ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার পর তার খণ্ডিত মাথা নিয়ে থানায় হাজির হয়েছেন লবু দাস (৪৬) নামের এক ব্যক্তি। মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলা সদরের গৌরমন্দিরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লিটন ঘোষ (৫৫)। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায়। অভিযুক্ত লবু দাস নাসিরনগর উপজেলা সদরের পশ্চিমপাড়া মহল্লার মৃত পরমানন্দ দাসের ছেলে। গৌরমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৬ হাজার ৯৬৭ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে ৬ হাজার ৬৮৬ কোটি, সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ২৪২ কোটি এবং প্রকল্প ঋণ ৪০ টাকার কোটি টাকা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বর্তমান সরকারের নবম একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ
মধ্যপ্রাচ্যে ট্রাম্পের কথিত শতাব্দীর সেরা শান্তি পরিকল্পনাকে শয়তানি পরিকল্পনা বলে আখ্যায়িত করেছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের বোকা বানানোর পরিকল্পনার প্রতিবাদে মঙ্গলবার গাজা ও পশ্চিমতীরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিতে আগুন ধরিয়ে বিক্ষোভ মিছিল করেছে। ক্ষুব্ধ ফিলিস্তিনিরা এ সময়- ট্রাম্প নিপাত যাক, বাহরাইন নিপাত যাক এবং মানামা সম্মেলন নিপাত যাক বলে স্লোগান দিতে থাকেন। ১২ বছরের দ্বন্দ্ব ভুলে মঙ্গলবার পশ্চিমতীরে মাহমুদ আব্বাসের দল ফাতাহ এবং প্রতিদ্বন্দ্বী
জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতীয় পার্টি কখনোই লোভের কাছে মাথা নত করেনি, তাই জাতীয় পার্টিকে দালাল বলা যাবে না। বরং আওয়ামী লীগই দালাল হিসেবে পরিচিতি পেয়েছে। জাতীয় পার্টির ৫৭টি আসনে মাত্র ২২টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার রাজধানীর এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে রংপুর ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। মসিউর রহমান রাঙ্গা বলেন, পার্টিকে আরও
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে কূটনৈতিক পথ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে তেহরান। একেবারে সংঘাতের দ্বারপ্রান্তে পৌঁছানো চিরশত্রু এ দুই দেশের মাঝে গত এক সপ্তাহ ধরে তীব্র উত্তেজনা চলছে। তবে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে শান্তির একমাত্র পথও বন্ধ হয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ইরান। সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির অন্যান্য জ্যেষ্ঠ
ভোক্তার অধিকার নিশ্চিতে আবারও অভিযানে নেমেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সেই উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। বদলি হওয়ার পর মঙ্গলবার প্রথম তিনি অভিযানে নেমেছেন। রাজধানীর কলাবাগান এলাকায় নকল বইয়ের বাজারে অভিযান চালান। এ বিষয়ে জানতে চাইলে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ঈদের পর আজকেই প্রথম অভিযানে নেমেছি। তিনি বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে অধিদফতরের কর্মকর্তা হিসেবে দায়বদ্ধ। আমরা রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান করেছি।
বাংলাদেশ আমার-আপনার এবং সবার। আমাদের জন্য স্বাধীন সার্বভৌম এদেশ এনে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জীবনে একমাত্র লক্ষ্য ছিল এদেশকে সোনার বাংলায় পরিণত করা। জীবনের প্রতিটি মুহূর্তে এদেশের মাটি ও মানুষের জন্য কাজ করে গেছেন বঙ্গবন্ধু। বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সোমবার (২৪ জুন) বেলা ১১টায় ফরিদপুর পুলিশ লাইন মাঠে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং
নতুন ফোনে সিমকার্ড লাগাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণ হলো শাওমি স্মার্টফোন। মঙ্গলবার (২৫ জুন) সকালে রাজধানীতে এমন ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। মোবাইলের ক্রেতা জাহাঙ্গীর কিরণ বলেন, সোমবার (২৪ জুন) রাতে বসুন্ধরা সিটির নিচতলার শাওমি শো-রুম থেকে রেডমি মডেলের একটি স্মার্টফোন কিনে বাসায় আনি। বিক্রেতার পরামর্শ অনুযায়ী তা চার্জ দেই। সকালে স্মার্টফোনটিতে সিমকার্ড লাগানোর জন্য পেছনের কেসিং খুলতেই
সবাই সচেতন হলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া দূর করতে পারবো বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়ি বা আশপাশে জমে থাকা স্বচ্ছ পানিতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা বংশ বিস্তার করে। তাই প্রতিটি নাগরিককে এ বিষয়ে সচেতন হতে হবে। মঙ্গলবার (২৫ জুন) ডিএনসিসির ৩৫ নম্বর ওয়ার্ড
দাবি আদায়ে চলমান আন্দোলন এক দিনের জন্য স্থগিত করেছে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘোষণা দেন সদ্য বহিষ্কৃত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ইখতেয়ার মাহমুদ কবির। তিনি বলেন, আমরা দাবি আদায়ে বিক্ষোভ করায় সিনিয়র নেতাকর্মীদের পক্ষ থেকে আমাদেরকে শান্তিপূর্ণ থাকার প্রস্তাব এসেছে। আমরা তাদের প্রতি সম্মান জানিয়ে আগামীকাল আন্দোলন স্থগিত রাখবো। যদি আগামীকালের
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার মেয়ে নাফিসা কামালকে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের প্রায় ৪ লাখ শেয়ার উপহার হিসেবে দিয়েছেন। অর্থমন্ত্রী মুস্তফা কামাল এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের একজন উদ্যোক্তা। তার মেয়ে নাফিসা বর্তমানে কোম্পানিটির একজন পরিচালক। পূর্বে দেয়া ঘোষণা অনুযায়ী, মুস্তফা কামালের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব থেকে তার মেয়ের বিও হিসেবে শেয়ার সরবরাহ করা হয়েছে বলে আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ
নড়বড়ে ও পুরনো সেতুগুলো দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার (২৫ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একনেক সভা শেষে সাংবাদিকদের কাছে সেই বার্তা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গত রোববার (২৩ জুন) মৌলভীবাজারে
টাঙ্গাইলের ঘাটাইলে সহপাঠির বাবা দ্বারা ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে সোমবার (২৪ জুন) সকালে ঘাটাইল থানায় ওই ছাত্রীর মা বাদি হয়ে ২জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পরে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গ্রেপ্তারকৃত দুই আসামি উপজেলার লোকের পাড়া ইউনিয়নের দশআনি বকশিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে আলমগীর হোসেন
ভারতে হিন্দুত্ববাদীদের উগ্র আচরণ বেড়ে গেছে অনেকটাই। অনেকস্থানে 'জয় শ্রীরাম' বলতে বাধ্য করা হচ্ছে মুসলিমদের। এবার উত্তরপ্রদেশ বা বিহার নয় কলকাতায় আক্রমণের শিকার হয়েছেন এক মুসলিম তরুণ। এ ঘটনা ঘটেছে কলকাতার পার্ক সার্কাসে।'জয় শ্রীরাম' বলতে রাজি না হওয়ায় এক মুসলিম তরুণকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে,আক্রমণের শিকার ওই তরুণ পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। তার অভিযোগ, চলন্ত ট্রেনে
সাকিব আল হাসান তার ক্যারিয়ারের সেরা ফর্মে। সেটাও আবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে। বিশ্বসেরা অলরাউন্ডার তকমাটা যে তার নামের পাশে এমনি এমনি বসে যায়নি, এবারের আসরে সেটি ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন সাকিব। এবারের বিশ্বকাপে ব্যাটে-বলে এখন পর্যন্ত বাংলাদেশ দলের সেরা পারফরমার সাকিব, আসরেরও। টাইগাররা এবার যে তিন ম্যাচ জিতেছে, সেই তিন ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। বোঝাই যাচ্ছে, দলকে বলতে
