সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রোহিঙ্গার হাতে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৯, ২৩:২৬

শেয়ার করুনঃ
রোহিঙ্গার হাতে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র!

রোহিঙ্গা কামাল উদ্দিন (৫০), ২০১৭ সালের ২৯ আগষ্ট তুমব্রু স্থল সীমান্ত দিয়ে স্বপরিবারে অন্যান্য রোহিঙ্গাদের সাথে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। তিন মাসের মাথায় তার ছেলে নুরুল আমিন (২২) কে ওমরা ভিসা নিয়ে সৌদি আরব পাঠিয়ে দেয়। ২০১৭ সালে উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আসার আরো কয়েক বছর আগে সে মিয়ানমার থেকেই বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট বানিয়ে নেয়। ফলে পালিয়ে আশ্রয় নেওয়ার পরও তাকে বেশীদিন অপেক্ষা করতে হয়নি।স্বল্প সময়ের ব্যবধানে নতূন আসা রোহিঙ্গা নূরুল বাংলাদেশী দালালের মাধ্যমে সৌদি আরব পাড়ি দিয়েছে। শুধু নূরুল আমিন নয় এ ধরনের অনেক রোহিঙ্গা সৌদি আরব, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে ইতিমধ্যে আশ্রয় শিবির ছেড়েছে। সম্প্রতি এক অনুসন্ধানে এ তথ্য জানা গেছে।

নুরুল আমিন মিয়ানমারের তুমব্রু গ্রামের ঢেকিবনিয়া এলাকার কামাল উদ্দিনের ছেলে। সে মিয়ানমার থাকতেই বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র নং ১৯৮৭১৯১৩১৫৭০৩৩৩৯০ বানিয়ে নেয়। ২০১৪ সালের ২১ মে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার তারাসাইল কুমারদোঘা ঠিকানায় দালালের মাধ্যমে বাংলাদেশী পাসপোর্ট নং বিবি ০২২৪৮৯৯ করে নেয়।গত ২০১৭ সালের ২৭ নভেম্বর সে ভিসা নিয়ে সৌদি আরব পাড়ি দেয়। তার বাবা,মা ও পরিবারের অন্যান্যরা এখনো উখিয়ার বালুখালী -৯ নং রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিবন্ধিত মিয়ানমার নাগরিক।

উখিয়ার কুতুপালং লম্বাশিয়া -১ নং ক্যাম্পের নিবন্ধিত মিয়ানমার রোহিঙ্গা নাগরিক মরজিনা আক্তার তার স্বামী মৌলভী আবু বকর ছিদ্দিক। সে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার ঠিকানায় ১৯৮২১৫৯১০১৮০০০১১৩ নং বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র বানিয়ে নিয়ে উদ্বাস্তু আশ্রয় শিবিরে দিব্যি যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করছে। উখিয়ার কুতুপালং – বালুখালী মেগা আশ্রয় শিবিরের ২০ নং ক্যাম্পে অবস্হান করছে ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা আবছার। সে পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ২৭৮ বাইশারী মৌজার দক্ষিণ বাইশারী এলাকার ঠিকানায় ০৩১৭৩১৯৩৭৫১৪৯ নং বাংলাদেশী এনআইডি বানিয়ে নিয়েছে।সেও আশ্রয় ক্যাম্পের একজন উদ্বাস্তু হিসেবে বিনামূল্যে যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করছে বলে তথ্য পাওয়া গেছে।

আরও

দেশে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জয়নাল আবেদীন পিতা হোসেন আহাম্মদ, সে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের একজন নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী। সে বর্তমানে গত ৬/৭ বছর ধরে স্বপরিবারে উখিয়ার কুতুপালং সংলগ্ন নাইক্ষ্যংছড়ির কচুবনিয়া এলাকায় বসবাস করছে। ১৯৯২ সালে অন্যান্য রোহিঙ্গাদের সাথে শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। শরণার্থী ক্যাম্প থেকে সে রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসও এর সাথে সম্পৃক্ত হয়ে পড়ে। আরএসওর সামরিক কমান্ডার হিসেবে তাকে অনেকে জানেন। সে দীর্ঘদিন নাইক্ষ্যংছড়ির পার্বত্য এলাকায় থাকার সুবাদে রেজু আমতলী ঠিকানা ০৩০২৯৫৩৭৪৯৩২ নং বাংলাদেশী এনআইডি বানিয়ে নেয়। তার এক ভাই মোঃ আয়ুব কুতুপালং -২ নং ক্যাম্পে পরিবার পরিজন নিয়ে থাকে।

