তুরস্কের ইস্তানবুলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মিছিলে টিয়ার গ্যাস ও কুকুর লেলিয়ে দিয়ে কর্মসূচি পণ্ড করে দিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার ইস্তানবুলের সেন্ট্রাল অ্যাভিনিউয়ে হাজার হাজার নারীদের ওই মিছিল পণ্ড করে দেয় পুলিশ। খবর এএফপির। মিছিলে যোগ দিতে ইস্তিকাল অ্যাভিনিউয়ের প্রবেশ মুখে সমবেত হয় অসংখ্য নারী। অনেক নারীকে নানা রঙের পরচুলা ও মুখোশ পরা অবস্থায় দেখা যায়। এসময় পুলিশ নারীদের থামিয়ে
রাজধানীর শাহবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম শিমুল (১৭)। শনিবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিমুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহতের সহকর্মী আব্দুল গণি জানান, শাহবাগের শিববাড়ি এলাকার একটি নির্মানাধীন ১৬ তলায় কাজ করছিলেন তারা।
ধর্ষকদের বিরুদ্ধে নেওয়া কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি তাদের নাম-পরিচয়, চেহারা ভালোভাবে প্রচার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রায়ই দেখি শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ। যারা এসব করে তারা সমাজের শত্রু, তাদের প্রতি ঘৃণা। শনিবার (০৯ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
পরকীয়া সম্পর্কের ক্ষেত্রে মেগা সিরিয়াল দায়ী কিনা-এ বিষয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় আদালত। বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। একইসাথে ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহারের কারণেও পরকীয়া বাড়ছে কিনা তাও দেখার নির্দেশ দেয়া হয়েছে। ভারতজুড়ে পরকীয়ার কারণে হিংসাত্মক ঘটনা বেড়ে গেছে। এমনটাই পর্যবেক্ষণ করেছে মাদ্রাজ হাইকোর্ট। আদালত মোট ২০টি প্রশ্নের একটি তালিকা তৈরি করেছে যার মধ্যে অন্যতম পরকীয়ায় মেগা সিরিয়ালের
সরকারের সমন্বিত উন্নয়নের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো.আমিনুল ইসলাম খান। শনিবার সকালে উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুর্জা খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে মতবিনিয় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো.আমিনুল ইসলাম খান। উপজেলা পর্যায় সরকারের বিভিন্ন
পিরোজপুরের ইন্দুরকানীতে লঞ্চের ধাক্কায় মিনহাজ উদ্দিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শক্রবার (৮ মার্চ) বিকালে ইন্দুরকানী লঞ্চঘাটে ঢাকাগামী এমভি মানিক-১ লঞ্চের ধাক্কায় ঐ শিশুর মৃত্যু হয়। শিশু মিনহাজ ফেনী জেলার মাইন উদ্দিনের ছেলে। উপজেলার কালাইয়া ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জামাল হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে বাবা মার সাথে ফেনী থেকে ইন্দুরকানীর কালাইয়া
খালের পরে এখন ফুটপাই গিলে খেয়েছে দখলবাজরা। সরাইলের : ফুটপাত দখল এখন যেন গা-সওয়া হয়ে গেছে সরাইল বাসীর। বলতে গেলে এটা এক অঘোষিত নিয়মে পরিণত হয়েছে। উপজেলার বেশিরভাগ ফুটপাতই গিলে খেয়েছে দখলবাজরা, পাশাপাশি সম্প্রতি শুরু হয়েছে রাস্তা দখল। রাস্তা দখলের এ সংস্কৃতি প্রথম শুরু হয় বিশ্বরোড় থেকে। আর এখন এ সংস্কৃতি ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে গোটা উপজেলায়। সড়কগুলোতে প্রতিনিয়ত বসছে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকিদাতা রোহিঙ্গা যুবকের পরিচয় মিলেছে। শুক্রবার কুতুপালং ক্যাম্পের ডা. জাফর আলম ডিপু যুবকের পরিচয় নিশ্চিত করে বলেন, রোহিঙ্গাদের মাধ্যমে জানতে পেরেছি হুমকিদাতা রোহিঙ্গার নাম আবদুল খালেক। তার বাবা আবদুস সালাম মিয়ানমারের বলীবাজার ধুমবাই এলাকার হুয়াক্কাট্ট (চেয়ারম্যান) ছিলেন। যদিওবা তার বাবা-মা কেউ বেঁচে নেই। তার আট ভাইয়ের মধ্যে এক ভাই থাকেন থাইল্যান্ডে
বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে শারজাহ থেকে আসা জামাল উদ্দিন নামের এক যাত্রীর শরীর এক্স-রে করে ২৪ লাখ টাকার স্বর্ণ পেয়েছে কাস্টম কর্মকর্তারা। শনিবার (৯ মার্চ) সকাল আটটায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তিনি চট্টগ্রাম আসেন। চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. নূর উদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে জি ৯-৫২৬ ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে আসার পর তার
লক্ষ্মীপুরের রামগতিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবুল বাশার (৬৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) সকালে উপজেলার রামদয়াল উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল মুকিত সোহেল (৪৩) গুরুতর আহত হয়েছেন।নিহত বাশার উপজেলার চরআলগী এলাকার নুরুল হক হাফেজের ছেলে। প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও পুলিশ জানান, স্থানীয় রামদয়াল বাজারের উত্তর পাশে একটি বিরোধপূর্ণ সম্পত্তি দখলে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্রসমাজকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। শনিবার ৯ (মার্চ) বেলা সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রসমাজের ২০-২৫ জন নেতাকর্মী বেলা সোয়া ১২টার দিকে মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল বের করতে যায়। এ সময় মধুর ক্যান্টিনে থাকা প্রগতিশীল জোটের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। পরে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী বলেছেন, মিডনাইট নির্বাচনের আসল সত্য এখন সিইসি মুখ ফসকেই বলে ফেলেছেন। তিনি বলেন, সিইসির বক্তব্যই প্রমাণ করে ৩০ ডিসেম্বরের নির্বাচনে তার নির্দেশেই ব্যালট বাক্স ভরা হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া দস্যুতারই নামান্তর। আর সেই আচরণ করেছেন সিইসি। সুষ্ঠু নির্বাচনের জন্য আসলে ইভিএম নয়, গণতান্ত্রিক মানসিকতা দরকার বলেও মন্তব্য করেন রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার (ইজি বাইক) মুখোমুখি সংঘর্ষে রেনু বেগম নামের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিনজন। শনিবার সকাল ৯টার দিকে রূপাতলী এলাকায় পল্লীবিদ্যুৎ সমিতি-১ কার্যালয়সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেনু বেগম নগরীর ২৫নং ওয়ার্ড রূপাতলী এলাকার বাসিন্দা আবদুর রব হাওলাদারের স্ত্রী। রেনু বেগম বরিশালে ভাড়া থাকতেন; তার বাড়ি ভোলা জেলায়।
ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী সমর্থিত আইনজীবীদের সাদা প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। ২৭টি পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৮টি পদেই জয়ী হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এর মধ্যে ৯টি সম্পাদকীয় ও ৯টি সদস্য পদ পেয়েছেন তারা। অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সিনিয়র সহ-সভাপতিসহ ৩টি সম্পাদকীয় ও ৬টি সদস্য পদ পেয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত (৯ মার্চ) মধ্যরাতে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে সোমবার সন্ধ্যা ৬ টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে বসবে চেকপোস্ট বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ শনিবার বেলা ১১ টার সময় ডাকসু নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, রোববার সন্ধা ৬টা থেকে ১১ তারিখ সোমবার সন্ধা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মচারী,
