আগামী ৫ মে শাবান মাসের শেষ দিন। সে হিসেবে ৬ মে থেকে শুরু হবে পবিত্র রমজান মাসের রোজা। ৫ মে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ২টা ৪৬ মিনিটে জন্ম লাভ করবে পবিত্র রমজান মাসের চাঁদ। ঐ দিন দুপুরের পর রমজান মাসের চাঁদ জন্ম লাভ করলেও সে দিন বিকেলে তা দেখা যাবে না বলে জানিয়েছেন দেশটির আকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান সারজা সেন্টার
শিল্পাঞ্চল আশুলিয়ায় মাদক বিরোধী অভিযানের সময় মাদক ব্যবসায়ীদেও হামলায় গোয়েন্দা পুলিশের ৫সদস্য আহত হয়েছেন।এ ঘটনায় ৬ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৫০০ পুড়িয়া হেরোইন, ২৫৫পিস ইয়াবা এবং দেড় কেজি গাঁজা। শুক্রবার রাত ৮টার দিকে আশুলিয়ার মাদক অধ্যুষিত এলাকা আউকপাড়া বস্তিতে এ ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন ঢাকা জেলা উত্তর (ডিবি)’র উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম পিপিএম,
চকবাজার অগ্নিকাণ্ড নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘দেশে গণতন্ত্র নাই বলে চকবাজারে আগুন লেগেছে' শীর্ষক বক্তব্যের সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। মির্জা ফখরুলের সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, 'তিনি (মির্জা ফখরুল) বলছেন গণতন্ত্র নাই বিধায় চকবাজারে আগুন লেগেছে। চকবাজারে আগুনের সাথে গণতন্ত্রের কী সম্পর্ক আমি জানি না। তবে এ কথার মাধ্যমে এটি ব্যাখ্যা দেয়া যায় যে, পেট্রোলবোমার
মালয়েশিয়ান এক তরুণীকে ছুরিকাঘাত করার দায়ে এক বাংলাদেশি তরুণের ২০ বছরের জেল হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই তরুণের নাম সাইদুল ইসলাম। শুক্রবার মালয়েশিয়ার একটি আদালত এ আদেশ দেন। মালয়েশিয়ান ওই তরুণীকে হত্যার উদ্দেশে আঘাত করায় ৩২৬ ধারা অনুযায়ী এ রায় ঘোষণা করা হয়।১২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে রাজধানী কুয়ালালামপুরের পাশের কোতা দামানসারার একটি শপিংমলের কাছে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে মালয়েশিয়ান তরুণীকে ধারালো ছুরি
‘ঢাকা মেডিকেল কলেজ মর্গসহ সব হাসপাতালের মর্গে খুঁজেছি, কিন্তু কোথাও আব্বুর লাশটা নেই।’ শনিবার সকালে ঢামেকের সামনে বাবা ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা ফারিহা তাসনীম রিচি নামে এক কিশোরী এ কথা বলে। রিচি অগ্রনী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এসময় পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন রিচির বোন ফাহিমা তাসনীম সূচি, মা ফাতেমা আক্তার, ফুপাতো ভাই নজরুল ইসলাম। শিশু রিচি বলে, আমাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পুরান ঢাকার চকবাজার থেকে অবৈধ কেমিক্যাল কারখানা সরিয়ে নেওয়ার বিষয়ে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। ইতোমধ্যেই দক্ষিণ সিটি কর্পোরেশন এই অবৈধ রাসায়নিক কারখানা সরিয়ে নিতে কাজ শুরু করেছে। পুরান ঢাকার মজুদ করা সব কেমিক্যাল ও রাসায়নিক পদার্থ খুব দ্রুত নিরাপদ স্থানে সরানো হবে।’ তিনি আজ শনিবার সকালে চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চুড়িহাট্টা এলাকা পরিদর্শন
পোলিও- এই ভয়ঙ্কর রোগটি একসময়ে মহামারী আকার লাভ করেছিল, বিশ্বব্যাপী অনেক শিশু হয়েছিল প্যারালাইসিসের শিকার। বিশেষকরে অনুন্নত ও উন্নয়ণশীল দেশগুলোতে এর প্রাদুর্ভাব ছিল সবচেয়ে বেশি। চিকিৎসাবিজ্ঞান জানায়, পোলিওর প্রতিষেধক ছোটো বয়সে না নিলে এ রোগে মৃত্যু বা পঙ্গুত্ব অবধারিত। সে কথা এখন সবারই জানা। তবে এর ব্যতিক্রম দেখা গেল পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বেলায়। এমন মারাত্বক রোগের প্রতিষেধক মেয়েকে খাওয়াতে
নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের কার্যালয়ে ১০টি পদে ৩৩৯ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বিভিন্ন পদের নাম ও আবেদনের যোগ্যতা নিচে দেওয়া হলো। পদের নাম: ক্যাটালগার (উচ্চ স্কেল) এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের শিক্ষাগত যোগ্যতা গ্রন্থাগারবিজ্ঞানে স্নাতক (সম্মান)। এতে বেতন হবে ১১ হাজার
পুলওয়ামায় যখন জওয়ানের রক্ত ঝরছে, তখন হাসিমুখে ক্যামেরার সামনে প্রধানমন্ত্রী। উত্তরাখণ্ডের জঙ্গলে, নৌকায় চড়ে ব্যস্ত শুটিংয়ে। তাই রাহুল গান্ধী বললেন, ‘প্রাইম টাইম মিনিস্টার’ আর তার ‘ফটো শুট সরকার’! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।তাতে অবশ্য দমেননি মোদী। ‘সোল শান্তি পুরস্কার’ নিয়ে শুক্রবার রাতে দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অফিস খোলার পর পার্লামেন্টে আলোচনা করে চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে। আজ শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর যাতে না
সংখ্যা তত্ত্বের দিক থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক সম্প্রসারণ ঘটেছে। এটি আজ গ্লোবাল কনসার্ন। তাই জাতিসংঘের এসডিজি-২০৩০ লক্ষ্য মাত্রার ৪ নম্বর দফায় ‘মানসম্পন্ন শিক্ষার’ বিষয়টি স্থান পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন-অর-রশিদ। শনিবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে সিনেটের বার্ষিক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি একথা বলেন। তিনি
চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে ঘটনা ঘটেছে, তখন উদ্ধারকর্মীদের উদ্ধার কাজ না করতে দিয়ে তাকে ঠেকিয়ে রেখে প্রশ্নের পর প্রশ্ন করাটা সমীচীন নয়। এ বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঢাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ঢাকা শহরের কোথাও যদি এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড হয় তাহলে উৎসুক জনতা হওয়ার পরিবর্তে এক বালতি পানি অথবা কিছু বালু নিয়ে ঘটনাস্থলে গেলে
দীপিকা পাড়ুকোনের কেক খাওয়ার ছবি ইনস্টাগ্রামে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন? এ বার ৩৩ বছরের অভিনেত্রী তার এবং স্বামী রণরীর সিংয়ের আরেকটি অসামান্য ছবি পোস্ট করলেন। ছবিটিতে কোনও ক্যাপশনের দরকার নেই। ইন্টারনেট সেই ছবিকে মধুর মন্তব্যে ভরিয়ে দিয়েছে। একজন লিখেছেন, ‘আমার দিনটা খারাপ যাচ্ছিল এই ছবিটা দেখে ভালো হয়ে গেল।’ রণবীর ও দীপিকার সেলিব্রিটি বন্ধুরা যেমন জ্যাকলিন ফার্নান্দেজ, মালাইকা আরোরাসহ অনেকেই
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বৃহস্পতিবার ৩ জার্মান সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জার্মান সাংবাদিকদের সাথে থাকা বাংলাদেশি সাংবাদিক ও দোভাষী আহত মোঃ সিহাব উদ্দিন বাদী হয়ে ৩/৪শ অজ্ঞাতনামা রোহিঙ্গাকে আসামী করে মামলাটি দায়ের করেছে।যার নং-৪০,তাং-২১/০২/২০১৯, পুলিশ রাত ব্যাপী অভিযান চালিয়ে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ১১জনকে আটক করেছে। এছাড়াও বিদেশি সাংবাদিকের নিকট থেকে ছিনিয়ে নেওয়া
রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার পুরান ঢাকার সিদ্দিক বাজারে আগুনের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা মো. আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাজারের মফি সরদার জামে মসজিদের কাছে একটি রাস্তায় গ্যাস লাইনের লিকেজের কারণে আগুনের ঘটনাটি ঘটে। তিনি বলেন, আতংকিত হওয়ার মতো কিছু ঘটেনি। আমাদের ফায়ার
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার হাজী ওয়াহেদ ম্যানশনে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৬৭ জন নিহত হয়েছেন। সেই আগুনের সূত্রপাত কীভাবে সেটি এখনও নিশ্চিত নয়। তবে এই আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় চারতলা ওয়াহেদ ম্যানশন!অবাক করার বিষয় হলো আগুনে ওয়াহেদ ম্যানশনসহ পাঁচটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও অপার বিস্ময়ে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে চুড়িহাট্টা শাহী মসজিদ। আগুনে মসজিদের তেমন কোনো ক্ষতি হয়নি। পাশে রাজমনি
