বিশ্বব্যাপী দেশে দেশে চলছে অশান্তি ও নিরাপত্তাহীনতার মহড়া। দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের আক্রমনে দেশের শান্তিপ্রিয় সাধারণ মানুষ অশান্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছে। অশান্তি ও নিরাপত্তাহীনতা থেকে বেঁচে থাকতে আত্ম-সচেতনতার পাশাপাশি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার বিকল্প নেই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দেশের শান্তি ও নিরপত্তা কামনার দোয়া করার উপদেশ দিয়ে কুরআনে পাকে আয়াত নাজিল করেছেন- رَبِّ اجْعَلْ هَـذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الأَصْنَامَ উচ্চারণ
বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের ওপর হামলার আশঙ্কা জানিয়ে সরকারের কাছে তাদের জন্য দেহরক্ষী চেয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। শনিবার (২৩ মার্চ) বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেছেন। শুক্রবার (২২ মার্চ) পাকিস্তানের আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির ওপর হামলার প্রসঙ্গ টেনে বিবৃতিতে আহমদ শফী বলেন, ‘বাংলাদেশেও যে এমনটা হবে না, তা শতভাগ নিশ্চিত করে বলা যায় না। আমি মনে
বরিশাল বিভাগের ১৪ উপজেলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। বিভাগের ১৪টি উপজেলায় সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতীহিনভাবে চলবে এ ভোটগ্রহণ। বিভাগের যে যে উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে- বরিশালের সদর, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী, আগৈলঝারা, মুলাদী ও হিজলা, ঝালকাঠির সদর, নলছিটি, রাজাপুর, কাঠালিয়া ও ভোলার বোরহানউদ্দিন। ইতোমধ্যে বরিশাল সদর উপজেলায় সাইদুর রহমান
পুরান ঢাকার শহীদনগরে একটি কাগজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, শনিবার রাত ৯টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট রাত ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। ২০১০ সালের ৩ জুন রাতে পুরান ঢাকার নিমতলী
পুরান ঢাকার শহীদনগরে একটি কাগজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান সমকালকে জানান, শনিবার রাত ৯টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট রাত ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনে বহু হতাহতের খবর পাওয়া গেছে।গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। ২০১০ সালের ৩ জুন রাতে
আধুনিক ভারতীয় নারীদের চিন্তাভাবনা-বিবেচনা নিয়ে শুরু হয়েছে বিবিসি হিন্দির বিশেষ ধারাবাহিক প্রতিবেদন ‘হার চয়েস’। ১২ জন ভারতীয় নারীর বাস্তব জীবনের অভিজ্ঞতা, তাদের আকাঙ্ক্ষা, বিকল্পের সন্ধান- এ সবই উঠে এসেছে তাদের মুখ থেকে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি দক্ষিণ ভারতের এক নারীর জীবনকথা নিয়ে একটি প্রতিবেদন। তবে মেয়েটির অনুরোধে প্রতিবেদনটিতে তার নাম পরিচয় গোপন রাখা হয়েছে। ‘সেটা ছিল আমার বিয়ের প্রথম রাত। প্রথমবার কোনো পুরুষের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক এম.আব্দুল আলীম বাবুকে সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুজাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। শনিবার (২৩মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম সংলগ্ম মাঠে আগামী এক বছরের জন্য ১৮ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মেহেদী হাসান রয়েল, আজম খান, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা আফসানা
প্রিলের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী দু’একদিনের মধ্যে মন্ত্রণালয়ে সভা করে পরীক্ষা গ্রহণের তারিখ চূড়ান্ত করা হবে। গত ১৫ মার্চ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জাতীয় শিক্ষা সপ্তাহ আয়োজনের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির বলেন, এ বছর পরীক্ষায়
পশ্চিমারা একজন পশ্চিমারা একজন মুসলমানের অপরাধকে পুরো মুসলিম জাতির ওপর চাপিয়ে দেয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার বিকালে ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে যৌথ প্রেস কনফারেন্সে ইসলামফোবিয়ার ভয়াবহতা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমা বিশ্ব ইসলামফোবিয়া ছড়িয়েছে। একজন মুসলিমের অপরাধকে তারা দেড়শ কোটি মুসলিমের ওপর চাপিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। ক্রাইস্টচার্চের নৃশংসতাকে পশ্চিমাদের তৈরি ইসলামফোবিয়ার ফসল উল্লেখ করে ক্রিকেটার থেকে
নরসিংদীর পলাশে গ্রাম্যসালিশে স্থানীয় এক যুবলীগ সভাপতির নেতৃত্বে হামলা করে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে ইউপি সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১ জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ডাঙ্গার কেন্দুয়াবো গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত দেলোয়ার হোসেন দেলু ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি। আহতরা হলেন- কেন্দুয়াবো ৯নং ওয়ার্ড ইউপি
তজুমদ্দিন উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দূর্ণীতিমুক্ত রাখার অঙ্গিকার নিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল। ৩১ মার্চ স্বপরিবারে কেন্দ্রে গিয়ে আনারস প্রতিকে ভোট দিয়ে তজুমদ্দিনের উন্নয়নে শরীক হওয়ার আহবান জানান তিনি। গতকাল উপজেলা সদরে গণসংযোগকালে জেলা আ’লীগ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল ভোটাদের উদ্দেশ্যে বলেন, জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবারের উপজেলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনারা যারা মামলা মোকাদ্দমায় ভয় পান তারা দয়া করে দায়িত্ব ছেড়ে দেন। যারা ভয় পান না আগামী দিনে তারাই দায়িত্ব পালন করবেন।’ আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় বেগম খালেদা জিয়ার সুচিকৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে গয়েশ্বর এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন,
দীর্ঘ ৪৭ ঘন্টা চেষ্টার পর অবশেষে জীবিত উদ্ধার হয়েছে দেড় বছরের শিশু। ভারতের হরিয়ানায় ৬০ ফুট গভীর কূপে পড়ে যাওয়ার পর দেশটির জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এনডিআরএফ ও ভারতীয় সেনার যৌথ উদ্ধারকারী দল শিশুটিকে উদ্ধার করে। শিশুটিকে উদ্ধার করতে ওই কূপের পাশেই ৭০ ফুট একটি গর্ত খোড়ে উদ্ধারকারী দল। খবর জিনিউজের। জানা গেছে, বুধবার বিকেলে খেলার সময়ে হঠাৎই গর্তে পড়ে যায় শিশুটি।
শারীরিক প্রতিবন্ধী রানা অবশেষে সরাইল উপজেলা রিপোটার্স ইউনিটির সদস্যদের উদ্যোগে হুইলচেয়ার পেল। সে শাহজাদাপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র এবং শাহজাদাপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী জাবেদ মিয়ার ছেলে। এদিকে মিডিয়ায় দেখে, রানার চলাচলের সুবিধার্থে এই হুইলচেয়ারটি কিনে দেন সরাইলের কৃতি সন্তান ও বর্তমানে জাপানের অভিবাসী আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ)। আজ শনিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলা সদরে রিপোটার্স ইউনিটির কার্যালয়ে
রাঙ্গুনিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ গিয়াস উদ্দিন। মাধ্যমিক পর্যায়ে তিনি টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হন। এছাড়া সোনারগাঁও উচ্চ বিদ্যালয়ও উচ্চ বিদ্যালয় পর্যায়ে এবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৯ উপলক্ষে শ্রেষ্ঠ যাচাই বাছাইয়ে শনিবার(২৩ মার্চ) বিকেলে তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও সোনারগাঁও উচ্চ বিদ্যালয়কে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান
জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতার পদ থেকে আউট হলেন গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তার স্থলে বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। শনিবার (২৩ মার্চ) জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে সংসদের বিরোধীদলীয় উপনেতার পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে। সাংগঠনিক নির্দেশে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রধান বিরোধী দলীয় নেতা এবং পার্লামেন্টারি
