মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিস্নানে গুচি হোক ধরা রসের আবেশ রাশি শুস্ক করি দাও আসি এসো হে বৈশাখ এসো এসো ১৪২৬ বাংলা নববর্ষ বরনে পহেলা বৈশাখ ১৪ এপ্রিল রোববার সকাল ৯টায় বরগুনায় বর্ণাঢ্যমঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ডিসি অফিস চত্বর থেকে শুরু হয়ে মঙ্গল শোভাযাত্রাটি শহর প্রদক্ষিন করে বরগুনা শিমুলতলা মাঠে এসে শেষ হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও
জুতা কিনতে গিয়ে টাকা দিতে হচ্ছে ব্যাগের জন্যও। তাই বলে সামান্য কাগজের একটি হাতব্যাগের জন্য ৩ টাকা! সহ্য হয়নি ক্রেতার। নালিশ ঠুকেছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরে। ফলও মিলল হাতে নাতে। ত্রুটিপূর্ণ পরিষেবার জন্য ৯ হাজার টাকা জরিমানা দিতে হল ‘বাটা ইন্ডিয়া’-কে। চণ্ডীগড়ের বাসিন্দা দীনেশ প্রসাদ রাতুরি গত ৫ ফেব্রুয়ারি সেক্টর ২২টি-তে অবস্থিত বাটা শোরুম থেকে একজোড়া জুতা কেনেন। জুতার দাম ছিল ৩৯৯
ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে হত্যা করা মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির স্মৃতিতে একটি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। নাম নুসরাত জাহান রাফি স্মৃতি ফাউন্ডেশন। আজ রোববার বিকেলে পৌরসভার উত্তর চর চান্দিয়া এলাকায় নুসরাতের বাড়িতে স্থানীয় লোকজনের উদ্যোগে সংগঠনটির সূচনা উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সমাজসেবক কামরুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন নুসরাতের বাবা এ কে এম মুসা মিয়া, স্থানীয় সমাজসেবক মাহতাবুর
শিক্ষাহীন মানুষের নিজস্ব জ্ঞান স্ব-পরিবেশে সীমাবদ্ধ থাকে। 'শিক্ষা' তার নিজ পরিবেশ সহ বিভিন্ন সমাজ কিংবা সভ্যতা'র সম্পর্ক গড়ে তোলেই যেন সচেতন করে। মনীষীর জীবনকে পর্যালোচনায়, অতীতের আলোকে বর্তমানের স্বরূপ উদঘাটন, দেশ-কালের নানা বৈচিত্র্যময় পরিবেশের ''আদর্শ, নীতি, বিশ্বাস এবং সংস্কার'' এর বিভিন্নতার উপলব্ধি, সহানুভূতির "উদারতা ও প্রসস্ততা" কিংবা বিচারের দ্বীপ্তিতে কল্পনার ঔজ্জ্বল্য সম্পাদন করাই শিক্ষার অবদান। জ্ঞানার্জনের মধ্য দিয়েই যেন এই
রাজধানীর মিরপুর ১৪-এর পুলপাড় এলাকার ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাফরুল এলাকার কচুক্ষেতের পুলপাড় এলাকার একটি ১০ তলা ভবনে আজ রোববার বিকেল ৫টার দিকে আগুন লাগে। এই বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন রোববার বলেন,
কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ।’ রবিবার (১৪ এপ্রিল) বিকাল ৪টা ৭মিনিট থেকে ৫টা পর্যন্ত খালেদা জিয়ার কেবিনে মির্জা ফখরুলের সঙ্গে আরও ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল
ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলার এজহার ভুক্তিয় দুই আসামী নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীমকে আদালতে হাজির করেছে পিবিআই। নুসরাতকে পুড়িয়ে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিচ্ছেন মামলার অন্যতম এই প্রধান দুই আসামি। রোববার (১৪ এপ্রিল) দুপুর ২টা ৫৫ মিনিটে ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট জাকির হোসাইনের আদালতে তাদের হাজির করা হয়। সেখানে পর্যায়ক্রমে দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে জানা গেছে। মামলার
বার স্বয়ং কিং খান সেলফি তুললেন ধোনির মেয়ের সঙ্গে। ব্ল্যাক টি-শার্টে শাহরুখ খান ও ক্র্যানবেরি হলুদে জিভার ছবিটি বেশ মিষ্টি দেখাচ্ছে । সম্প্রতি এই সেলফি তুলেন তারা। আইপিএল-এ দুরন্ত ফর্মে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনি। কেকেআরের খেলা থাকলে মাঠে উপস্থিত থাকছেন স্বয়ং শাহরুখ খানও। কয়েকদিন আগেই চেন্নাইয়ের মাঠে খেলা দেখতে গিয়ে বাবাকে প্রচুর চিয়ার আপ করেছে ধোনির মেয়ে জিভা।
রাজধানীর মিরপুর ১৪'তে সিটি পার্ক সেন্টার নামে ১০ তলা ভবনের ৭ তলার একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। রোববার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর জানা যায়নি। জানা গেছে, ১০ তলা ওই ভবনটিতে স্বর্ণের দোকান, রেস্টুরেন্টসহ অনেকগুলো দর্জির দোকান
‘আইলো আইলো রে/ রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে’। শুরু হয়েছে নতুন বছর ১৪২৬ বক্সগাব্দ। পুরাতন বছরের সকল জরাজীর্ণতা ভুলে নতুনকে স্বাগত জানাতে আয়োজনের শেষ নেই সারাদেশে। ঠিক যেন নানা রঙ্গের সাজে বৈশাখ চলে এসেছে বাঙালির আঙিনায়। সবকিছুতেই যেন নতুনের ছোঁয়া। তেমনই নতুন বছরকে বরণ করে নিতে পিছিয়ে নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ও। মতিহারের সবুজ চত্বর সেজেছে বর্ণিল সাজে। সকালে সূর্য ওঠার সঙ্গে
বিশ্বজুড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছেন না গ্রাহকরা। আজ (রোববার) বিকাল ৫টা থেকে এই সমস্যা শুরু হয়। সমস্যাটি জানানোর জন্য অনেকেই টুইটারের আশ্রয় নিয়েছেন। প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, ফেসবুক এবং ইনস্টাগ্রামে কোনোভাবেই প্রবেশ করা যাচ্ছে না। এছাড়া হোয়াটসঅ্যাপও ঠিকভাবে কাজ করছে না। এর আগে গত মাসেও এমন সমস্যার মুখোমুখি হয়েছিল ফেসবুক। তখনকার ওই বিভ্রাট ছিল ফেসবুক ইতিহাসের সবচেয়ে বড়
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ১২৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮০০ শিক্ষক বৈশাখী ভাতা থেকে বঞ্চিত হয়েছেন। যদিও সরকারিভাবে সিদ্ধান্ত ছিল বৈশাখী উৎসবের আগেই শিক্ষকদের হাতে পৌঁছাতে হবে এ ভাতার টাকা। ফলে অধিকাংশ শিক্ষকের এবারের বৈশাখী উত্সব ঘরেই সীমাবদ্ধ রয়েছে। ভাতা না পেয়ে শিক্ষকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ভাতা বঞ্চিত শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিস ও হিসাবরক্ষণ অফিসকেই পরস্পর দায়ী করেছেন। জানা গেছে,
যুগ যুগ ধরে চোখ বন্ধ করে যে কথা বলে আসছে ভূমি অফিসে দুর্নীতি হচ্ছে, এই বলাটা আমরা বন্ধ করি, ভুমি অফিসে ১শতটি দুর্নিতি হয় সেটা ৯০ ভাগও বন্ধ করার চেস্টা করি, আস্তে আস্তে এমন নিয়ম সৃস্টি করি ভুমি অফিসে আর দুর্নিতি হবে না। আসুন সবার সহযোগীতায় হয়রানিমুক্ত ও দুর্নিতিমুক্ত ভূমি অফিস করার চেস্টা করি। রবিরার সকালে উপজেলা হল রুমে ৬দিন ব্যাপি
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে তিনদিন ব্যাপী ভ্রাম্যমান বই মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ফিতাকেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রানলায়ের সহযোগীতায় এবং বিশ্ব সাহিত্যে কেন্দ্রের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী। মেলার ষ্টলগুলো পরিদর্শনকালে বিশ্ব মাহিত্যে কেন্দ্রের
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপন করা হয়েছে। উপজেলা পরিষদ সড়কে আলপনায় রঙ্গিন করা হয়েছে সড়কগুলো। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ থেকে এক বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। উপজেলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকারের খাবারের আয়োজন করা হয়। এরমধ্যে রয়েছে বৈশাখী পিঠা মেলা। এতে বাহারী
নেপালের এভারেস্ট অঞ্চলের একমাত্র বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় পার্ক করে রাখা একটি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা খেলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। বেসামরিক বিমান কর্তৃপক্ষের কর্মকর্তা রাজ কুমার ছেত্রি বলেছেন, বিমান সংস্থা সামিট এয়ারে ওই বিমানটি লুকলা থেকে কাঠমান্ডুর উদ্দেশে উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ওই বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে
ইন্দুরকানীতে শুভ নববর্ষ উপলক্ষে বর্নাঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল রবিরার সকাল ৯টায় ইন্দুরকানী সরকারি কলেজ এ সামনে থেকে শেঅভাযত্রিা শুরু হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। ইন্দুরকানী উপজেলা প্রশাসনের আয়োজনে শোভা যাত্রায় উপস্থিত ছিলেন উপজেলঅ নির্বাহী অফিসার রাজীব আহমেদ, ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ হাবিবুর রহমান, ইন্দুরকানীসরকারি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শিকদার, ইন্দুকানী উপজেলা নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন,
অবশেষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মোজাভি মরুভূমি থেকে উড়াল দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় বিমানটি। স্ট্রাটোলঞ্চ সিস্টেম করপোরেশন বিমানটি তৈরি করলেও উদ্যোগ নিয়েছিল মাইক্রোসফটের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন। -খবর রয়টার্সের এদিকে সাদা রঙের বিমানটিকে ডাকা হয় রক নামে। যেটির পাখার প্রসার হবে একটি মার্কিন ফুটবল মাঠের মতো। ছয়টি ইঞ্জিনচালিত বিমানটিতে জোড়া অবয়ব। প্রশান্তমহাসগরীয় সময় আজ ১৪ এপ্রিল শনিবার সকাল সাতটায় বিমানটি আকাশে উড্ডয়ন করে। এই
পিরোজপুরের কাউখালীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আবহমান গ্রাম বাংলার লোকজ সাংস্কৃতি ভিত্তিক মঙ্গল শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে নানা বয়সী ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এক
বাংলা নববর্ষ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যেগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা সদরের এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বিএইচপি একাডেমীর শিক্ষার্থীদের মধ্যে খেলা হয়। খেলায় বিএইচপি একাডেমীকে পরাজিত করে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় উপজেলা সদরের বিএইচপি একাডেমী। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন উপজেলা
মঙ্গল শোভাযাত্রার অসাম্প্রদায়িক চেতনা যেন সারাবছর মানুষের মনে থাকে সেই প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। তিনি বলেন, এই শোভাযাত্রা সব সময় চলমান থাকবে। এই চেতনা যাতে সারাবছর আমাদের মানস কাঠামোয় স্থান পায় সেই প্রত্যাশা করি। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে মঙ্গল শোভাযাত্রা উদ্বোধনের সময় এ প্রত্যাশার কথা জানান উপাচার্য। তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রার একটি অসাধারণ
আজ ১৪ এপ্রিল- রোববার, পহেলা বৈশাখ। বৈশাখ উপলক্ষে বর্ণিল আয়োজনেও কোনো কমতি নেই বাঙালিদের মধ্যে। কিন্তু ডিজিটালের ভিড়ে বাঙালির ঐতিহ্য হালখাতা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। পুরান ঢাকার বেশ কয়েকটি দোকান সরেজমিন ঘুরে দেখা গেছে, চিরচেনা হাতে লেখা খাতার ব্যবহার বেশি একটা দেখা যায়নি। দোকানে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে পণ্য বেচাকেনার হিসাব রাখা হচ্ছে। ফলে ক্যাশিয়ারের পাশে থাকা চিরচেনা লাল
‘লিভার আয়ুশ চ্যানেল আই হাজারও কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ এ সুরের ধারার চেয়ারম্যান রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে হাজারও কণ্ঠে ‘তোমার কাছে এ বর মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে’ গানে বরণ করা হয় বাংলা নববর্ষ ১৪২৬। এই সময়ে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং। [https://www.channelionline.com/wp-content/uploads/2019/04/loti-sharing-2.jpg] তিনি শুভেচ্ছা বার্তায় সুরের ধারার চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমার পক্ষ থেকে সবাইকে
চ্যাম্পিয়ন্স লিগে বার্সার কাছে ১-০ গোলে হেরে কিছুটা ব্যাকফুটে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউর লক্ষ্য অন্তত চতুর্থ স্থানটা দখল করা। কিন্তু ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েও চতুর্থ স্থান নিশ্চিত হলো না তাদের। থাকতে হলো ৫ নম্বরেই। তবে ওয়েস্টহ্যামের বিপক্ষে জয়ছাড়া কোনো বিকল্পই খোলা ছিল না ওলে গানার শোলশায়েরের সামনে। শেষ পর্যন্ত ফরাসী ফুটবলার পল পগবার জোড়া গোলে ওয়েস্টহ্যামকে ২-১ ব্যবধানে হারালো