দিন কয়েক আগে ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান ফুটবলার সার্জিও রিকার্দো নেভাস। আর নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা করার পরের দিনই মক্কায় ওমরাহ পালনে দেখা গেল তাকে। ব্রাজিলের সাবেক এই ফুটবলার ক্যারিয়ারের শেষের সময়টায় দীর্ঘদিন খেলেছেন মধ্যপ্রাচ্যের কয়েকটি ক্লাবে। সেখানেই ইসলাম ধর্ম সম্পর্কে জানার সৌভাগ্য হয় তার। শুধু ধর্ম গ্রহণই নয়, ইসলাম ধর্মে দীক্ষিত হবার সিদ্ধান্তকে নিজের জীবনের সেরা সিদ্ধান্তই মনে করছেন রিকার্দো। রিকার্দোর
রাঙ্গুনিয়ায় মা ও দুই মেয়ের বিষক্রিয়ায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনার এক মাস পর হত্যা মামলার এক নম্বর আসামী দুই মেয়ের বাবা মো. নুরুন্নবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা গ্রামে। বৃহষ্পতিবার (৩০ মে) রাতে উপজেলার সরফভাটা এলাকা থেকে থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত চৌধুরী গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩১ মে) সকালে আসামীকে আদালতের মাধ্যমে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি বলেছেন, তার দেশের জনগণ সবসময় বাংলাদেশের পাশে থাকবে। শুক্রবার হায়দরাবাদ হাউসে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান।-খবর বাসসের বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেসসচিব সাংবাদিকদের ব্রিফ করেন। নরেন্দ্র মোদি বলেন, আমরা মনে করি জরুরিভিত্তিতে রোহিঙ্গা সমস্যার সমাধান হওয়া উচিত। কাজেই বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করবো। ভারতের প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের একার
নরসিংদীতে লেখাপড়া করানোর কথা বলে বাসায় রেখে এক কিশোরীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার সকালে অভিযুক্ত চিকিৎসক জুলফিকার আলীকে আটক এবং ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত জুলফিকার আলী গাজীপুর জেলার হোতাপাড়া থানার মনিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি নরসিংদী সদর উপজেলার উত্তর শীলমান্দী এলাকায় ছনিয়া নিটওয়্যার মিলসে শ্রমিকদের চিকিৎসা সেবায় কর্মরত ছিলেন। জুলফিকার
ভোলার লালমোহনে খাদ্যে ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ব্যবসায়ীর হামলার শিকার হয়েছেন উপজেল স্বাস্থ্য পরিদর্শক (স্যানেটারী ইন্সপেক্টর) রুহুল আমীন। বুধবার সন্ধ্যায় উপজেলার লর্ডহার্ডিঞ্জ বাজারে এ হামলার ঘটনা ঘটে। খাদ্য পরিদর্শক ওই বাজারের ইতালী হোটেলে ভেজাল বিরোধী কার্যক্রম চালানোর সময় হোটেল মালিক আলমগীর হোসেন ও আব্দুর রহিম মামুুন সহ হোটেল কর্মচারীরা তার উপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। ওই সময়
আগামী ১৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী জেলার ব্যসায়ীদের সবচেয়ে আলোচিত সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্সের ২০১৯-২০ নির্বাচন। এ নির্বাচনে এবার পরিচালক পদে প্রতিদ্ধন্ধিতা করছেন তরুণ সফল ব্যবসায়ী আল-মুজাহিদ হেসেন তুষার। তিনি মেসার্স তুষার এন্টারপ্রাইজ এর স্বতাধিকারী। এছাড়া বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের টানা তিন বারের নির্বাচিত পরিচালক। তিনি চেম্বার অব কমার্স নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের আলী হোসেন শিশির নেতৃতাধীন প্যানেলে
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান তার শাসনামলে দেশকে মাদকের অভয়ারণ্য বানিয়েছিল। মেধাবী তরুণদের সন্ত্রাসী কার্যকলাপের দিকে ঠেলে দিয়েছিল। সেখান থেকে সরকার দেশকে মুক্ত করার চেষ্টা করে যাচ্ছে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০১৯ উপলক্ষে মাদক ও নেশা নিরোধ সংস্থা মানস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান মেধাবী তরুণদের দিয়ে সংগঠন করিয়ে
১৯৮১ সালে জন্ম নেয়া তাকামাসা ইশিহারার অভিনয় জগতে মিয়াভি নামে পরিচিত। তিনি একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, গিটারিস্ট, সঙ্গীত প্রযোজক ও অভিনেতা। আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রশংসা পাওয়া মিয়াভি একজন সমাজসেবকও। তিনি তার মেধা, কণ্ঠ ও অবস্থান ব্যবহার করে ইউএনএইচসিআরের বিভিন্ন প্রচারণায় সমর্থন জুগিয়েছেন। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে বাংলাদশের প্রধানমন্ত্রীর সম্মানে একটি ভোজসভার আয়োজন করা হয়। আর সেখানেই আমন্ত্রিত ছিলেন জাপানের এই জনপ্রিয়
পিরোজপুরের কাউখালী উপজেলার বেতকা বাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডে প্রায় ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে প্রায় ৫০লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কাউখালী উপজেলার চারদিক নদী বেষ্টিত দ্বীপ ইউনিয়ন সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা বাজারের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘূর্নিঝড় ফনির আঘাতে বিধ্বস্ত ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তা পেল কলাপাড়ার তিন ইউনিয়নের আসহায় ৮১টি পরিবার। আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা ক্রীস্টান এইডের আর্থিক সহযোগিতায় উন্নয়ন সংস্থা আভাসেরর আয়োজনে প্রতি পরিবারে ১৪ হাজার চারশ’ টাকা করে প্রদান করা হয়েছে। চম্পাপুর, লালুয়া ও ডালবুগঞ্জ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারকে এ সহায়তা দেয়া প্রদান করা হয়। গত বৃহস্পতিবার এসব পরিবারের হাতে নগদ এ অর্থ সহায়তা তুলে দেন
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আগামীকাল শনিবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানের কাছে শবে কদরের রাত হাজার রাতের চেয়ে পুণ্যময়। মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ‘হাজার রাতের চেয়েও উত্তম’ পবিত্র শবে কদর সমগ্র
পেছন ফিরে দেখলে ২০ বছর আগে নড়াইল থেকে ঢাকায় আসা কিশোরের দীর্ঘ ক্রিকেট ভ্রমণ কতটা রোমাঞ্চকর মনে হয়? মাশরাফি বিন মর্তুজা: প্রতিটি পদক্ষেপেই আনন্দ যেমন ছিল, তেমনি দুঃখও। তবে কষ্ট করে কোনো কিছু অর্জন করতে পারার মজাই আলাদা। ফ্ল্যাশব্যাকে গেলে ভালোই লাগে। এত দিন ধরে যে জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করেছি, সেখানে কিছুটা হলেও বোধ হয় পেরেছি। প্রশ্ন: এই সময়ে আসা সবচেয়ে দুঃখজনক
রাজধানীর গাবতলীতে আন্তঃনগর বাস টার্মিনালে বেশি ভাড়া নিচ্ছে জিআর পরিবহন নামের ঝিনাইদহগামী একটি পরিবহন কোম্পানি। অভিযোগকারী আছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটও আছেন; আছে পরিবহন কর্তাদের সরল স্বীকারোক্তি। তবুও কোনো ব্যবস্থা নিলেন না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান মো. মশিয়ার রহমান। শুক্রবার (৩১ মে) গাবতলীতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে যান সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম
আদালতের জারি করা স্থিতিঅবস্থা উপেক্ষা করে আগৈলঝাড়ায় পয়সারহাট বাস ষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে এক সংখ্যালঘু ও সড়ক জনপথ বিভাগের সম্পত্তি দখলে মরিয়া স্থানীয় প্রভাবশালী এক ভুমি দস্যু। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান। অবৈধ দখল অবমুক্তর কথা বলেছেন ইউএনও। উপজেলার পয়সা গ্রামের ভুক্তভোগী মৃত. যুধিষ্টির হালদারে ছেলে সংখ্যালঘু যোগেশ হালদার অভিযোগে বলেন, আগৈলঝাড়া-গোপালগঞ্জ আ লিক মহাসড়কে
আগৈলঝাড়ায় মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকসেবীদের হামলায় এক দম্পত্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনায় থানায় লিখিত অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হাসপাতালে আহত উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আনোয়ার হোসেন জানান, তাঁর গ্রামের সিদ্দিক হাওলাদারের ছেলে মাদক সেবনকারী শুভ হাওলাদার তার সহযোগী নাছির হাওলাদারের ছেলে নাহিদ হাওলাদার, মীরাজুল হাওলাদারের ছেলে শাওন হাওলাদার ও রমিজ হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার বুধবার সন্ধ্যায় শুভ’র ঘরে
রাত্রি কালীন দূর পাল্লার রোজাদার যাত্রীদের বিনামূল্যে সেহরী খাইয়ে মানবতার অনন্য দৃস্টান্ত স্থাপন করেছেন মাতবর হোটেল। ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী পরিবহন বাস স্ট্যান্ডের পূর্ব পাশে অবস্থিত মাতবর হোটেল এ্যান্ড রেষ্টুরেন্টে রোজা শুরুর দিন থেকে প্রতিদিন কয়েক’শ রোজাদার যাত্রীর ভোর রাতে সেহরী খাবার পরিবেশন করে আসছেন হোটেলের মালিক আবদুর রশিদ। ঢাকা থেকে বরিশাল, কুয়াকাটাসহ দক্ষিনা লীয় জেলাগুলোতে যাতায়াতকারী রোজাদার যাত্রীরা ভোর রাতে মাতবর
ব্যাপক প্রস্ততি সত্ত্বেও ঈদযাত্রার শুরুতেই ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তির শিকার হওয়ায় যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।তিনি বলেন, ৩-৪টি ট্রেন ছাড়তে দেরি হয়েছে, এজন্য যাত্রীদের ভোগান্তি সইতে হচ্ছে।আমরা এজন্য দু:খ প্রকাশ করছি। কাল থেকে আশা করছি শিডিউল অনুযায়ী ট্রেন চলবে। শুক্রবার সকাল ১০টায় কমলাপুর রেলস্টেশনে ঈদ উপলক্ষে রেলওয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন করতে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর বাইরে তদন্তে আরও ৮৯ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। নাম-ঠিকানা সঠিক পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও সম্পূরক অভিযোগপত্র দেবে সংস্থাটি। সিআইডির তালিকা ধরে খোঁজ নিয়ে জানা গেছে, জড়িতদের মধ্যে অন্তত ২১ জন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মী। ছাত্রলীগের জড়িত ২১ জনের মধ্যে ১৮
৬ ঘণ্টা টানা 'পাবজি' খেলার পর ভারতের রাজস্থানের নাসিরবাদ শহরের ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ছেলেটির নাম ফারকান কুরেশি। মধ্যপ্রদেশে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়ে বসে দ্বাদশ শ্রেণীর ফারকান। মধ্যপ্রদেশের নিমাচ এলাকার ফারকান টানা ৬ ঘণ্টা ধরে 'পাবজি' খেলার পর মারা যায়। দ্বাদশ শ্রেণীর ফারকান পরিবারেরই এক সদস্যের বিয়ের নিমন্ত্রণ খেতে গিয়েছিল।
দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে জয়ী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাইসিনা হিলসে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে শপথ পাঠ করান। তার শপথ অনুষ্ঠানে যোগ দেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে শপথ অনুষ্ঠানে যেতে না পারলেও বৃহস্পতিবার গুজরাটে নিজের ঘরে বসে টিভিতে ছেলের শপথগ্রহণের পুরো অনুষ্ঠান দেখেন নরেন্দ্র মোদির মা হিরাবেন মোদি। এ
আলোচিত সিনেমা ‘কেজিএফ-চ্যাপ্টার ওয়ান’র কথা মনে আছে নিশ্চই। মুক্তির পর সিনেমাটি বক্স অফিস জয় করে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছিল। সেই সাফল্যের রেশ না কাটতেই ঘোষণা করা হয়, সিনেমার পরবর্তী সিকুয়েল নির্মাণ করা হবে। আর তাতে দেখা যাবে অভিনেত্রী রাভিনা টেন্ডনকে। তার সুঅভিনয়ের জন্য তাকে এ সিনেমাতে যুক্ত করা হয়েছে। তবে কোন চরিত্রে রাভিনা অভিনয় করবেন, সেটি এতদিন প্রকাশ পায়নি।
অদ্য ৩১ মে ২০১৯ ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় তদারকি এবং গতকালের বাসি ইফতার সামগ্রী ফ্রিজের একই চেম্বারে কাঁচা মাংসের সাথে সংরক্ষণ ও খাবারে তেলাপোকা বিচরণ করা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ করার অপরাধে সিটি মহল থাই চাইনিজ রেস্টুরেন্টকে ২ লক্ষ টাকা, অনুমোদন বিহীন দই তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই, বুরহানি সংরক্ষণ করার অপরাধে নিউ ক্যাফে ধানসিঁড়িকে ৫০ হাজার টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাত বছরেও তৃতীয় বর্ষ উত্তীর্ণ হতে পারেননি। সম্প্রতি তৃতীয় বর্ষের প্রকাশিত ফলাফলে দেখা গেছে তিনি অকৃতকার্য হয়েছেন। আইন বিভাগের তৃতীয় বর্ষের সমাপনী পরীক্ষার ফলাফল গত ২৭ মে প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায় ১২৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১২১জন পরীক্ষায় পাস করেন।
নরসিংদীর মাধবদীতে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় মদনগঞ্জ-নরসিংদী সড়কের মাধবদী ফায়ার সার্ভিসের সামনে বালুবাহি ট্রাকের চাপায় আব্দুর রহমান (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত আব্দুর রহমান নরসিংদীর মহিষাশুড়া ইউনিয়নের দরগাকান্দা গ্রামের আব্দুল মোতালিবের ছেলে। মাধবদী থানার অফিসার ইন চার্জ আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল্লাহ বাজার এলাকা থেকে বালুবাহি