বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬৮ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রাঙ্গুনিয়ায় গৃহবধুকে নিয়ে পালাতে গিয়ে সাংবাদিক হাজতে!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ মে ২০১৯, ৩:১৫

শেয়ার করুনঃ
রাঙ্গুনিয়ায় গৃহবধুকে নিয়ে পালাতে গিয়ে সাংবাদিক হাজতে!

দুই বছর আগে মোবাইলের একটি ইমো কলের মাধ্যমে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মধ্য বেতাগী ৩নম্বর ওয়ার্ডের এক গৃহবধুর পরিচয় ঘটে ঢাকার এক সাংবাদিকের সাথে। সে সাংবাদিক আবার অনেক গুণে গুণান্বিত। তিনি একাধারে সাংবাদিক, ব্যান্ড সংগীত শিল্পী, মানবাধিকার সংগঠক, কলাম লেখক আরো কত কী! তার এসব গুণে মুগ্ধ হয়ে গৃহবধু তার প্রেমে পড়ে যান। স্বপ্ন দেখেন তার সাথে ঘর বাঁধার। এমন কি স্বামী, সন্তান ফেলে ওই সাংবাদিকের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেন। এদিকে স্বামী, সন্তান আর সংসারের প্রতি স্ত্রীর উদাসিনতা দেখে স্বামীর সন্দেহ জাগে। তিনি স্ত্রীর পরকিয়ার বিষয়টি আঁচ করতে পেরে একটু কঠোর হয়ে মোবাইল ফোনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এতে স্ত্রী ক্ষিপ্ত হয়ে এক্ষুণি তাকে এই নরক থেকে নিয়ে যেতে কৌশলে খবর পাঠান ঢাকার সাংবাদিকের কাছে।

শুক্রবার (৩ মে) সকালে ঢাকার সাংবাদিক প্রেমিকাকে নিয়ে যেতে রাঙ্গুনিয়ায় আসেন। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী সবকিছু গুছিয়ে নিয়ে দুপুরে বাড়ির বাইরে পা রাখেন সাংবাদিকের হাত ধরে পালিয়ে যেতে। বাঁধ সাধে বেরসিক এলাকাবাসী। তারা সন্দেহজনক অবস্থায় দু’জনকে আটকে ফেলে। তাদের গ্রামের গৃহবধুকে নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ায় তারা সাংবাদিককে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। সাংবাদিক নামধারী ওই প্রতারকের নাম বি এম আশিক হাসান। পুলিশ তার কাছ থেকে যে ভিজিটিং কার্ড উদ্ধার করে তাতে লেখা আছে তিনি ‘কালের খবর’ নামক একটি পত্রিকার হেড অব মার্কেটিং। এছাড়া আরো ১৩টি পদে তিনি দায়িত্বশীল আছেন বলে ওই কার্ডে উল্লেখ রয়েছে। কার্ডে ঠিকানা লেখা আছে বাড়ি- ৫, রোড- ২, সেক্টর- ১৩, উত্তরা, ঢাকা- ১২৩০। তবে সে খুলনার দিঘলীয়া থানার সেনহাটি মিয়া পাড়া গ্রামের বিএম আবদুর রশিদের পুত্র। এই বিষয়ে তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় অপহরণ মামলা দায়ের করেছেন প্রতারনার স্বীকার ওই গৃহবধূ। তাকে শনিবার (৪ মে) সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আহসানুল কাদের মোঃ ইমতিয়াজ ভূইয়া জানান, সাংবাদিক বি এম আশিক হাসানের সাথে মোবাইলে পরিচয় হওয়ার পর তিনি গৃহবধুকে ঢাকায় অভিজাত জীবনযাপনের স্বপ্ন দেখালে গৃহবধু গ্রামের মধ্যবিত্ত সংসারের টানাপোড়ন থেকে মুক্তি পেতে তার প্রতি দুর্বল হয়ে পড়েন। তারই সুযোগে সাংবাদিক আশিক গৃহবধুকে ফুঁসলিয়ে ভাগিয়ে নিতে রাঙ্গুনিয়ায় আসেন এবং শুক্রবার দুপুরে গৃহবধুকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর কাছে ধরা পড়েন। পরে এলাকাবাসী গৃহবধুসহ ওই সাংবাদিককে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে ওই সাংবাদিক পুলিশের হেফাজতে রয়েছেন। পরে গৃহবধুর স্বামী ও চাচা থানায় আসেন এবং ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন। তিনি আরও বলেন, ইতোমধ্যে ওই সাংবাদিকের বিষয়ে খোঁজখবর নেয়ার চেষ্টা করা হচ্ছে। তার দেশের বাড়ি খুলনায় কিংবা ঢাকায় তার পরিবার-পরিজন কিংবা স্ত্রী-সন্তান আছে কিনা, তার বিরুদ্ধে কোথাও কোন অপরাধেরমূলক কর্মকান্ডের মামলা আছে কিনা এসব বিষয়ে জানার চেষ্টা চলছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
চিটাগাং
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

তারেক-এরদোগান বৈঠকে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের প্রত্যয়

তারেক-এরদোগান বৈঠকে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের প্রত্যয়

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকিতে বাড়ছে উত্তেজনা

রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকিতে বাড়ছে উত্তেজনা

৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় পৌঁছাবে নতুন পাঠ্যবই

৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় পৌঁছাবে নতুন পাঠ্যবই

শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

জনপ্রিয় সংবাদ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

এ সম্পর্কিত আরও পড়ুন

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের সময় মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে জুলি বিশপ সাক্ষাৎ করতে গেলে রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়।  নতুন হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া যাত্রীপ্রতি

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম বেশিরভাগ প্রশ্নের উত্তর না দিলেও মাকছুদা বিভিন্ন বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলাটি শেরেবাংলা নগর থানায় করা হলেও তদন্তের দায়িত্ব ইতোমধ্যে ডিবির কাছে হস্তান্তর করা

ফস্টারিং দ্য ফিউচার টুগেদারে জুবাইদা, মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ

ফস্টারিং দ্য ফিউচার টুগেদারে জুবাইদা, মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে মেলানিয়ার আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা। আন্তর্জাতিক এ আয়োজনে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গভীর নিম্নচাপের কেন্দ্রের আশপাশের সাগর উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ৯টার দিকে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা