন যেভাবে মারা হল কাশ্মীরের পুলওয়ামা হামলার
ইনজুরির কারণে মাঠের বাইরে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। খেলতে পারছেন না নিউজিল্যান্ড সিরিজ। এদিকে তার অনুপস্থিতি ভালো মতোই টের পাচ্ছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না মাশরাফির দল। নেপিয়ার ও ক্রাইস্টচার্চের ওয়ানডে দুইটিতে হেরে সিরিজ জিতে নিয়েছে কিউইরা। এখন পেয়ে বসেছে হোয়াইটওয়াশের শঙ্কা। লজ্জা এড়াতে ডানেডিনে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। ওয়ানডে সিরিজ শেষ
ইন্দুরকানীতে এনজিও সংস্থা ডাক দিয়ে যাই রি-কল ২০২১ প্রজেক্ট এর দোয়েল হাস ভেলু চেইন দলের সদস্যদের মাঝে ১৫০টি হাঁস বিতরন করা হয়। সোমবার সকাল ইন্দুরকানী উপজেলা ডাক দিয়ে যাই সংস্থার শাখা কার্যালয়ে ডাক দিয়ে যাই নির্বাহী-পরিচালক মো. শাহজাহান গাজীর সভাপতিত্বে হাঁস বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহমেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পাদ