সোমবার, ৩ আগস্ট, ২০২৬১৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

সবাইকে নিয়ে শক্তিশালী জাতীয় পার্টি গড়ে তুলতে হবে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০১৯, ২২:৫৭

শেয়ার করুনঃ
সবাইকে নিয়ে শক্তিশালী জাতীয় পার্টি গড়ে তুলতে হবে

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতীয় পার্টি কখনোই লোভের কাছে মাথা নত করেনি, তাই জাতীয় পার্টিকে দালাল বলা যাবে না। বরং আওয়ামী লীগই দালাল হিসেবে পরিচিতি পেয়েছে। জাতীয় পার্টির ৫৭টি আসনে মাত্র ২২টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার রাজধানীর এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে রংপুর ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। মসিউর রহমান রাঙ্গা বলেন, পার্টিকে আরও শক্তিশালী করতে হবে। জাতীয় পার্টি শক্তিশালী ছিল বলেই আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে হাত মিলিয়েছে। আওয়ামী লীগে ৫ ভাগ, বিএনপিতে ৪ ভাগ কিন্তু জাতীয় পার্টি একভাগ। জাতীয় পার্টিতে কোনো কোন্দল বা দ্বন্দ্ব, বিভেদ নেই। হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে আমরা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ।

তিনি বলেন, ১৯৯৬ সালে জাতীয় পার্টির সমর্থন নিয়ে আওয়ামী লীগ ২১ বছর পর রাষ্ট্রক্ষমতা গ্রহণ করে। এরপর প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের পাশে থেকে নির্বাচন করেছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা পেয়ে জাতীয় পার্টির সঙ্গে যে আচরণ করেছে, তা মেনে নেয়া যায় না। প্রতিটি ইউনিয়ন, উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি বিজয় ছিনিয়ে নিয়েছে। গতকালের বগুড়ার নির্বাচনে জাতীয় পার্টির জয়ের ধারাকে ক্ষতিগ্রস্ত করেছে সরকারি দল। জাতীয় পার্টির মহাসচিব বলেন, রংপুর-রাজশাহী বিভাগে জাতীয় পার্টির ব্যাপক সমর্থন রয়েছে। এখন শুধু জাতীয় পার্টির সমর্থকদের সংগঠনের অধীনে সংঘবদ্ধ করতে হবে। অনেকেই দল ছেড়ে চলে গেছে, অনেকে নিষ্ক্রিয় অবস্থায় আছে। সবাইকে নিয়ে শক্তিশালী জাতীয় পার্টি গড়ে তুলতে হবে। মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীদের সমর্থনপুষ্ট নেতাদেরই ২০২৩ সালের নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন দেয়া হবে। নেতাকর্মীরা চাইলে ৮টি বিভাগীয় কমিটি করা হবে, ওই কমিটির মাধ্যমেই বিভাগীয় রাজনীতি পারিচালনা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. হাফিজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর, আলমগীর সিরকার লোটন, মো. এমরান হোসেন মিয়া, জাফর ইকবাল সিদ্দিকী, চেয়ারম্যানের উপদেষ্টা মেজর (অব.) আশরাফ উদ দৌলা, ড. নুরুল আজহার শামীম, নুরুল ইসলাম তালুকদার এমপি, পনির উদ্দিন আহমেদ এমপি, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, শওকত চৌধুরী, সরদার শাহজাহান, জহিরুল আলম রুবেল, নিগার সুলতানা রানী, শফিকুল ইসলাম শফিক, যুগ্ম মহাসচি গোলাম মোহাম্মদ রাজু, অ্যাডভোকেট তোফাজ্জেল হোসেন, আমিনুল ইসলাম ঝন্টু, সুলতান আহমেদ সেলিম, শফিউল্লাহ শফি, এসএম ইয়াসির, সম্পাদকমণ্ডলীর সদস্য সুলতান আহমেদ, মো. হেলাল উদ্দিন, খোরশেদ আলম খুশু, মো. জুলফিকার হোসেন, আবদুর রাজ্জাক খান, আনিসুর রহমান খোকন, লে. ক. (অব.) সাব্বির আহমেদ, আহাদ চৌধুরী শাহিন। সভায় প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সার্জিও-দীনেশ বৈঠক গণতান্ত্রিক দেশে কাম্য নয়: শফিকুর রহমান

সার্জিও-দীনেশ বৈঠক গণতান্ত্রিক দেশে কাম্য নয়: শফিকুর রহমান

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার মূল্য

তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার মূল্য

বৈরী আবহাওয়ায় সাগরে মিলছে না ইলিশ, সংকটে জেলে-ব্যবসায়ীরা

বৈরী আবহাওয়ায় সাগরে মিলছে না ইলিশ, সংকটে জেলে-ব্যবসায়ীরা

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

আগামী বাহাত্তর ঘণ্টায় পাঁচ জেলায় বন্যার শঙ্কা বাড়ছে

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু করছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু করছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

দিল্লিতে ভার্চুয়াল অনুষ্ঠানে রাজনৈতিক পরিকল্পনা জানাবেন শেখ হাসিনা

দিল্লিতে ভার্চুয়াল অনুষ্ঠানে রাজনৈতিক পরিকল্পনা জানাবেন শেখ হাসিনা

২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে গণমাধ্যমের সামনে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে বক্তব্য দেবেন। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট

‘জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে’—ফরহাদ মজহার

‘জামায়াত থাকলে আওয়ামী লীগও থাকবে’—ফরহাদ মজহার

কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, বাংলাদেশে যত দিন জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি করবে, তত দিন আওয়ামী লীগও থাকবে। একই সঙ্গে তিনি ১৯৭২ সালের সংবিধান বাতিল করে জনগণের সার্বভৌমত্বের ভিত্তিতে নতুন গঠনতন্ত্র প্রণয়নের দাবি জানিয়েছেন। রোববার (২ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘৩৬ জুলাইয়ের অবদান: বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

বিরোধী দমন আগের সরকারের হুবহু ফটোকপি: শফিকুর রহমান

বিরোধী দমন আগের সরকারের হুবহু ফটোকপি: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর বিরোধী দলে থেকে যারা নির্যাতনের শিকার হয়েছিলেন, ক্ষমতায় এসে তারাই আবার বিগত সরকারের ফ্যাসিবাদী চরিত্র ও পথ অনুসরণ করছেন। তিনি বলেন, বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের যে চর্চা বর্তমানে দেখা যাচ্ছে, তা আগের সরকারের আচরণেরই প্রতিফলন। রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে ‘জান দিব, জুলাই

সার্জিও-দীনেশ বৈঠক গণতান্ত্রিক দেশে কাম্য নয়: শফিকুর রহমান

সার্জিও-দীনেশ বৈঠক গণতান্ত্রিক দেশে কাম্য নয়: শফিকুর রহমান

একটি গণতান্ত্রিক দেশে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১ আগস্ট) সিলেটে স্থানীয় দৈনিক জালালাবাদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, সার্জিও গোর ও দীনেশ ত্রিবেদী চাইলে ভারতে

কোনো কথা বলব না, নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

কোনো কথা বলব না, নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ তুলে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সারজিস আলমের গাড়িতে হামলা চালানো হয়েছে এবং গাড়িবহরের কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জে এ ঘটনার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে