সোশ্যাল মিডিয়াতে সব সময় সবর থাকেন শাহরুখ খানের মেয়ে সুহানা। নিজের ইনস্ট্রাগ্রামে প্রায় কোনো না কোনো পোস্ট থাকে তার। কোথায় যাচ্ছেন? কী করছেন? তুলে ধরেন ছবি পোস্ট করে, দারুন সব ক্যাপশন লিখে। মাঝে মধ্যে আলোচনা সমালোচনারও শিকার হন। বিভন্ন সময় এসব পোস্টের জন্য ট্রোলের শিকারও হতে হয়েছে শাহরুখ কন্যাকে। এবারও বন্ধুদের সঙ্গে পার্টি করার ছবি পোস্ট করে ট্রোল হয়েছেন সুহানা।
দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শনিবার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকলেও উত্তরাঞ্চলে সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে
চার দিনের ব্যক্তিগত সফরে রংপুরে যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকাল সাড়ে ৯টায় হুসেইন মুহম্মদ এরশাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে বের হবেন। বেলা সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে রংপুর সেনানিবাসের উদ্দেশে রাজধানী ছাড়বেন তিনি। বেলা
বরিশালের আগৈলঝাড়ায় গাজাসহ দুই ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার বাদী এসআই দেলোয়ার হোসেন জানান, শুক্রবার অভিযান চালিয়ে উপজেলার ফুল্লশী গ্রামের আ. রব সরদারের ছেলে চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ি মনির সরদার (২০) এবং তার সহযোগী মৃত লালন পাইকের ছেলে রাশেদ পাইক (১৯)কে গাঁজাসহ গ্রেফতার করেন। ওই ঘটনায় শুক্রবার রাতেই এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন, নং-১(১.৩.১৯)। শনিবার সকালে গ্রেফতারকৃতদের
আগামী ৩১ মার্চ পিরোজপুর জেলার ৭টি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের মনোনয়ন চুড়ান্ত প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে এ তালিকা ঘোষাণা করা হয়েছে। দলীয় মনোনয়ন বোর্ডে ঘোষিত প্রার্থীরা হলেন, পিরোজপুর সদর উপজেলায় নৌকার প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবুর রহমান খালেক, ভান্ডারিয়া উপজেলায় বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল
ভারত-পাকিস্তান ইস্যুতে হঠাৎ-ই শিরোনামে বিতর্কীত তারকা রাখী সাওয়ান্ত। যিনি সব ইস্যুতেই বোমা ফাঁটাতে চেষ্টা করেন। এবারও চুপ থাকতে পারলেন না তিনি। দুই দেশের উত্তেজনা যখন তুঙ্গে, তখন রাখী সাওয়ন্ত বললেন- পাকিস্তানে গিয়ে নাকি তিনি বোমা মেরে আসতে পারেন। পুলওয়ামা হামলার পর ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার প্রশংসা করেছেন বলিউডের এই অভিনেত্রী। বলেছেন, ‘মোদীজি যা করছেন, ঠিক করছেন। ওনাকে আমি
ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের নাগরিকত্ব বাতিল করেছে সৌদি আরব। শুক্রবার এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরব এমন সময় হামজার নাগরিকত্ব বাতিল করল যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার সম্পর্কে তথ্য দিতে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে হামজা বিন লাদেন জঙ্গি দলটির গুরুত্বপূর্ণ নেতা হয়ে
ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত সরাসরি নরেন্দ্র মোদিকে জানাতে চেয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এজন্য তিনবার মোদিকে ফোন করেছেন ইমরান। কিন্তু, প্রধানমন্ত্রী মোদির অফিসের ফোন কেউ রিসিভ করেনি। তিন বারই ফোন বেজেছে কিন্তু কেউ সাড়া দেয়নি। এই ঘটনায় নিরাশ হয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। নরেন্দ্র মোদিকে ফোনে না পেয়ে, পাক সংসদে অভিনন্দনকে মুক্তি