সরকার নারীদের সব জায়গায় সুযোগ সৃষ্টি করে দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নারীদের প্রতি বৈষম্য একটা সময় আমরা দেখেছি। কিন্তু আজ আমাদের মেয়েরা শুধু প্লেনই চালায় না, তারা সব জায়গায় স্থান করে নিয়েছে। আর বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলেই এটি সম্ভব হয়েছে।’ আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক ও ইমেইল আইডি হ্যাকড হয়েছে। শনিবার (৯ মার্চ) সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শুক্রবার (৮ মার্চ) সকাল থেকে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেইজ হ্যাকড হয়েছে, পেইজে আর প্রবেশ করা যাচ্ছে না। এমনকি ইমেইল আইডিও হ্যাকড হয়েছে। ফেসবুক পেইজ ও ইমেইল আইডি উদ্ধারের চেষ্টা চলছে।’ প্রতিমন্ত্রীর ফেসবুক থেকে কোনো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শ্বাসনালীর নল খুলে দেয়া হয়েছে। তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের চিকিৎসক দলের সিনিয়র সদস্য ডা. সিবাস্টিন কুমার সামিকে উদ্ধৃত করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী শনিবার (৯
ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের ২০ মেট্রিক টন চাল ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় চালক মো. রুবেলকেও আটক করা হয়। জানা যায়, গুচ্ছগ্রামের জন্য বরাদ্দ এসব চাল সাতক্ষীরায় পাচার করা হচ্ছিল।শুক্রবার সকালে ভোলা সদরের ভেদুরিয়া ফেরিঘাট হয়ে সাতক্ষীরা পাচার হওয়ার সময় ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হোসেন ট্রাকসহ এসব চাল জব্দ করেন। তিনি বলেন, গত ৩১ জানুয়ারি
এবার নিজ বাড়িতে থাকা অবস্থাতেই অপহরণের শিকার হলেন ভারতীয় সেনাবাহিনীর একজন সদস্য। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জম্মু-কাশ্মিরের বাদগাম জেলা থেকে জঙ্গিরা এক সেনাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। মোহাম্মদ ইয়াসিন ভাট নামের ওই ব্যক্তি ছুটিতে নিজের বাড়িতে এসে শুক্রবার সন্ধেবেলা অপহরণের শিকার হন। সেনাসূত্রকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, অপহৃত সেনার খোঁজে এরইমধ্যে অভিযান শুরু হয়েছে। উল্লেখ্য, এরআগেও কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর
ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র থেকে গণমাধ্যমকর্মীদের সরাসরি সংবাদ সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে হল প্রভোস্টদের সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ সামাদ, চিফ রিটার্নিং অফিসার প্রফেসর ড. এস. এম. মাহফুজুর রহমান, প্রক্টর প্রফেসর ড. এ কে এম গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে সকাল সাতটার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ৭টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তারা। ইনিউজ ৭১/এম.আর
যাত্রা শুরু করেছে তুরস্কের ইস্তাম্বুলে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বিমানবন্দরটি কিছুদিন আগে উদ্বোধন করেন। তুর্কি প্রজাতন্ত্রের ৯৫তম বার্ষিকীতে স্থানীয় সময় বিকেল চারটা ৩০ মিনিটে এর উদ্বোধন করা হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানে তুর্কি সাইপ্রাসের প্রেসিডেন্ট, কাতারের আমির ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীসহ ১৮টি দেশের ৫০ জন উচ্চ পর্যায়ের অতিথি উপস্থিত ছিলেন। লিম্যাক, কোলিন, সেনগিজ, মাপা ও ক্যালন -বৃহৎ
এ সময়ের জনপ্রিয় ও আলোচিত অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম ঢাকায় দ্বিতীয় বিয়ে করেছেন বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সাদিয়া বেগম সুমি। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুমি তার স্বামীর বিরুদ্ধে এ অভিযোগ করেন। মঙ্গলবার রাতে হিরো আলমের নির্যাতনের শিকার হয়ে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। স্ত্রী সাদিয়া বেগম সুমি অভিযোগ করেন, শুনেছেন হিরো ঢাকায় দ্বিতীয় বিয়ে করেছেন। এ