শাহীন হায়দার, একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূল হোতা। সে বিডি জবসে চাকরির বিজ্ঞাপন দিয়ে হাজারের বেশি বেকার মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ওই জালিয়াতির টাকা দিয়ে লন্ডনে একটি রেস্টুরেন্ট ও রাজধানীর ধানমন্ডিতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছে সে। অনলাইন ভিত্তিক দেশের শীর্ষ স্থানীয় চাকরিদাতা প্রতিষ্ঠান বিডি জবসে বিভিন্ন সময় বিজ্ঞাপন দিয়ে, বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণায় জড়িত থাকার সুবাদে
বাংলাদেশের সাইবার আক্রমণের ভয়ে জরুরি সতর্কতা জারি করেছে মিয়ানমার। দেশটির কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (এমএমসিইআরটি) ফেসবুক পেজে এই জরুরি সতর্ক বার্তা দিয়েছে। এতে বলা হয়েছে, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সাইবার উত্তেজনা বৃদ্ধির পর ২৫ মার্চ থেকে মিয়ানমারের ওয়েবসাইটগুলোতে আবার সাইবার আক্রমণের আশঙ্কা রয়েছে। ওই পোস্টে এমএমসিইআরটি মুখপাত্র মায়ো মিন্ট হাইটি বলেন, ডিডিওএস এবং ডিফেসমেন্ট ছাড়াও ওয়েব হোস্টিং সার্ভারে আক্রমণ ঘটেছে।
আমল ও ইবাদতকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে লোক দেখানো মানসিকতা পরিহার করতে হবে। যখনই মানুষ নিজের আমলকে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করবে তখনই সে নিয়ত অনুযায়ী প্রতিদান লাভ করবে। আর সে আমল আল্লাহর কাছেও হবে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা কুরআনে পাকে লোক দেখানো আমলকারীকে কঠোর আজাবের সতর্কবার্তা দিয়েছেন। হাদিসে পাকেও রয়েছে অনেক কঠোরতা। সুতরাং নিজেদের আমলকে বাহবা কিংবা প্রশংসামুক্ত রাখতে সবসময় ৩টি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা দেখি রংপুর বা বগুড়ায় যে সবজির দাম ১০ টাকা কেজি, তা ঢাকায় এসে দাম বেড়ে হয়ে যায় ৪০ টাকা। বিক্রেতাদের প্রশ্ন করলে তারা বলেন, পথে চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজির জন্য আর ভোগ্যপণ্যের দাম কমার কোনো সুযোগ নেই। বুধবার সচিবালয়ে আসন্ন রমজানে ভোগ্য পণ্যের দাম যাতে বৃদ্ধি না পায় এজন্য ব্যবসায়ীদের নিয়ে বৈঠক শেষে তিনি এসব কথা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মাঝে জঙ্গিবাদ ও মাদকের ভয়াবহতা বিষয়ক সচেতন চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রাবি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এক্সপ্রেশন লিমিটেড এই প্রদর্শনীর আয়োজন করে। প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, নিউজল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। উগ্রবাদ ও
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কাঁচি দিয়ে খুঁচিয়ে স্ত্রীর একটি চোখ নষ্ট করে দিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় পুলিশ ইয়ামিন ওরফে রবিন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত সোমবার রাতে উপজেলার ছলিমপুর সিডিএ আবাসিক এলাকার এ ঘটনায় বুধবার সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেছেন ওই নারী। আহত আয়েশা আক্তার (২৬) জানান, তাদের ৪ বছরের একটি মেয়ে রয়েছে। সোমবার রাতে তার স্বামী ইয়ামিন কর্মস্থল থেকে বাসায়
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের তুলশীবরাট গ্রামে শ্মশান কালীমন্দিরের দুটি প্রতিমা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্র জানায়, মন্দিরের আশপাশে কোনো বাড়ি নেই। একটি পুকুর পাড়ে খোলা মাঠে মন্দিরটি অবস্থিত। অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে মন্দিরের ভেতরে প্রবেশ করে কালী প্রতিমার মাথা
দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার ড. মো: মোজাম্মেল হক খান। তিনি বলেন, রাজনৈতীক সদিচ্ছা ছাড়া যত গুরুত্বপূর্ন বা নীতি আর্দশের কাজই হোক না কেন তা সমাধান করা সম্ভব নয়। বর্তমান সরকার নির্বাচনের আগে ঘোষনা করেছিলেন সন্ত্রাস, জঙ্গীবাদ ও দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থা থাকবে। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার বলেছেন দুর্নীতির
বিশ্বনাট্য দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযুদ্ধ বিষয়ক মূকভিনয়ম ‘স্মৃতিতে-৭১’ প্রদর্শিত হয়েছে। বাঙ্গালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী ‘সংস্কৃতায়ন’ এর আয়োজনে বুধবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমে অনুষ্ঠানটি প্রদর্শিত হয়েছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক এই মূকভিনয়ে অভিনয় করেন নাটকটির পরিকল্পনা নির্দেশক ও রাবির নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার। এ সময় উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার হোসেন, সহকারী অধ্যাপক ড. আমিরুজ্জামান ও কৌশিক
বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনই গণতন্ত্র নষ্ট করেছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী দল কখনো দেশের মানুষের উন্নতি করতে পারে না। বুধবার (২৭ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কৃষক-শ্রমিক-আওয়ামী লীগসহ দেশের সব স্তরের মানুষ, সব শ্রেণি-পেশার মানুষ, সবাইকে এক প্লাটফর্মে
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে লেখা এক পত্রে বাংলাদেশ সরকার এবং জনগণকে ভারতের অকৃত্রিম বন্ধু, সহযোগী এবং হিতাকাঙ্খী বলে উল্লেখ করেন। প্রণব মুখার্জী বলেন, তার সৌভাগ্য মুক্তিযুদ্ধের সময় থেকে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন এবং সেই সম্পর্ককে উত্তরোত্তর গভীরতার মধ্যে নিয়ে যাওয়াই ছিল তার প্রয়াস। ভারতের সাবেক এই রাষ্ট্রপতি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় ড.
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মীর নাছির উদ্দিন বলেছেন, আওয়ামীলীগ সরকার রাতে ভোট চুরির মাধ্যমে এদেশের গনতন্ত্রকে দাফন দিয়েছে। এতে তারাও শান্তিতে নাই। ভোট চুরি করার কারনে জনগণের সামনে বড় করে কথা বলতে পারছেনা আওয়ামীলীগ। কয়েকদিন আগে আ’লীগের সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মদ বলেছেন, বিএনপি এদেশে দেউলিয়া হয়ে গেছে। তার এ কথার প্রতিবাদ জানিয়ে মীর নাছির উদ্দিন বলেন, যদি সাহস
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরামের (বিএফডিএফ) উদ্যোগে ‘রাজশাহী ইউনিভার্সিটি ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০১৯’ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। গতকাল বুধবার বিএফডিএফ’র প্রধান নির্বাহী সদস্য শাওন কাদির জিকো প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতাটি দুই ধারায় (বাংলা ও ইংরেজি) অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। বাংলা বিতর্ক প্রতিযোগিতা আগামী ২৮
আইফোন 'এক্সএস ম্যাক্স' বিশ্বের সবচেয়ে দামি মোবাইল। এই এক্সএস ম্যাক্সের মালিক মেসি। কিন্তু তিনি ওই ফোনটাকে আরও দামি বানিয়ে নিয়েছেন। মোবাইলটা স্বর্ণ দিয়ে মুড়িয়ে নিয়েছেন আর্জেন্টিনা এবং বার্সেলোনা ফরোয়ার্ড। তাও যে সে স্বর্ণ নয়। ২৪ ক্যারেটের স্বর্ণ দিয়ে। ওই মোবাইলে মেসির জার্সির নাম ও নম্বরের মতো করে নাম-ধাম লেখা হয়েছে। প্রথমে বার্সেলোনা তারকার নাম, পরে তার জার্সি নাম্বার ১০। এরপরে আছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তথ্য ও প্রযুক্তি বিষয়ক চাকরি মেলা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। বিশ^বিদ্যালয়ের স্টেডিয়াম সংলগ্ন বাবলা চত্বরে মেলাটির উদ্ধোধন করবেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। দিনব্যাপী এ চাকরি মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে 'রাজশাহী আইটি-আইটিইএস জব ফেয়ার ২০১৯' উপলক্ষে
মাদারীপুর শিশু অপহরণ মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। বুধবার দুপুরে সদর উপজেলায় খােয়াজপুর ইউনিয়নের টােল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন সদর উপজেলার খােয়াজপুর এলাকার মৃত আফছার উদ্দিন মুনশির ছেলে ইলিয়াছ মুনশি (৪০) ও একই এলাকার সেলিম মুনশির ছেল প্লাবন মুনশি (৩০)। র্যাব জানায়, শিশু অপহরণর একটি মামলায় পলাতক ছিলেন ইলিয়াছ ও
বরিশালের গড়িয়ারপাড়ে বাস-মাহিন্দ্রার মুখোমুখী সংঘর্ষে বিএম কলেজ ছাত্রীসহ ৭ জন নিহতের ঘটনায় নড়েচড়ে বসেছে বরিশাল ট্রাফিক বিভাগ। আজ বুধবার (২৭ মার্চ) সকালে শহীদ আব্দুর রহমান সেতুর (দপদপিয়া সেতু) টোল ঘরের সামনে বিভিন্ন পরিবহনের উপর অভিযান চালায় বিএমপি ট্রাফিক বিভাগ। এ সময় বাসসহ বিভিন্ন পরিবহনের ফিটনেস, রুপ পারমিট, ড্রাইভিং লাইসেন্স, অতিরিক্ত যাত্রী এবং গাড়ির ছাদে যাত্রী বহন করার দায়ে বরিশাল-পটুয়াখালী রুটের
স্বাধীনতার এত বছর পরেও কাশ্মীর সমস্যার সমাধান হয়নি। সেই সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ইস্তাহার প্রকাশ করে মমতা বলেন, জঙ্গলমহল, পাহাড়ে শান্তি ফিরিয়েছি। কাশ্মীরেও পারব। মোদী সরকার কাশ্মীর সমস্যার সমাধান করতে পারেনি বলে এদিন মমতা বলেন, কেন্দ্রে জোট সরকার ক্ষমতায় আসার পর কাশ্মীর সমস্যার সমাধান করা হবে। মমতা দাবি করেন,''কান্দাহারের সময় আমি যেতে চেয়েছিলাম। আমি বলেছিলাম, যাত্রীদের ফিরিয়ে আনব।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের দেয়া ‘কোটা আন্দোলন রাজাকারের সন্তানরাই করতে পারে’ বক্তব্যকে ‘আক্রমণাত্মক, অসত্য ও বিদ্বেষমূলক’ উল্লেখ করে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বুধবার সকালে সংগঠনটির রাবি শাখা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়, গত ২৫ মার্চ কালরাত্রির স্মরণে ‘মুক্তিযোদ্ধা ও শহীদ
আগৈলঝাড়ায় বিভাগয়ি বেবী হোমের আশ্রিত শিশু সিয়ামের আশ্রয় হল এক নিঃসন্তান দম্পত্তির ঘরে। আদালতের নির্দেশে আশ্রিত সিয়ামকে আনুষ্ঠানিকভাবে বুধবার দুপুরে তুলে দেয়া হল তার নতুন ঠিকানা পটুয়াখীল জেলার কলাপাড়া উপজেলার বাদুরতলী গ্রামের এনজিও ম্যানেজার নিঃসন্তান দম্পত্তির কোলে। আগৈলঝাড়ায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ জানান, ২০১৫সালের ১৭মে পটুয়াখালী সদর হাসপাতালে ভুয়া ঠিকানা লিখে বাবা-মায়ের ফেলে যাওয়া ১৩দিনের নব শিশুর
‘বাহাদুরী’ও ‘ভালোবাসার জ্বালা’ দুইটি ছবি নির্মাতা তিনি। আরো দুইটি ছবি নির্মাণ করে এখন মুক্তির অপেক্ষায়। নানা গল্প নিয়ে যিনি নিজে সিনেমা বানান তিনিই এখন সিনেমার গল্পের মতো। তার জীবনে গল্প নিয়ে তৈরী করা যায় আরেকটা সিনেমা। তিনি হলেন, এসএস মাল্টিমিডিয়ার কর্ণধার ও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৫নং ওয়ার্ড মেম্বার সুজন মিয়া। নায়ক জায়েদ খান, সাইমনও নায়িকা পরিমণি নিয়ে ‘বাহাদুরী’ ও এবং অর্পা ইসলাম
থাকছে না কোন পরীক্ষা- প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা না রাখার পরিকল্পনা করছে সরকার। পরীক্ষা বাদ দিয়ে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। আগামী বছর থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত এই পদ্ধতি চালু হলেও পর্যায়ক্রমে চতুর্থ থেকে অষ্টম শ্রেণি পর্যন্তও সব বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের আওতায় নেওয়া হবে। অষ্টম শ্রেণি পর্যন্ত সব বিষয় ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনার প্রক্রিয়া শেষ হলে পঞ্চম শ্রেণির
শিশুর সু-স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ম্যাক্স নিউট্রিওয়াশ প্রোগ্রামের অবহিতকরণ কর্মশালা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ম্যাক্সের ওয়াশ গভার্নেন্স এ- ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আহম্মেদ রফিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান। এছাড়া অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে বিশাল শোডাউন করেছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কার্যত বিএনপির এটাই ছিল বড় ধরনের শোডাউন। বুধবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। এরপর কাকরাইল মোড় হয়ে শান্তিনগর ঘুরে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারা