ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে স্বতন্ত্র জোট অরণি-শাফী পরিষদ। এই প্যালেনের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শাফী আব্দুল্লাহ তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন। তিনি লিখেছেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, ছাত্রলীগ এবং প্রশাসনের সীমাহীন দুর্নীতির কারণে এবং অরণি সেমন্তি খান ও শ্রবণা শফিক দীপ্তিকে শারীরিকভাবে আক্রমণ করায় স্বতন্ত্র জোট ডাকসু নির্বাচন ২০১৯ বর্জন করছে।’ এদিকে ভোট শুরু
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ভিডিও কনফারেন্স শুরু হয়েছে। আজ সোমবার দুপুর ১টা ১০ মিনিটে এই কনফারেন্স শুরু হয়। এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনকে (বিআরটিসি) ১১০০ বাস ও ট্রাক সরবরাহসহ বাংলাদেশে ৪টি প্রকল্প যৌথভাবে উদ্বোধন করছেন তারা। বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ মিয়া জানান, তারা ভারত থেকে প্রাপ্ত ঋণে কেনা ৬০০ বাস ও
যাত্রী মতামত জরিপ না করেই সোমবার (১১ মার্চ) থেকে আন্তঃনগর ১৫টি ট্রেনের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করেছে রেল কর্তৃপক্ষ। ১৮ বছরের নিচের যাত্রীদের জন্য জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এতে টিকিট জালিয়াতি প্রতিরোধ সম্ভব বলা হলেও যাত্রীরা বলছেন, বিড়ম্বনা বাড়বে। অনেকেই এটাকে সাধুবাদ জানালেও খোদ রেল কর্মকর্তারাই বলছেন, লোকবলের অভাবে বাধাগ্রস্ত হবে এর লক্ষ্য। টিকিটের দীর্ঘ লাইন, চাহিদার তুলনায় অপ্রতুলতা,
আমাদের জীবনের নিত্যসঙ্গী স্মার্টফোন। কাজ-পড়াশোনার ফাঁকে একটু সুযোগ পেলেই আমরা ঢুঁ মারি স্মার্টফোনের জগতে। অনেক সময় কাটিয়ে দেই ঘণ্টার পর ঘণ্টা। কিন্তু আমরা কি আদৌ খেয়াল রাখি হাতে ধরা ফোনটির রেডিয়েশন কতোটা ঝুঁকিপূর্ণ। সম্প্রতি ‘দ্য জার্মান ফেডেরাল অফিস অব রেডিয়েশন প্রোটেকশন’ নামের একটি সংস্থা ফোনগুলির রেডিয়েশনের পরিমাণ জানিয়েছে। সেখানে দেখা গেছে শাওমি ও ওয়ান প্লাসের ফোনে রেডিয়েশনের মাত্রা সবচেয়ে বেশি। [https://i1.wp.com/deho.tv/wp-content/uploads/2019/03/oneplus-5-vs-xiaomi-mi-6-1.jpg?resize=1000%2C750] ২০১৮ সালের
ছাত্রলীগ কর্মীদের হাতে মারধরের শিকার ও লাঞ্চিত হয়েছেন ডাকসু নির্বাচেন ভিপি প্রার্থী নুরুল হক নুরু। আজ দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। জানা যায়, দুপুরে ভিপি প্রার্থী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন ও জিএস প্রার্থী সাধারণ সম্পাদক গোলাম রব্বানী তাদের নেতাকর্মীদের নিয়ে রোকেয়া হলে যান। এসময় কোটা আন্দোলনের অন্যতম নেতা ও ভিপি প্রার্থী নুরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কভার করা নিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর শুরু থেকেই অনেকটা কড়াকড়ি আরোপ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তে সমালোচনাও হয়েছে কমবেশি। এরই মধ্যে সোমবার ভোটগ্রহণ শুরুর পর সরাসরি সম্প্রচারে থাকা টেলিভিশনের প্রতিবেদক এফ রহমান হলের প্রভোস্ট সাইফুল ইসলামের বাধার মুখে পড়েছেন। সকাল সোয়া দশটার দিকে যমুনা টেলিভিশনের প্রতিবেদক নূরুন্নবী সরকার ভোটারদের লাইনের পাশে দাঁড়িয়ে লাইভ করছিলেন। ভোটগ্রহণে
এসএম হলের লাইন কোনোভাবেই ছোট হচ্ছে না। যেসব ভোটার সকাল আটটায় লাইনে এসে দাঁড়িয়েছিলেন, তারা ঠিক সেখানেই ঠাঁই দাঁড়িয়ে আছেন। এতে নতুন ভোটার আসলেও ভোট দিতে পারছেন না। ভোট দিতে আসা বেশ কিছু শিক্ষার্থী এসব অভিযোগ করেছেন। এছাড়াও বেশকয়েকটি হলে ভোটে অনিয়মের চিত্র পাওয়া গেছে। সোমবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই বেগম রোকেয়া হলের তিনটি ব্যালট বাক্স খুঁজে পাওয়া
নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় সাঁতরে ২৫-৩০ জন তীরে উঠতে পারলেও এখনও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন। ঘটনার পর ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নারায়ণগঞ্জ ফায়ার সাভিসের ডুবুরি দল। রোববার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া রঞ্জিত দাস জানান, কেরানীগঞ্জের জাজিরার কুইচ্ছামারা
ডাকসু নির্বাচনে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর যৌথ প্যানেল থেকে ভিপি প্রার্থী লিটন নন্দীর উপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। সোমবার (১১ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের পরিদর্শন শেষে বের হওয়ার সময় এ হামলা হয় বলে জানা গেছে। এর আগে লিটন নন্দী জানান, সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন এতে করে বোঝা যাচ্ছে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। তবে ভোটের গতির
এক বালতি করে পানি ও বালু এবং অগ্নিনির্বাপণে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার রাখা শর্তে পুরান ঢাকাতেই প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানা ও গুদাম রাখার সিদ্ধান্ত দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবিবার (১০ মার্চ) বিকালে পুরান ঢাকার চকবাজার ‘বাংলাদেশ প্লাস্টিক ব্যবসায়ী সমিতি’র সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়। পুরান ঢাকায় প্লাস্টিক কারখানা, কেমিক্যাল গুদাম ও দাহ্য পদার্থের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সিলযুক্ত ব্যালটের একটি ব্যাগ পাওয়ার ঘটনায় ওই হলের প্রাধ্যক্ষ ড. শবনম জাহানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, “বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ ড. শবনম জাহানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কবি সুফিয়া কামাল হলের ব্যালট বাক্স চেক করার দাবিতে বিক্ষোভ করছে বিভিন্ন ছাত্র সংগঠন। সোমবার সকালে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে আগে থেকে সিল মারা সহস্রাধিক ব্যালট পেপার উদ্ধারের পর ব্যালট বাক্স পরীক্ষা করার দাবি জানাচ্ছে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। প্রগতিশীল ছাত্র ঐক্য সমর্থিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুদীপ্তা মণ্ডল বলেন, ‘আমরা শুনেছি কুয়েত মৈত্রী হলে
ডাকসু নির্বাচন ঘিরে ইসলামী ছাত্রশিবিরের নামে একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিজ্ঞপ্তিতে ডাকসু নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুর-রাশেদ-ফারুক প্যানেলের প্রতি সমর্থন জানানো হয়। তবে বিষয়টিকে ভিত্তিহীন ও সাজানো নাটক বলে দাবি করেন প্যানেলের ভিপি প্রার্থী নুরুল হক নুর। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ ষড়যন্ত্রের জাল বুনছে বলেও দাবি করেন তিনি। এ সময় উপযুক্ত
ইয়াবার চালান ও এক তরুণী বান্ধবীসহ বিজিবির হাতে আটক হয়েছেন নিজামুল হক নামের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। গতকাল রবিবার কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার রেজু খালের ব্রিজ এলাকার যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা তাকে আটক করে। রবিবার রাতে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, বিজিবি সদস্যরা পুলিশের সহকারী উপ-পরিদর্শকের নিকট থেকে এ সময় ৩ হাজার ২৯০ পিস
ডাকসু নির্বাচনে যা হলো তা গোটা নির্বাচনী ব্যবস্থাকে ফের কলঙ্কিত করেছে। পাকিস্তান আমলে আইয়ুব খানের সরকারের সময়েও ডাকসু নির্বাচনে এমন কলঙ্ক হয়নি। সরকার যে নির্বাচনী সংস্কৃতি তা রুখে দেয়ার সময় এসেছে। কথাগুলো বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। সেলিম বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম ডাকসুর ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হন। সোমবার ডাকসু নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। এ সময়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বেগম রোকেয়া হলে ভোট গ্রহণ বন্ধ রয়েছে এবং ভোট কারচুপির অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। এর আগে অন্যান্য হলে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হলেও রোকেয়া হলে এক ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। এসময় একাধিক প্রার্থী অভিযোগ করে যে তিনটি ব্যালট বাক্স সরিয়ে ফেলা হয়েছে। বাম জোট থেকে রোকেয়া হলের সাধারণ সম্পাদক প্রার্থী জিএস মুনিরা দিলশাদ
