মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

বিশ্বকাপে চমক হতে পারেন ইয়াসির আলী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ১৮:৩০

শেয়ার করুনঃ
বিশ্বকাপে চমক হতে পারেন ইয়াসির আলী

অফিসিয়ালি তিনি নির্বাচক নন; কিন্তু দল চূড়ান্তই হয় তার কলমের খোঁচায়। সে অর্থে তিনি মানে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে দল নির্বাচনে জড়িত। বিভিন্ন সময় তিনি দল নিয়ে মিডিয়ায় প্রচুর কথাও বলেন। অমুক সফরে ও সিরিজে দল কেমন হবে? এমন প্রশ্নের জবাবে বিসিবি বিগ বস নাজমুল হাসান পাপনের বিভিন্ন সময় দল দিয়ে দেয়ার রেকর্ডও আছে। এই যেমন গতকাল (মঙ্গলবার) স্বাধীনতা দিবসে শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মুখে বিসিবি বিগ বস বিশ্বকাপ স্কোয়াড প্রায় দিয়েই ফেলেছেন।

যার অন্তত ১৩ জনের বিশ্বকাপ দলে থাকা প্রায় শতভাগ নিশ্চিত। তবে নাজমুল হাসান পাপন যাদের নাম বলেছেন, তারা সবাই যে বিশ্বকাপ খেলতে যাবেন, তা ভাবাও পুরোপুরি ঠিক হবে না। তাই যদি হতো, তাহলে নিউজিল্যান্ড সফরের আগেও তাকে উদ্বৃত করে এক টিভি চ্যানেলে খবর প্রকাশিত হয়েছিল যে, ইমরুল কায়েস দলে সুযোগ পাচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত দলে জায়গা হয়নি ইমরুলের। কাজেই বিসিবি সভাপতি সম্ভাব্য ১৫ জনের তালিকায় যাদের নাম বলেছেন, তাদের মধ্যে অন্তত দুটি নাম নিয়ে আছে সংশয়। একজন অবশ্যই তাসকিন আহমেদ। তাকে দলে পেতে আগ্রহী নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট; কিন্তু ইনজুরি আর রিহ্যাব কাটিয়ে এই দ্রুত গতির বোলার এখনো মাঠেই ফেরেননি। সহযোগিরা সবাই প্রায় প্রিমিয়ার লিগ খেলায় ব্যস্ত। কিন্তু তাসকিন এখনো বাইরে। কবে নামবেন, তাও জানা নেই।

এভাবে বিশ্বকাপ খেলতে যাওয়ার অল্প ক’দিন আগে প্রিমিয়ার লিগ খেলা একজনকে বিশ্বকাপের মত বড় আসরে নেয়া কতটা যুক্তিযুক্ত হবে- তা নিয়ে সংশয়ে সংশ্লিষ্টরা। তারপরও ভিতরের খবর, তাসকিনকে হয়ত আয়ারল্যান্ডে তিন জাতি আসরে পাঠানো হবে। সেখানে নিজেকে ‘ম্যাচ ফিট’ প্রমাণ দিতে পারলে কপাল খুলবে তাসকিনের। না হয় বিশ্বকাপ না খেলে দেশে ফেরত আসতে হবে।

আরও

মিরাজের কাঁধে ওয়ানডে নেতৃত্ব, ইতিহাসের পালাবদল

মিরাজের কাঁধে ওয়ানডে নেতৃত্ব, ইতিহাসের পালাবদল
বিশ্বকাপ স্কোয়াড কেমন হবে বাংলাদেশের? দেশের হয়ে এবারের বিশ্বকাপ খেলতে যাবেন কোন ১৫ জন? তা খুঁজে বের করা খুব কঠিন নয়। ১৩ থেকে ১৪ জন এক রকম চূড়ান্ত। সেটা নির্বাচকদের মাথায় কিংবা বোর্ড সভাপতির মুখে নয়, কম বেশি সবারই মনে আছে। ক্রিকেটের খুটিনাটি খোঁজ খবর যারা রাখেন, তাদের অনেকেই অন্তত ১৩ থেকে ১৪ জন খুঁজে বের করে ফেলেছেন।

ওই দলে ‘পঞ্চ পান্ডব’ তথা অধিনায়ক মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ অটেমেটিক চয়েজ। তাদের অবস্থান শতভাগ নিশ্চিত। এর বাইরে ব্যাটিং লাইনআপে সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন আর সাব্বির রহমানও প্রায় নিশ্চিত। ওপেনার লিটন দাস ভাল খেলছেন না। তারপরও অতীত বিবেচনায় এবং মেধা-প্রজ্ঞায় তার থেকে যাওয়াও এক রকম নিশ্চিত। তার মানে অধিনায়ক মাশরাফি আর আট ব্যাটসম্যান (তামিম, লিটন, সৌম্য, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, মিঠুন ও সাব্বির), সাথে পাঁচ পেসার, যেখানে মাশরাফির সাথে মোস্তাফিজ, রুবেল হোসেন ও সাইফউদ্দিনের দলে থাকা নিয়ে কোন সংশয় নেই। তার মানে নয় জনের নাম ধাম জানা হলো। রইলো বাকি ৬।

ক্রিকেট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
taskin-nasir

সেই ছয় জনের কজন ব্যাটসম্যান, কয়জন পেস বোলার, কয়জন স্পিনার আর উইকেটরক্ষক? একটু খুঁটিয়ে দেখলেই তা পরিষ্কার হবে। মাশরাফি আর সাইফউদ্দীনের বাইরে আর তিনজন পেসার যাবে বিশ্বকাপ খেলতে। সাথে সাকিবের সঙ্গে আর একজন মাত্র স্পেশালিস্ট স্পিনার। সেটা অনিবার্য্যভাবেই মেহেদি হাসান মিরাজ। আর পেসার হিসেবে মাশরাফি ও সাইফউদ্দীনের সাথে মোস্তাফিজ ও রুবেল প্রায় অটেমেটিক চয়েজ। এর বাইরে আর একজন মাত্র পেসার সুযোগ পাবেন। তিনি কে? খালি চোখে মনে হচ্ছে তাসকিন। কিন্তু তার ফিটনেস নিয়ে আছে রাজ্যের সংশয়। তাসকিন এখনো ইনজুরি ও রিহ্যাব কাটিয়ে মাঠে ফিরতে পারেননি। তাই তার দলভুক্তির সম্ভাবনা কম। তবে ভিতরের খবর, দ্রুত গতির বোলার তাসকিনকে সম্ভবত আয়ারল্যান্ডে পাঠানো হবে। সেখানে তার ম্যাচ ফিটনেস ও ম্যাচ পারফরমেন্স খুঁটিয়ে দেখা হবে। উৎরে গেলে টিকেও যেতে পারেন বিশ্বকাপ দলে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

তখন বাকি চার জনের মধ্য থেকে খারাপ করা একজনের বদলে ঢুকেও যেতে পারেন তাসকিন। ওপেনিং ব্যাটসম্যানের বিকল্প হিসেবে এনামুল হক বিজয়ও হিসেবে আছেন। তার দিকেও চোখ আছে নির্বাচকদের। তিন সেঞ্চুরি হাঁকিয়ে বিজয় নজর কেড়েছেন। তবে বিকেএসপিতে সেঞ্চুরি আমলে আনার বিপক্ষে নির্বাচকরা। বিকেএসপির পিচ ব্যাটিং স্বর্গ। যেখানে একটু বুদ্ধি আর ধৈর্য্যর মিশেলে ক্রিজে দাঁড়িয়ে বল দেখে খেললেই বড় ইনিংস সাজানো যায়। গত বছর লিগে ওই বিকেএসপি মাঠেই আশরাফুল চার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। উইকেট শতভাগ ব্যাটিং সহায়ক। আয়তনেও খানিক ছোট। লম্বায় যেমন তেমন, স্কোয়ার মানে পাশে কম। তাই এনামুলক হক বিজয়ের সেঞ্চুরি সেভাবে আমলে আনা হচ্ছে না। বিকেএসপির বাইরে একাধিক ভাল ও লম্বা ইনিংস খেলতে পারলে তার সম্ভাবনা থাকবে।

তবে বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে বড় চমক হতে পারেন ইয়াসির আলী রাব্বি। বিপিএল ও প্রিমিয়ার লিগে নজর কাড়া রাব্বির দিকে চোখ স্থির আছে নির্বাচকদের। একদম নির্ভরযোগ্য সূত্রের খবর, চট্টগ্রামের এ সুঠামদেহী মিডল অর্ডারের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। পাশাপাশি এবারের লিগে আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের কথাও ভাবা হচ্ছে। মোটকথা, একদম সর্বশেষ খবর হলো, আয়ারল্যান্ডে যাবে ১৭ জনের দল। সেখান থেকে ১৫ জনকে বিশ্বকাপের জন্য চূড়ান্তভাবে বেছে নেয়া হবে।

সেই ১৭ জনের সম্ভাব্য দল এমন

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত