সোমবার, ১৬ মার্চ, ২০২৬২ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বিমানবন্দর-কমলাপুর রুটে পাতাল রেল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০১৯, ১৯:৩২

শেয়ার করুনঃ
বিমানবন্দর-কমলাপুর রুটে পাতাল রেল

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, চীন, সিঙ্গাপুর, ভারতের মতো বাংলাদেশের মানুষও সাবওয়ে বা পাতাল রেলে চলাচলের সুযোগ পেতে যাচ্ছে। মেট্রো রেল লাইন-১ প্রকল্পের আওতায় বিমানবন্দর এলাকা থেকে কমলাপুর পর্যন্ত ১৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে মাটির নিচ দিয়ে। অন্যদিকে মেট্রো রেল লাইন-৫ এর আওতায় সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটারের মধ্যে ১৪ কিলোমিটার হবে পাতাল রেল। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিটের (এমআরটি) এই দুই প্রকল্পের আওতায় মোট ৩৩ কিলোমিটার নির্মাণ হবে সাবওয়ে বা পাতাল রেল। বাকিটা হবে উড়াল পথে। হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত মেট্রো রেল করতে গিয়ে গাবতলী বাসস্ট্যান্ড সরিয়ে ফেলা হবে। সাময়িক সময়ের জন্য বর্তমান স্থান থেকে আধা কিলোমিটার দূরে বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) ৩০ একর জায়গা বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হবে। বাস মালিক সমিতি এরই মধ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এই প্রস্তাবে সম্মতি দিয়েছে।

২০২৭ সালের মধ্যে দুটি মেট্রো রেল প্রকল্পের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে বাস্তবায়নকারী সংস্থা ডিএমটিসিএল। এর কর্মকর্তারা বলছেন, ঢাকার তীব্র যানজটের পাশাপাশি শব্দদূষণ ও বায়ুদূষণের মাত্রা কমিয়ে আনতে আরো দুটি মেট্রো রেল পথ নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে শিগগিরই। মেট্রো রেল লাইন-১ ও মেট্রো রেল লাইন-৫ নামের এই প্রকল্প দুটি অনুমোদনের প্রক্রিয়ার জন্য গত সপ্তাহে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। প্রকল্প দুটি বাস্তবায়নে মোট খরচ হবে ৯৩ হাজার ১৬১ কোটি টাকা। পরিকল্পনা কমিশন ও ডিএমটিসিএলের কর্মকর্তারা বলছেন, তাঁরা আশা করছেন, আগস্টের মধ্যেই প্রকল্প দুটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়া হবে। এর পরই শুরু হবে দরপত্র আহ্বানের প্রক্রিয়া।

প্রসঙ্গত, উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত চলমান ২০ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেল লাইন-৬ প্রকল্পের কাজ চলছে জোরেশোরে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২০২১ সালের বিজয় দিবসে এই মেট্রো রেল যাত্রী চলাচলের জন্য উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানতে চাইলে এমআরটি-১ প্রকল্পের পরিচালক সাঈদুল হক বলেন, ‘আমরা দুটি প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়েছি। আশা করছি, শিগগিরই প্রকল্প দুটি একনেক সভায় অনুমোদন পাবে। এরপর আমরা মূল কাজ শুরু করব।’ তিনি বলেন, মেট্রো রেল প্রকল্প দুটির কাজ একসঙ্গে চললে মানুষের ভোগান্তি তেমন হবে না। কারণ এই দুটি মেট্রো রেলের বেশির ভাগ কাজই হবে মাটির নিচে।

আরও

ঈদযাত্রা সামনে, আজ রাত থেকে জ্বালানি সীমা নেই

ঈদযাত্রা সামনে, আজ রাত থেকে জ্বালানি সীমা নেই

প্রকল্প দুটি পর্যালোচনা করে দেখা গেছে, বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল লাইন-১ এর দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। এর মধ্যে ১৯ কিলোমিটার হবে সাবওয়ে বা মাটির নিচ দিয়ে। বাকি ১২ কিলোমিটার হবে এলিভেটেড বা মাটির ওপর দিয়ে। এই রুটে মোট স্টেশন থাকবে ১৯টি। প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হবে ৫১ হাজার ৯০০ কোটি টাকা। এর মধ্যে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থার (জাইকা) কাছ থেকে ঋণ মিলবে ৩৩ হাজার ৯১৪ কোটি টাকা। বাকি ১৭ হাজার ৯৮৬ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে জোগান দেওয়া হবে। বিমানবন্দর-কমলাপুর প্রকল্পে রুট থাকবে দুটি। একটি হবে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত। আরেকটি নতুনবাজার থেকে পূর্বাচল পর্যন্ত। বিমানবন্দর রুটটি সরাসরি কমলাপুর চলে যাবে। আর পূর্বাচল রুটটি নতুন বাজার থেকে পূর্বাচলে যাবে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

প্রকল্প প্রস্তাবে দেখা গেছে, মেট্রো রেল লাইন-১  রুটটি বিমানবন্দর থেকে শুরু হয়ে বিমানবন্দর তৃতীয় টার্মিনাল দিয়ে খিলক্ষেত হয়ে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা গেট দিয়ে নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, রাজারবাগ হয়ে কমলাপুর গিয়ে শেষ হবে। এর আরেকটি রুট যাবে নতুন বাজার থেকে পূর্বাচলের দিকে। এই রুটে ঘণ্টায় ৬৬ হাজার যাত্রী চলাচল করতে পারবে। ডিএমটিসিএলের তথ্য বলছে, বর্তমানে সড়ক পথে বিমানবন্দর থেকে কমলাপুরে যেতে সময় লাগে দুই ঘণ্টা। এই পথ মেট্রো রেলে পাড়ি দিতে সময় লাগবে মাত্র ২৪ মিনিট। আর কমলাপুর থেকে পূর্বাচলে মেট্রো রেলে যেতে সময় লাগবে ৩৬ মিনিট। এতে ঢাকার নাগরিকদের অনেক সময় বেঁচে যাবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

অন্যদিকে মেট্রো রেল লাইন-৫ প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে ৪১ হাজার ২৬১ কোটি টাকা। এর মধ্যে জাইকা ঋণ দেবে ৩০ হাজার ৭৫৬ কোটি টাকা। আর রাষ্ট্রীয় কোষাগার থেকে জোগান দেওয়া হবে ১০ হাজার ৫০৫ কোটি টাকা। ২০২৭ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে ডিএমটিসিএল। এ রুটের দৈর্ঘ্য হবে ২০ কিলোমিটার। সাভারের হেমায়েতপুর থেকে শুরু হয়ে সেনানিবাস হয়ে ভাটারায় গিয়ে প্রকল্পটি শেষ হবে। ২০ কিলোমিটারের মধ্যে ১৪ কিলোমিটার হবে পাতাল রেল। বাকি ছয় কিলোমিটার এলিভেটেড বা উড়াল পথ। এখানে থাকবে ১৪টি স্টেশন। ৯টি থাকবে মাটির নিচে। আর পাঁচটি থাকবে ওপরে। হেমায়েতপুর থেকে শুরু হয়ে বালিয়ারপুর, মধুমতি, আমিন বাজার, গাবতলী, দারুস সালাম, মিরপুর-১, মিরপুর-১০, মিরপুর-১৪, কচুক্ষেত, বনানী, গুলশান-২, নতুন বাজার হয়ে ভাটারায় গিয়ে শেষ হবে।

প্রকল্প দুটি বাস্তবায়ন করতে, অর্থাৎ পাতাল করতে গিয়ে এত মাটি কোথায় রাখা হবে তা নিয়ে আলোচনা চলছে। বেশ কয়েকটি ডেভেলপার কম্পানির সঙ্গে আলোচনা চলার কথা বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ ছাড়া বহুতল ভবনের নিচ দিয়ে কিভাবে লাইন নেওয়া হবে সেটি নিয়ে ভাবা হচ্ছে। এ  বিষয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাস্তবায়নকারী সংস্থাকে। ডিএমটিসিএলের অতিরিক্ত সচিব হারুনুর রশীদ বলেন, ‘মেট্রো রেল-১ ও ৫ প্রকল্প দুটি আমরা এক সঙ্গে শুরু করতে চাই। আগস্টের মধ্যে প্রকল্প দুটির অনুমোদন পেলে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হবে। আন্তর্জাতিকভাবে দরপত্র প্রক্রিয়া শেষ করতে এক বছর লাগবে। এরপর বিভিন্ন সেবাদানকারী সংস্থার লাইন সরাতে আরো এক বছর সময় লাগবে। ওই সময়ের মধ্যে চলমান মেট্রো রেল-৬ প্রকল্পটি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদ্বোধন হয়ে যাবে। এতে ঢাকার বাসিন্দাদের চলাচল পথের চাপ কমবে। তখন প্রস্তাবিত দুটি প্রকল্পের বড় কাজটি শুরু হবে মাটির নিচ দিয়ে। এতে নাগরিকদের তেমন অসুবিধায় পড়তে হবে না।

আরও

সংসদে উঠতে পারে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আলোচনা: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে উঠতে পারে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আলোচনা: স্বরাষ্ট্রমন্ত্রী

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ভূরুঙ্গামারীতে অনুমোদনবিহীন লাচ্ছা উৎপাদনে কুমিল্লা বেকারিকে জরিমানা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য'র বিরুদ্ধে দুদকের মামলা

সর্বশেষ সংবাদ

ঢাকায় রাতের আধারে শহিদ মিনারে ৪ রাউন্ড গুলি! আহত ১

ঢাকায় রাতের আধারে শহিদ মিনারে ৪ রাউন্ড গুলি! আহত ১

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহু হত্যার খবর সম্পূর্ণ ভুয়া: ইসরায়েল

সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহু হত্যার খবর সম্পূর্ণ ভুয়া: ইসরায়েল

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্য মন্ত্রণালয় কার্যকরভাবে পরিচালনার জন্য বিশেষজ্ঞ জ্ঞান প্রয়োজন হলেও বারবার মন্ত্রণালয় পরিবর্তনের কারণে সেই জ্ঞান গড়ে ওঠে না। আজ একটি মন্ত্রণালয়, কাল আরেকটি মন্ত্রণালয়—এভাবে দায়িত্ব বদল হলে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের সুযোগ সীমিত হয়ে যায়। রোববার (১৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় অবস্থিত ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

দেশে জ্বালানি তেলের চাহিদা মেটাতে সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল ও পেট্রোল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) জ্বালানি মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, চুক্তির বাইরে গিয়ে ১ লাখ মেট্রিক টন ডিজেল এবং ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন (পেট্রোল) আমদানি করা হচ্ছে। এই জ্বালানি কেনার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। এদিকে দেশে জ্বালানি তেল বিক্রির

খালখনন উদ্বোধনে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালখনন উদ্বোধনে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সফরকালে তিনি কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এর মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল ও বিভিন্ন জলাধার খনন ও পুনখনন কার্যক্রম শুরু হবে। সোমবার (১৬ মার্চ) সকালে তিনি ঢাকা থেকে রওনা দিয়ে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে তার পৌঁছানোর কথা

জাতীয় সংসদই বৈধ, সংস্কার পরিষদ প্রশ্নে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদই বৈধ, সংস্কার পরিষদ প্রশ্নে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদের অধিবেশন মহামান্য রাষ্ট্রপতি আহ্বান করেছেন এবং সাংবিধানিক নিয়ম মেনেই সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, বর্তমানে কোনো সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি এবং সরকার সংসদের অধিবেশনেই অংশগ্রহণ করছে। রবিবার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে সংসদ ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের

সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে, সঙ্গে স্ত্রী-ছেলে

সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে, সঙ্গে স্ত্রী-ছেলে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ১৭ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে এবং সেখানে পৌঁছানোর পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। জানা