প্রসূতি মায়ের প্রয়োজন ছাড়া সিজার কার্যক্রম বন্ধে যাবতীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। ২৫ জুন, মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পরে তিনি সাংবাদিকদের জানান, আবেদনটি বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে। সুমন বলেন, ‘সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন বাংলাদেশে অপ্রয়োজনীয় সিজারের
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা যেখানে দাঁড়িয়ে তাদের অবস্থান কর্মসূচি পালন করেছিলেন সেখানেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে আন্দোলন চলাকালে এ ঘটনা ঘটেনি। বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করে চলে যাওয়ার পর এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল দুটি একটি প্রাইভেটকারের ওপর পড়ায় কারের কাঁচ
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করার দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একদল ব্যক্তির হাতে নির্যাতিত হওয়ার কয়েকদিন পর মারা যান ২৪ বছর বয়সী তাবরেজ আনসারী নামের ওই যুবক। তাবরেজ মোটরসাইকেল চুরি করেছে এমন অভিযোগ তুলে তার ওপর নির্যাতন চালানো হয়। মুসলিম এই যুবককে নির্যাতনের একটি ভিডিও অনলাইনে প্রকাশ পেলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই ভিডিওতে দেখা যায়,
কক্সবাজার টেকনাফের হ্নীলা রঙ্গিখালী এলাকা হতে ধানের বস্তায় রক্ষিত ৪টি অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে৷ ধৃত ব্যক্তি হচ্ছে রঙ্গিখালী এলাকার ফরিদ আহমদের পুত্র আফসার কামাল (২৮)৷ সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় অস্ত্র পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপির রঙ্গিখালী হেলাল উদ্দিনের মালিকাধীন ভাই ভাই অটো রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়৷ তল্লাশীর এক পর্যায়ে ধানের বস্তার ভিতরে লুকানো ৪টি দেশীয় তৈরী
ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক বিক্রেতা ও নারী নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আটক করেন। পরে পুলিশ বাদী ইয়াবা বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উভয় আসামীকে জেল হাজতে প্রেরণ করেন। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ বলেন, সোমবার রাত সাড়ে ৯টায় চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ গ্রামের ৫নং ওয়াডে শাজাহানের ছেলে ইমাম হোসেন তার বাসায় বসে মাদক বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বালিয়াডাঙ্গা মহল্লা। সেখানকার বাসিন্দা কৃষক মো. আবুল কালাম আজাদ। বাড়ির গোয়ালঘরে তার তিনটি গরুর পাশাপাশি ছোট-বড় মিলে সাতটি ছাগল রয়েছে। এর মধ্যে একটি ছাগলের ছয় মাস বয়সী দুটি বাচ্চা। আজাদের চতুর্থ শ্রেণির স্কুলপড়ুয়া মেয়ে মুক্তা আক্তার ওই ছাগলছানা দুটিকে আদর করে ‘মনা-মুন্টু’ নামে ডাকে। গত রবিবার বিকেলে ছাগলছানা মুন্টু এলাকার রাস্তার দুই পাশের মাটিতে গজানো ঘাস খেতে থাকে।
বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে বাকি ৪৫ লাখের মধ্যে এক টাকাও দেয়নি গ্রীনলাইন পরিবহন কর্তৃপক্ষ। এছাড়া তার সঙ্গে এ বিষয়ে গ্রীনলাইন কর্তৃপক্ষ কোনো ধরনের যোগাযোগ করেনি বলেও জানিয়েছেন ভিকটিম রাসেল সরকার। রাসেল সরকার বলেন, হাইকোর্ট থেকে গত তারিখে (২২ মে) আদেশ দেওয়ার পরও তারা (গ্রীনলাইন) কোনো টাকা দেয়নি। এমনকি আমার বা আমাদের পরিবারের কারো সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি। গত ২২
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, তিনি তিন বছরের মধ্যেই পদত্যাগ এবং আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশন্সের সম্মেলনে যোগদান উপলক্ষে দেশটিতে সফরকালে তিনি একথা জানান। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনবিসি’র সংবাদ উপস্থাপিকা তানভীর গিলের সঙ্গে কথোপকথনের সময় এক প্রশ্নের জবাবে মাহাথির বলেন, আমি পদত্যাগ এবং আনোয়ারকে আমার স্থলাভিষিক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এর আগে