বৃষ্টির কারণে প্রথম দুদিন এক বলও হয়নি, কিন্তু বাকি দুদিনেই ওয়েলিংটন টেস্টে হারতে বসেছে বাংলাদেশ। শেষ দিনে হার এড়াতে হাতে থাকা ৭ উইকেট নিয়ে কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। আগের দিন দারুণ বল করেছিলেন দুই পেসার। এদিনও আবু জায়েদ রাহি শুরুতে কাঁপিয়ে দিলেন কিউইদের। কিন্তু তার তিন বলের রস টেইলরের দুই ক্যাচ পড়ার পর টেইলর থামলেন দুইশো করে, নিউজিল্যান্ডের লিডও ছাড়ালো দুইশো।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের বিরুদ্ধে ভোট প্রদানে নানাভাবে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন হলে শিক্ষার্থীদেরকে ভোট প্রদানে বাধার অভিযোগ পাওয়া গেছে। স্বতন্ত্র জোট থেকে ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী তলিম হাসান রিজভী ফেসবুকে শহীদুল্লাহ হলের একটি ছবি দিয়ে লেখেন, শহীদুল্লাহ হলের ভোটার লাইন আটকে ভেতরে এক দেড় ঘণ্টা ধরে ক্ষমতাসীন দলের কর্মীরা লুডু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে একটানা দুপুর ২টা পর্যন্ত। আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষা। নানা জল্পনা কল্পনা শেষে 'দ্বিতীয় পার্লামেন্ট' খ্যাত এ নির্বাচনে ৪৩ হাজার ১৭৩ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। হলে হলে দেখা গেছে ভোটারের দীর্ঘ লাইন। ঐতিহাসিক এই
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প এলাকায় রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে তিন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।আটককৃতরা হলেন কুতুপালং ক্যাম্প-৭ এর আশ্রিত রোহিঙ্গা আবুল হোছনের ছেলে নুরুল আমিন, নুরুল হুদার ছেলে আনোয়ার সাদেক ও একই ক্যাম্পের আলী আহমদের ছেলে মজিবুর রহমান।উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ৭ এর আমগাছতলা নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক
"দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি" এই প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়। গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর বাস্তবায়নে (১০ মার্চ ২০১৯) গতকাল রবিবার, সকাল ১০ ঘটিকার সময় রেলির আয়োজন কলে উক্ত রেলিতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শফিকুর রহমান, গোপালপুর হাসপাতালে ,টি এস ও আলিম
আল্লাহ তাআলা মানুষকে ঈমানের সঙ্গে আমল করার কথা বলেছেন। মানুষ জেনে শুনেই বিশুদ্ধ ঈমান ও সঠিক আমলের দিকে মনোনিবেশ করবে। ঈমান ও আমলে নিয়তে জ্ঞানার্জনের গুরুত্ব অনেক বেশি। এ কারণেই আল্লাহর কাছে আলেম বা জ্ঞনীদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন- ‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং দারে (কুরআন-সুন্নাহর) জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা অনেক উঁচু করে দেন।’
নতুন মন্ত্রীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নতুন করে হিরো হওয়ার চেষ্টা করবেন না দয়া করে। যারা আগে ছিলেন তাদের সম্মান করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই প্রত্যাশা করি। রোববার (১০ মার্চ) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নাসিম
যখন তার ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে মাঠে থাকার কথা, সেখানে তার ঠাই মিলেছে হাসপাতালের বিছানায়। বাংলাদেশ জাতীয় দলের হয়ে পাঁচ ওয়ানডে খেলা এই অলরাউন্ডার আক্রান্ত ব্রেইন টিউমারে। ৩৭ বছর বয়সী মোশাররফ হোসেন রুবেল ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার। ১১২ টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩৯২ উইকেটের পাশাপাশি রান করেছেন ৩৩০৫। আর লিস্ট-এ তে ১০৪ ম্যাচে ১২০ উইকেটের সাথে রান আছে ১৭৯২। তবে উল্টো চিত্র