ঢাকা-মাওয়া মহাসড়কের মেদিনীমন্ডল এলাকায় উল্টো পথে গিয়ে এক শিক্ষার্থীকে পিষে দিলো ‘বনফুল পরিবহন’ নামে একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই শিক্ষার্থী। শনিবার বেলা ২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মেদিনীমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম অনন্ত (১২)। সে মেদিনীমন্ডল আনোয়ার চৌধুরী উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও উত্তর মেদিনীমন্ডল এলাকার মালয়েশিয়া প্রবাসী রাজা মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ২টার দিকে ঢাকা-মাওয়া
পটুয়াখালীর মির্জাগঞ্জের পশ্চিম সুন্দ্রা কালিকাপুর গ্রামে গতকাল শনিবার সকালে তাপবিদ্যুৎ স ালন লাইনের জন্য নির্মানাধীন টাওয়ারের মাটি বয়েলিং করার মেশিনের ফিতায় পেঁচিয়ে মোঃ রাজু মন্ডল (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মির্জাগঞ্জ থানার এসআই আমিনুর রহমান জানান,তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাথে বিদ্যুতের লাইনের সংযোগের জন্য কালিকাপুর গ্রামে টাওয়ার নির্মানের কাজ চলমান আছে। গতকাল সকাল ১০টার দিকে মাটি বয়েলিং করার মেশিনে কাজ করার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিনদিন ব্যাপী বেসরকারী উন্নয়ন সংস্থা আশার স্বাস্থ্যসেবা ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার উপজেলার চৈয়ারকুড়ি ব্রা কার্যালয়ে আশার আ লিক ব্যবস্থাপক মোঃ হোসেন আলীর সভাপতিত্বে চৈয়ারকুড়ি আশার ব্রা ম্যানেজার মোঃ সাফি উদ্দিনের স ালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোর্কণ ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল। বিশেষ অতিথি ছিলেন ফিজিওথেরাপিস্ট ডাঃ দেবাশীষ ঘোষ,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে খুঁটির ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে ধন মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার (২৩মার্চ) সকাল সাড়ে ছয়’টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের জাহাঙ্গীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ধন মিয়া জাহাঙ্গীরপাড়ার মোঃ বজলু মিয়ার ছেলে।নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, শুক্রবার রাতে ঝড়ে জাহাঙ্গীরপাড়া এলাকায় বিদ্যুৎ লাইনের তার ছিড়ে ও একটি গাছের
ইসলাম ধর্ম গ্রহণ করবেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এমনটি জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু। পররাষ্ট্রমন্ত্রী মেভলুতকে বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ‘গেজেট দুভার’। মেভলুত জানান, গত বছর মাদুরো তাকে বলেছেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন। বৃহস্পতিবার তুরস্কের আলিনিয়া শহরে অবস্থিত আলাদ্দিন কেইকুবাত বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেয়ার সময় মেভলুত বলেন, মাদুরো ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ২০১৮ সালের
শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। অভিনেতা নিলয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নিজেকে আড়াল রেখেছেন এই অভিনেত্রী। একটি সূত্র বলছে, আপাতত শোবিজ অঙ্গনের কারও সঙ্গেই যোগাযোগ নেই তার। শোবিজ পাড়ার অনুষ্ঠানগুলোতেও খুব একটা দেখা যায় না এই অভিনেত্রীকে। নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি। প্রয়োজন হলে তিনি নিজেই যোগাযোগ করেন সবার সঙ্গে। তাহলে তিনি এখন কোথায়? কি করছেন? এমন প্রশ্ন শখ
বরিশালের হিজলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ মার্চ। কিন্তু নির্বাচনের সময় যারা দায়িত্ব পালন করবেন তারা সবাই পরেছেন চিঠি বিড়ম্বনায়। ২৩ তারিখ বেলা ১১ টা পর্যন্ত কেউ জানেনি কে কোথায় দায়িত্ব পালন করবেন। হিজলায় ৪৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে কিছু কেন্দ্র আছে যেখানে একদিন আগেই যেতে হবে। অনেকে ২২ তারিখ রাত পর্যন্ত অপেক্ষা করে
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। আজ শনিবার ডাকসুর প্রথম কার্যকরী সভায় এই প্রস্তাব গৃহীত হয়। সভায় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার প্রস্তাব তোলেন জিএস গোলাম রাব্বানী। তবে এ প্রস্তাবে আপত্তি জানান ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। এই দুজন ছাড়া ডাকসুর বাকি সদস্যরা এ প্রস্তাবে সমর্থন দেন। প্রস্তাবে আপত্তির