কলাপাড়ার লালুলা ইউনিয়নের বানাতি বাজের নির্দিষ্ট গরুর হাট থাকা সত্ত্বেও প্রতি হাটের দিন হাটখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে গরুর হাট। স্থানীয় তহসিল অফিসের সহযোগিতায় ইজারাদার রিপন প্রতি সপ্তাহের সোমবার এ গরুর হাট বসান। পাঠদান চলাকালীন অবস্থায় ক্রেতা-বিক্রেতার বাদানুবাদ আর গরু-ছাগলের ডাক চিৎকারে এক অরাজক বিশ্রী পরিবেশ সৃষ্টি হয় বিদ্যালয়ে। ফলে ব্যাহত হয় শিক্ষার্থীদের পাঠদান। সরেজমিনে গত (১৭ জুন) সোমবার
মাদারীপুরের রাজৈরে ভিক্ষুকদের পূনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে উপজেলার আচমত আলী খান অডিটোরিয়ামে ৬০জন ভিক্ষুককে আত্মকর্মসংস্থান মূলক কাজের জন্য আর্থিক এবং খাদ্য সহায়তা প্রদান করেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। উপজেলা প্রশাসনের সূত্র জানায়, বাংলাদেশ সরকারের ভিক্ষুক পূর্নবাসনের আওতায় মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উদ্যেগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্পের মাধ্যমে ভিক্ষুকদের আত্মকর্মসংস্থান বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছে। এর আগেও
ভোলার বোরহানউদ্দিনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গি, জুয়া ও মোবাইল ফোনের অপব্যবহার সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে বোরহানউদ্দিন থানা পুলিশের উদ্যোগে বোরহানউদ্দিন কামিল(আলিয়া)মাদ্রাসা মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। ওই সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অ্যক্ষ এবি আহ্মদ উল্যাহ আনছারীর সভাপতিত্বে পুলিশিং
আবারও গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রবিবার (৩০ জুন) বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হবে। নাম প্রকাশ না করে কমিশনের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তবে গ্যাসের দাম কতভাগ বাড়বে, তা নির্ভর করছে সরকারের ভর্তুকি দেওয়ার ওপর। সরকার এ খাতে যত বেশি ভর্তুকি দেবে, গ্যাসের দাম ততই কম বাড়বে। এ বছরের ফেব্রুয়ারি
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) দুই সাংবাদিককে আপত্তিকর ভাষায় চিঠি দেওয়ার প্রতিবাদে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ের সামনে তৃতীয় দিনের মতো প্রতিবাদ ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। এসময় তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। অবিলম্বে ওই চিঠি প্রত্যাহার না করলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হয় মানববন্ধন থেকে। রবিবার (৩০ জুন) বেলা ১১টায় দুদক কার্যালয়ের প্রধান গেটের সামনে প্রতিবাদ ও
লিফট থেকে বেরিয়ে এক হাতে শিশু সন্তানকে ধরে অন্য হাতে মোবাইল ফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন মা। কথা বলতে বলতে বাচ্চার হাত ছেড়ে দিয়েছিলেন তিনি। আর তাতেই ঘটল বিপত্তি। মায়ের অন্যমস্কতার সুযোগে শিশুটি সামনের দিকে এগিয়ে যায়। এরপরেই সামনের রেলিং দিয়ে পড়ে যায় শিশুটি। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কলম্বিয়ার ম্যাডেলিনে এই ঘটনা ঘটেছে। ওই ভিডিওটিতে দেখা গেছে,
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার পরিকল্পনাকারী গ্রুপের সদস্য মো. সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সদর দফতর সূত্র জানায়, কোনো আবেদনকারী যদি ফৌজদারী মামলার আসামি হয় তাহলে তার নিয়োগ আপনা আপনি বাতিল হয়ে যায়। তার পুলিশে চাকরি করার সুযোগ নেই। তবে কখন কোথায় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তা জানানো
লন্ডনে ছুরিকাঘাতে এক অন্তঃসত্ত্বা নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। লন্ডনের পূর্বাঞ্চলে শনিবার রাতে ছুরিকাঘাতে ২০ বয়সী এক তরুণ নিহত হয়েছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই অন্তঃসত্ত্বা এক নারী নিহত হন। এই ঘটনায় হতবিহ্বল হয়ে গেছে রাজধানীবাসী। পুলিশ জানিয়েছে, দক্ষিণ লন্ডনের ক্রয়ডনে এক গর্ভবতী নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১১টার দিকে পূর্ব লন্ডনের নিউহামের রন লেইটন ওয়ে
সাময়িক বরখাস্তকৃত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি। রোববার দুদকের আইনজীবী মো.খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। হাইকোর্টের বিচারপতি ওবায়েদুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৫ জুন রাতে তাকে বরখাস্ত করে পুলিশ অধিদফতরে সংযুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে
সরকারি ব্যবস্থাপনায় প্রথম পর্বের ফ্লাইটে হজযাত্রীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত তালিকাভুক্ত যাত্রীদের কাছে ইতোমধ্যেই মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে রিপোর্টিং টাইম জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাসপোর্ট হজ অফিসে জমা না দেয়া, টিকার সনদ গ্রহণ না করা, ভিসা প্রাপ্তি না হওয়া বা নির্ধারিত তারিখে রিপোর্টিং না করার কারণে যে সকল হজযাত্রী যেতে
ফেনীর মাদরাসায় গায়ে আগুন দিয়ে হত্যার শিকার নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে করা মামলায় সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে ঢাকা জজ কোর্টে হাজির করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালতে আনা হয়। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা ২টার দিকে তাকে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে
বিএনপির সময় কোনো কোনো প্রভাবশালী মন্ত্রী তার নিজের এলাকায় প্রয়োজনের চেয়ে অনেক বেশি শিক্ষাপ্রতিষ্ঠান করেছেন জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসব এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মান যাচাই করার প্রয়োজনীয়তা অনুভব করছি।রোববার জাতীয় সংসদে নিজ মন্ত্রণালয়ের দাবির বিপরীতে ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির ১০ জন সংসদ সদস্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বরাদ্দের
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটা আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম ও বরিশালের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী তিনদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। রোববার (৩০ জুন) সকাল ৯টা পরবর্তী পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, ‘লঘুচাপ সৃষ্টি হয়ে গেছে। আজ সকালে আমরা সেটা
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের কোটিপতি শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাকতুমকে ছেড়ে পালিয়েছেন তার ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল হুসেইন। দুই সন্তানসহ প্রায় ৩১ মিলিয়ন পাউন্ড নিয়ে তিনি আরব আমিরাত ছেড়ে লন্ডনে পালিয়ে গেছেন। দেশটির কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাকতুমের স্ত্রী প্রিন্সেস হায়া লন্ডনে পালিয়ে গেছেন বলে ধারণা করা
স্মার্টফোন ছাড়া যেন এখন চলেই না। বিনোদন কিংবা কাজের জন্য দিনের অনেকটা অংশ কাটে ফোনের পর্দায়। কিন্তু সারাদিন ফোন ব্যবহার করতে গেলে তো ফোনের ব্যাটারি টিকে থাকাও প্রয়োজন। তা না হলেই চার্জার, পাওয়ার ব্যাঙ্কের ঝক্কি তো রয়েছেই। আজ আপনাকের জানাবো এমন কিছু টিপস যা চিন্তায় রাখলে ব্যাটারি অনেক দিন ভালো থাকবে। দেখে নিন, ফোনের ব্যাটারি ভালো রাখবেন যেভাবে- ১) চার্জ দেওয়ার জন্য
৭ম শ্রেণির শিক্ষার্থী শাহীন। লেখা পড়ার পাশাপাশি অটোভ্যান চালিয়ে রোজগারও করতে হয় তাকে। শুক্রবার অটোভ্যান নিয়ে রোজগারে বের হলে সাতক্ষীরার পাটকলঘাটায় ছিনতাইকারীদের হমলায় গুরুত আহত এ কিশোরের মাথায় অস্ত্রোপচার করার পর তাকে এখন ঢাকা মেডিকেল কলেজের আইসিইউ’তে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়েছে। এদিকে শাহীনের দায়দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম
রাজধানীর রায়েরবাজার এলাকায় ইয়াসিন (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে রায়েরবাজারের নিমতলী এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। তবে এ হত্যাকণ্ডের সঠিক কারণ জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন নিমতলী এলাকায় একটি চায়ের দোকানে কাজ করতো। শনিবার রাতে রায়েরবাজারের টালি অফিসের জরিনা স্কুলের পাশে বাংলা সড়ক নামে গলিতে কে বা কারা ইয়াসিনের শরীরের বিভিন্ন স্থানে ছুরি
আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। তার বিরুদ্ধে আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ এনেছেন প্রযোজক অজয় সিং। এই ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে একটি মামলা ঠুকে দিয়েছেন প্রয়োজক। প্রযোজক অজয় সিংয়ের অভিযোগ, ২০১৬ সালে ডিজিটাল ইন্ডিয়ার এক অনুষ্ঠানে আমিশার সঙ্গে তার আলাপ হয়। পরবর্তীকালে আমিশা তার প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘দেশি ম্যাজিক’-এ বিনিয়োগের জন্য আড়াই কোটি টাকা ধার নেন এবং সেই টাকা
বরগুনার আলোচিত রিফাত হত্যার পরিকল্পনাকারী গ্রুপের সদস্য মো. সাগর নামে একজন চাকরি পেতে যাচ্ছেন পুলিশের কনস্টেবল পদে। ইতোমধ্যেই তিনি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আজ রোববার তার স্বাস্থ্য পরীক্ষা হবে বরগুনা পুলিশ লাইনে। রিফাত হত্যার পরিকল্পনা করা ফেসবুক গ্রুপের নাম ০০৭। ইতোমধ্যেই এ গ্রুপে রিফাত হত্যার পরিকল্পনার কথোপকথনের বেশ কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই স্ক্রিনশট দিয়ে
কোনো প্রকার প্রচার-প্রচারণা ছাড়াই ধান কেনা কিভাবে শুরু করেছেন জানতে চাইলে সরাইল খাদ্য নিয়ন্ত্রক শামীম আহমেদ বলেন, "প্রচার করলে উপজেলার শত শত কৃষক ভীড় জমাবেন, এতো ধান কৃষকের কাছ থেকে কেনা সম্ভব নয়, তাই সমস্যা হবে ভেবে মাইকে প্রচার করানো হয়নি"। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষকদের না জানিয়ে লুকোচুরি করে বোরো ধান কেনার অভিযোগ উঠেছে খাদ্য অধিদপ্তরের বিরুদ্ধে। গত ২৩ মে থেকে কোনো প্রচার-প্রচারণা
বিশ্বকাপে শিরোপা দৌড়ে অনেক আগেই বাদ পড়েছে আফগানিস্তান। তাদের আর পাওয়ার কিছুই ছিল না। কিন্তু পাকিস্তানের হারানোর অনেক কিছুই ছিল। এই অবস্থায় গতকাল মুখোমুখি হয় পাকিস্তান ও আফগানিস্তান। বারবার রঙ পাল্টানো এই ম্যাচে জয়ের পাল্লা কখনো আফগানিস্তানের দিকে ঝুঁকেছে আবার কখনো পাকিস্তানের দিকে। তবে আফগানিস্তানের জয়ের পাল্লাটাই ভারি ছিল বেশ। শেষে নাটকীয় এক জয় নিয়ে মাঠ ছাড়ে সরফরাজের দল। কিন্তু, প্রশ্ন একটা
ঢাকার কেরানীগঞ্জ ও ফেনীর ছাগলনাইয়ায় গাড়ি থেকে লাফিয়ে পড়ে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেয়েছে দুই ছাত্রী। রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখার সামনে থেকে অপহরণের শিকার হয় ফারাবি হুসাইন। সে ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। পরে কেরানীগঞ্জে মাইক্রোবাস থেকে লফিয়ে পড়ে। এছাড়া ফেনীর ছাগলনাইয়ায় অপহরণকারীর হাত থেকে বাঁচতে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেছে কলেজছাত্রী। তার চিৎকারে
আজ ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস। ১৮৫৫ সালের আজকের এই দিনে সাঁওতালরা রক্ত দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছিল। মুক্তিকামী মানুষের কাছে যা আজও প্রেরণার উৎস হয়ে আছে। ভারতের ভাগলপুর, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার প্রায় দেড় হাজার বর্গমাইল এলাকা দামিন-ই-কোহ্ বা ‘পাহাড়ের ওড়না’ এলাকা হিসেবে পরিচিত ছিল। ভাগলপুরের ভগনাডিহি গ্রামের চার ভাই সিধু, কানু, চাঁদ ও ভৈরবের নেতৃত্বে ওই
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ যেসব বিবেকবর্জিত অসাধু ব্যবসায়ী বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শিল্প মন্ত্রণালয় আয়োজিত ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৭’ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা পণ্যে ভেজাল মিশিয়ে ও নিম্নমানের পণ্যদ্রব্য বিক্রির মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করছে। রাষ্ট্রপতি আব্দুল