চিটাগাং
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

খবর নিয়ে জানা গেছে, উখিয়ার কুতুপালং ও টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের অধিকাংশ রোহিঙ্গা বাংলাদেশী এনআইডি ধারী হয়ে গেছে, অনেকে পাসপোর্ট করে ফেলেছে। ১৯৯২ ইং থেকে শরণার্থী হিসেবে অবস্হানের সুযোগে বাংলাদেশের সর্বত্র তাদের চেনা জানা হয়ে গেছে। অনেকের সাথে স্হানীয় লোকজন সহ কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান সহ বিভিন্ন এলাকার লোকজনের সাথে নানা ভাবে সম্পর্কও গড়েছে।রেজিষ্টার্ড ক্যাম্প দুটোর শত শত রোহিঙ্গা মালয়েশিয়া, সৌদি আরব, আরব আমিরাত সহ বিভিন্ন দেশে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে অবস্থান করছে ও ক্যাম্পে যাতায়াত করছে বলে জানা যায়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে মিয়ানমার থাকতেই অনেক রোহিঙ্গা বাংলাদেশী এনআইডি ও পাসপোর্ট এর মালিক হয়েছে। আবার ২০১৭ সালের পর এসে দালালদের মাধ্যমে ভূঁয়া নাম ঠিকানা দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে জম্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট বানিয়ে বিভিন্ন দেশে যাওয়ার জন্য অস্তির হয়ে ওঠেছে। একাজে সহায়তা দিয়ে যাচ্ছে ঐ সব রোহিঙ্গাদের বিভিন্ন দেশে প্রবাসী স্বজনরা ও বাংলাদেশী অভিবাসী দালালরা। গত দেড় বছরে ভুঁয়া নাম ঠিকানা দিয়ে আসল পরিচয় গোপন করে পাসপোর্ট করতে গিয়ে দেশের প্রায় সব জেলা ও আঞ্চলিক পাসপোর্ট অফিস গুলো থেকে এধরনের কয়েক শত রোহিঙ্গা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে।

প্রশ্ন দেখা দিয়েছে রোহিঙ্গা ক্যাম্পে এত কড়াকড়ির পরও কিভাবে রোহিঙ্গারা সারা দেশ ছড়িয়ে পড়তে পারে।এ ব্যাপারে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, আমার দেশের লোকজনরাই রোহিঙ্গাদের ছড়িয়ে পড়তে ও বিভিন্ন দেশে পাড়ি দিতে সহায়তা দিয়ে যাচ্ছে। এধরণের বেশ কিছু সহযোগীকেও আটক করে আইনানুগ ব্যবস্হা নেয়া হয়েছে। তা ছাড়া আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পয়েন্টে স্থাপিত অস্হায়ী চেক পোস্ট গুলোতে গত আটার মাসে ৬০ হাজারের মতো রোহিঙ্গাকে আটক করে সংশ্লিষ্ট ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এসব রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে পালানোর চেষ্টা করছিল বলে ওসি জানান।

আরও

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার ভাষণে উঠে এসেছিল বাংলাদেশের বৈশ্বিক অগ্রাধিকার

খালেদা জিয়ার ভাষণে উঠে এসেছিল বাংলাদেশের বৈশ্বিক অগ্রাধিকার

ধেয়ে আসছে টাইফুন দুজুয়ান, বাড়ছে দুর্যোগশঙ্কা

ধেয়ে আসছে টাইফুন দুজুয়ান, বাড়ছে দুর্যোগশঙ্কা

আইসিসির বিরুদ্ধে এবার বড় নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আইসিসির বিরুদ্ধে এবার বড় নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে তেহরানের সাত শর্ত, সিদ্ধান্তের অপেক্ষায় ওয়াশিংটন

যুদ্ধ বন্ধে তেহরানের সাত শর্ত, সিদ্ধান্তের অপেক্ষায় ওয়াশিংটন

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

এ সম্পর্কিত আরও পড়ুন

খালেদা জিয়ার ভাষণে উঠে এসেছিল বাংলাদেশের বৈশ্বিক অগ্রাধিকার

খালেদা জিয়ার ভাষণে উঠে এসেছিল বাংলাদেশের বৈশ্বিক অগ্রাধিকার

১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে দেওয়া প্রথম ভাষণে বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন, মানবাধিকার, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জাতিসংঘের সরকারি নথিতেও ওই অধিবেশনের ১৩তম পূর্ণাঙ্গ সভায় তাঁর বক্তব্য দেওয়ার তথ্য রয়েছে। ভাষণে খালেদা জিয়া বলেন, গণতন্ত্র ও উন্নয়ন পরস্পরকে শক্তিশালী করে এবং দারিদ্র্য মোকাবিলার সক্ষমতার ওপর বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার সাফল্য নির্ভরশীল।

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

সংসদীয় প্যাডে লেখা সম্পর্কের নানা অজানা টানাপোড়েনের কথা

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া একাধিক হাতে লেখা চিঠি ও নোটে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মমর্যাদার বিষয় উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় লেখকের ব্যক্তিগত অনুভূতির নানা দিক প্রকাশ পেয়েছে। বিষয়টি নিয়ে ২১ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।  একটি সংসদীয় প্যাডে লেখা অংশে গভীর বিশ্বাসভঙ্গের

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে তারেক রহমান

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী,

অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুত সম্পন্ন হয়েছিল, অপ্রতিম হত্যার ক্ষেত্রেও একইভাবে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এ ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন কূপ খনন এবং স্থগিত থাকা আটটি কূপের ওয়ার্কওভারের মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১০৬ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের পাঁচটি প্রকল্প চলছে। বিজিএফসিএলের মহাব্যবস্থাপক প্রকৌশলী আশরাফুল আলম রোববার এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের ১৫০টি কূপ খনন পরিকল্পনার অংশ হিসেবে গ্যাসের