সাবেক ভারতীয় পেসার শ্রীশান্তের ওপর আজীবন নিষেধাজ্ঞা বহাল রাখল সে দেশের সুপ্রিম কোর্ট। ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত ছিলেন শ্রীশান্তে। ওই সময় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড শ্রীশান্তকে আজীবন নির্বাসনে পাঠায়। এরপর বিসিসিআইয়ের সেই রায়কে চ্যালেঞ্জ করে নির্বাসন তুলে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন শ্রীশান্ত। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ ও কেএস জোশেফের বেঞ্চ সেই আবেদন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র উপনির্বাচনে জয়ী আতিকুল ইসলাম আজ শনিবার দুপুরে রাজধানীর উত্তরার বাংলাদেশ ক্লাবে সংবাদ সম্মেলন করবেন। ভোট-পরবর্তী প্রতিক্রিয়া, মেয়র হিসেবে কী করবেন তার পরিকল্পনা তুলে ধরবেন।আতিকুল ইসলামের একান্ত সচিব সাইফুদ্দিন সুমন এ তথ্য জানিয়েছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উত্তর সিটির উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা
আজ ২ মার্চ। একাত্তরের এই দিনে বঙ্গবন্ধুর আহ্বানে স্বতঃস্ম্ফূর্ত হরতাল পালিত হয় এবং তাঁর নির্দেশে সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভায় স্বাধীন বাংলার মানচিত্র খচিত পতাকা উত্তোলিত হয়। বঙ্গবন্ধুর নির্দেশে এ পতাকা উত্তোলন অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করেন ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ, ডাকসু সহ-সভাপতি আ স ম আবদুর
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। শনিবার সকালে গাবতলী বাস টার্মিনাল এলাকায় ও যাত্রাবাড়ীতে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশের দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে গাবতলী বাস টার্মিনালের সামনে রাস্তা পার হতে গিয়ে একটি গাড়ির নিচে চাপা পড়েন বিল্লাল (৩৪) নামে বসুমতি পরিবহনের এক লাইনম্যান। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) ৫৯তম কনভেনশন শুরু হচ্ছে আজ শনিবার। রাজধানীর রমনায় বিকেল ৪টায় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছরের মতো এবারও চার দিনব্যাপী কনভেনশন আয়োজন করা হয়েছে। সম্মেলনের অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- জাতীয় সেমিনার, ফিয়েস্কা সেমিনার, শহীদ প্রকৌশলী পরিবারের সংবর্ধনা, বিদেশি অতিথিদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল শুক্রবার রমনায় আইইবি ভবনের কাউন্সিলর হলে এক সংবাদ সম্মেলনে আইইবির
পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম জাকির হোসেন (২১)। শনিবার (২ মার্চ) সকাল ৮টা ২২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে চুড়িহাট্টার আগুনে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭১ জনে। জাকির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু
বলিউডে গুঞ্জন উঠেছে এপ্রিলেই মালাইকা অরোরাকে বিয়ে করছেন অর্জুন কাপুর! গত বছর আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন মালাইকা। এই বিবাহ বিচ্ছেদের কারণ অর্জুন কাপুর। অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন মালাইকা। আর এ কারণেই আরবাজের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছেন তিনি। যদিও এখনও অর্জুন-মালাইকা এ বিষয়ে সরাসরি কোন কথা বলেননি। কিন্তু এই সম্পর্ক কতদিন ধামাচাপা দিয়ে রাখতে চান দু’জনে?
প্রায় ৬০ ঘণ্টার উৎকণ্ঠা আর অপেক্ষার পর পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান। তার দেশে ফেরা নিয়ে সাধারণ মানুষদের মধ্যেও ছিল উৎসবের আমেজ। অভিনন্দন দেশে পা রাখার পরেই তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, অভিনন্দনকে দেশে স্বাগত। দেশবাসী তোমার জন্য গর্বিত। ১৩০ কোটি ভারতীয়র অনুপ্রেরণা আমাদের সশস্ত্র বাহিনী। বুধবার থেকে পাকিস্তানে আটকা
কুমিল্লার লাকসামে রবিউল হোসেন (২০) নামে এক নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় লাকসাম পৌর শহরের মুড়াদরগাহ রোডের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবিউল পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার খুরগাও গ্রামের মনির হোসেনের ছেলে। মাত্র তিনমাস আগে তিনি বিয়ে করেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাস আগে লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়া (ঝালুয়াকান্দি) এলাকার রফিকুল
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর ২৩ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত হয়েছেন ২০ হামলাকারীও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গফুর আহমেদ জাওয়াদ জানিয়েছেন, শুক্রবার মার্কিন-আফগান যৌথ সেনাক্যাম্প শোরাবে এ হামলার ঘটনা ঘটে। এটি দেশটির সবচেয়ে বড় সেনা ঘাঁটি। হেলমান্দ সরকারের মুখপাত্র ওমর জোয়াক জানান, তালেবান জঙ্গিরা কমপক্ষে সাতটি আত্মঘাতী হামলা চালায়। এতে ২৩ সেনাকর্মী প্রাণ হারান। মৃত্যু
অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়া পেশাদার প্রতারকচক্রের ২২ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি জানান, শনিবার বেলা ১১টায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ইনিউজ ৭১/এম.আর
৪৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা যে কতটা কঠিন, সেটা সম্ভবত এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছাড়া আর কেউ অনুধাবন করতে পারছে না। তবুও দৃঢ়তা দেখিয়েছে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং সাদমান ইসলাম। দু’জনের ব্যাটে গড়ে উঠেছিল ৮৮ রানের দারুণ এক জুটি। কিন্তু হ্যামিল্টনের সেডন পার্কের উইকেট যেন বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে এক অপার রহস্য নিয়ে হাজির হয়েছে।
আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় সেনাদের যৌথ অনুশীলন সম্প্রীতি-৮। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে এ অনুশীলন অনুষ্ঠিত হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের যৌথ অনুশীলনের মূল প্রতিপাদ্য ‘সন্ত্রাস এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি’। এ অনুশীলনে ভারত ও বাংলাদেশের ৩০ জন অফিসারসহ সর্বমোট ১৭০ জনের একটি করে দল অংশগ্রহণ করবে। ২০১০ সাল
লেখক ও প্রকাশকদের দাবির প্রেক্ষিতে দুইদিন সময় বাড়ানো পর আজ (২ মার্চ, শনিবার) শেষ হচ্ছে অমর একুশে বইমেলা ২০১৯। যদিও মেলার শেষ দিন হিসেবে গত বৃহস্পতিবারই মেলার পরিসমাপ্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গত ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে বইমেলা ২০১৯ এর উদ্বোধন করেন। এবারের মেলার স্লোগান ছিল ‘৫২ থেকে ৭১, ৭১ থেকে ১৯-নবপর্যায়’। মেলায় এবার ৪৯৯টি প্রতিষ্ঠানের ৭৭০টি স্টল
দুঃখবোধ মানুষের জন্য মহা পরীক্ষা ও এক ধরনের মানসিক চাপ। সুখের পাশাপাশি মানুষ মাত্ররই দুঃখবোধ থেকে থাকে। কেননা সুখ-দুঃখ মিলেই মানুষের জীবন। নানান কারণে মানুষ দুঃখে পতিত হয়। কিন্তু এ দুঃখের সময় অনেক মানুষই নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। অথচ কুরআন সুন্নাহর আলোকে সহজেই মানুষের এ দুঃখবোধকে সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব। কুরআন-সুন্নাহর আলোকে মানুষ দুঃখবোধ হালকা করা কিংবা তা থেকে
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে পৌঁছানোর পর রিভা গাঙ্গুলি সাংবাদিকদের বলেন, ‘ঢাকায় এসে আমি আনন্দিত। দুই দেশের সম্পর্ক আরও গভীর ও ভালো করার চেষ্টা থাকবে।’ কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় আসার পর রাষ্ট্রপতির কাছে ভারতের নতুন দূত পরিচয়পত্র পেশ করবেন রিভা