অসহায় ও গরীব দুঃখি মানুষদের কথা চিন্তাকরে মালদ্বীপে প্রবাসী সহায়তা সংস্থার আহ্বায়ক কমিটি গঠন করেছেন আবুল কালাম এর উদ্যোগে সাংবাদিক জুয়েল খন্দকারের নেতৃত্বে। গতকাল ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের দিবাগত রাত্রিতে সংবাদ টিভির চেয়ারম্যান জুয়েল খন্দকারের সভাপতিত্বে ৮০ জনের একটি কমিটি গঠন করা হয়। এটি মালদ্বীপ ফুড়াবেড়ি আইল্যান্ড ফাইফ স্টার রিসোর্ট হোটেলের কর্মীদেরকে নিয়ে এই প্রথম কমিটি"টি গঠন করা হয়েছে। অসহায়
‘সঞ্চয় সমৃদ্ধির সোপান’- এ প্রতিপাদ্য নিয়ে আজ ২৩ ফেব্রুয়ারি থেকে আগামী ১ মার্চ দেশব্যাপী উদযাপিত হবে সঞ্চয় সপ্তাহ ২০১৯। সাধারণ মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে সারাদেশে এ সঞ্চয় সপ্তাহ পালন করবে জাতীয় সঞ্চয় অধিদফতর। এ উপলক্ষ্যে সঞ্চয় অধিদফতর বর্ণাঢ্য র্যালি, সভা-সেমিনার, ব্যানার-ফেস্টুন, সঞ্চয় স্কিমের হ্যান্ডবিল বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানে সঞ্চয় উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালাবে। তবে সপ্তাহ চলাকালে সঞ্চয় স্কিমে বিশেষ কোনো অফার
রাজধানীর শিশু একাডেমির পাশে একটি নারকেল গাছ উপড়ে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে । তার নাম মিতু ঘোষ (২২)। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র জানায়, নিহত তরুণী হবু স্বামী ধনঞ্জয়ের সঙ্গে অমর একুশে বইমেলায় গিয়েছিলেন। রিকশাযোগে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে ধনঞ্জও আহত হন। দুজনের বিয়ের কথা পাকাপাকি ছিল।
পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আবদুল মোমেন বলেছেন, প্রবাসীদের হয়রানি বন্ধ করতে সারাদেশে প্রবাসী হেল্প ডেস্ক চালু করা হবে। ইতিমধ্যে সিলেট সিটি করপোরেশনেও প্রবাসী হেল্প ডেস্ক চালু হয়েছে। পর্যায়ক্রমে প্রবাসীদের বিভিন্ন সহযোগিতায় সারাদেশে প্রবাসী হেল্প ডেস্ক করবে সরবকার। শুক্রবার রাতে সিলেট নগরের হাউজিং এস্টেট প্রতিষ্ঠার ও হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেটবাসীর
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ও আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১০টা ২৫ মিনিটে তিনি সেখানে পৌঁছেন। স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক স্বপন, প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, এমপি হাজী মো. সেলিম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সামন্তলাল সেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি)
১৯৮৯ সালে বিস্ময় বালক হিসেবে পাকিস্তানেই উদয় ঘটেছিল তাঁর। প্রতিপক্ষ অধিনায়কের নাম? ইমরান খান। সেই সচিন তেন্ডুলকরই জানিয়ে দিলেন, পাকিস্তানকে ক্রিকেট মাঠে বয়কট করার পক্ষপাতী নন তিনি। বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলা উচিত কি উচিত না, সেই প্রশ্নকে বাউন্ডারির বাইরেই পাঠিয়ে দিলেন সচিন। ক্রিকেট জীবনে যিনি সব চেয়ে বেশি পাক বোলিংকে চূর্ণ করেছেন, সেই ‘মাস্টার ব্লাস্টার’ বলে দিলেন, ম্যাচ বয়কট করে পাকিস্তানকে
তারকারা যেখানেই যান, সঙ্গে তাদের ফটোগ্রাফারও যান। পার্টিতে গেলেও যেমন ব্যক্তিগত ফটোগ্রাফার থাকে, ছুটি কাটাতে গেলেও ফটোগ্রাফার নিয়ে যান তারা। তবে ইদানীং আনুশকা শর্মা নতুন এক ফটোগ্রাফার ‘নিয়োগ’ করেছেন। পেশাগতভাবে তিনি অবশ্য ফটোগ্রাফার নন, তিনি বিখ্যাত ক্রিকেটার। আনুশকাই স্বামী বিরাট কোহলি। jagonews [https://s3-ap-southeast-1.amazonaws.com/images.jagonews24/media/imgAllNew/BG/2019January/birat-5-20190223094246.jpg] ইনস্টাগ্রামে বিভিন্ন মুডে ফ্যানেদের কাছে আনুশকাকে পৌঁছে দেয়ার অন্যতম কৃতিত্ব এখন বিরাটেরই। যেমন ভ্যালেন্টাইন্স ডে-তে আনুশকার একটি ছবি শেয়ার
দিন যেতে না যেতেই ফের মদ পান করে মারা গেছে ৩২ জন ভারতীয় নাগরিক। ভারতের আসাম প্রদেশে ৯ নারীসহ মোট ৩২ জন চা-বাগানকর্মীর মৃত্যু হয়। আরও ৫০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। পুলিশ জানায়, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাটের চা বাগানের