শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে নির্মিত গুচ্ছ গ্রামে সুবিধাভোগীদের মাঝে চাবি হস্তান্তর করা হয়েছে। সোমবার (৬ মে) দুপুর ১২ দিকে ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের ১২০টি পরিবারের মাঝে চাবি হস্তান্তর করেন শরীয়তপুর জেলার প্রশাসক মো.কাজী আবু তাহের। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ এর সভাপতিত্ব চাবি হস্তান্তর আনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাহ মোহাম্মদ শাখাওয়াত হোসন,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা
বরিশালের আগৈলঝাড়ায় একটি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি বাড়িতে রহস্য জনক চুরি সংঘটিত হওয়ায় এলাকায় লোকজনের মাঝে আতংক বিরাজ করছে। জানাগেছে, উপজেলা রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে শনিবার দিবাগত রাতে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের ৪টি দরজার তালা ভেঙ্গে সঙ্গবদ্ধ চোরের দল ভিতরে ঢুকে ৫টি আলমিরা ও ১৪টি ফাইল কেবিনেটসহ ২৩টি তালা ভেঙ্গে নগদ প্রায় ২০ হাজার টাকা নিয়ে রুমের সমস্ত কাগজপত্র তছনছ করে
নরসিংদীর পৌর শহরের বানিয়াছল রেলওয়ে কলোনি এলাকায় সদর মডেল থানা পুলিশের অভিযানে ২৭ টি মাদক মামলার আসামি কুখ্যাত মাদক সম্রাজ্ঞী লাকি বেগম(৩২)কে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।গত রবিবার(৫ মার্চ) রাতে বিশেষ অভিযান চলাকালে ২৭ টি মাদক মামলার পলাতক আসামি কুখ্যাত মাদক সম্রাজ্ঞী লাকি বেগম গ্রেফতার হয়।লাকি বেগম বৌয়াকুড় এলাকার মাদক ব্যবসায়ী সাজা প্রাপ্ত আসামী জাহাঙ্গীর মিয়ার স্ত্রী।পুলিশ সাংবাদিকদের জানায়, গ্রেপ্তারকৃত
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনিমন্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকায় সাবেক প্রেমিকাকে দেখতে গিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মা ও মেয়েকে চাপা দেন মেদেনিমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ হোসেন খানের ছেলে ফাহাত খান।চেয়ারম্যান আশরাফ হোসেন খানের ছেলে ফাহাত খানের প্রাইভেটকারের নিচে চাপা পড়ে স্থানীয় অটোরিকশার চালক মিজান হাওলাদারের স্ত্রী পারভীন বেগম (৩৫) ও শিশু কন্যা সামিয়া বেগম (৩) নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, স্থানীয় মো.
বিভিন্ন খাতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বিনিয়োগের আহ্বানে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস আন্তরিকভাবে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে ভারতের বিভিন্ন স্মার্ট সিটির আদলে বাংলাদেশে স্মার্ট সিটি গড়ার পরামর্শ দেন হাইকমিশনার। অর্থমন্ত্রী স্মার্ট সিটির পরামর্শের উত্তরে বলেন, আমদের স্মার্ট সিটি তৈরি করার যথেষ্ট সম্ভাবনা ও স্থান রয়েছে। ভারত আগ্রহী হলে আমরা যেকোনো সময়ে উন্নয়ন সহযোগী হিসেবে স্মার্ট সিটি
ব্রাক্ষণবাড়িয়া শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এবারো এসএসসি পরিক্ষার ফলাফলে ব্রাক্ষণবাড়িয়ার ফাসের হার ও জিপিএ -৫ এগিয়ে রয়েছে। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় মোট ৩১২ জন শিক্ষার্থী অংশ নেয়। ৩১১ জন পরিক্ষার্থী কৃতকার্য হয়। আরেক জন অসুস্থ থাকায় অকৃতকার্য হয়।পাসের হার ৯৯ দশমিক ৬৮ শতাংশ। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪২ জন। জানাযায়,জেলা শহরের গভ: মডেল গার্লস হাই
শারীরিক অবস্থার অবনতি হয়ে ফের লাইফসাপোর্টে বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামান। সোমবার এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। এর পর চিকিৎসকরা দ্রুত তাকে লাইফসাপোর্ট দেন। এ বিষয়ে এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ বলেন, অস্ত্রোপচারের পর বাবা সেরে উঠছিলেন। আজ সকালে আবার তার শরীরটা খারাপের দিকে যায়। শরীরে ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না। তাই
সম্প্রতি ভিক্ষা করে মোটা অংকের অর্থ আয় করা এক নারীকেও গ্রেপ্তার করে পুলিশ। তিনি সঙ্গে এক শিশু ও এক নবজাতক নিয়ে ভিক্ষা করছিলেন। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই শহর থেকে এক ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এক মাসে ভিক্ষা করে ২৩ লাখ টাকা (১ লাখ দিরহাম) আয় করেছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় শনিবার দুবাইয়ে এক ভিক্ষাবিরোধী সমাবেশে এ কথা জানায় পুলিশ। এ
পবিত্র রমজানে ঢাকায় মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ দাম প্রথম রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত থাকবে বলে নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার (৬ এপ্রিল) দুপুরে ডিএসসিসির নগর ভবনে মাংস ব্যবসায়ী প্রতিনিধিসহ ডিএসসিসি ও ডিএনসিসি কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি মাংসের দাম দেশি গরু ৫২৫ টাকা। বিদেশি বা বোল্ডার
আহলান সাহলান, মোবারক হো মাহে রমজান। খোশ আমদেদ মাহে রমজান। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল থেকে রোজা। আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, বাংলাদেশে আকাশে ১৪৪০ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে মঙ্গলবার (৭ মে) থেকে রমজান মাস গণনা
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান উপলক্ষ্যে আমাদের মজুদ পরিস্থিতি ভালো রয়েছে। এবার রমজানে মানুষের উপর চাপ পড়বে না। রোজা সামনে রেখে আমাদের মনিটরিং টিম যথেষ্ট সচেতন আছে। বাজারে দ্রব্যমূল্য নিয়ে আমরা সার্বিকভাবে সন্তুষ্ট। সোমবার (০৬ মে) সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের (অ্যাটকো) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পবিত্র ও সংযমের মাস হিসেবে
আশুলিয়ায় মা-খালার পর মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. মনির হোসেন (৪০) নামে এক ভণ্ড পীরকে আটক করেছে পুলিশ। রোববার (০৫ মে) রাতে আশুলিয়ার কুরগাঁও এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মনিরকে আটক করা হয়। আটককালে মনিরের বাড়ি থেকে আরও তিন নারীকে উদ্ধার করা হয়। সোমবার (০৬ মে) দুপুরে আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বিষয়টি জানান। আটক মনির হোসেন ঢাকার আশুলিয়ার কুরগাঁও এলাকার
আগামী ২২ মে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আকাশে অত্যাধুনিক নজরদারি উপগ্রহ (রিস্যাট-২বিআর১) পাঠাচ্ছে ভারত। এর ফলে আরও নিখুঁত ভাবে শত্রুপক্ষের উপর নজরদারি চালাতে পারবে ভারত। এই উপগ্রহ ছবি পাঠাতে শুরু করলে ভারত মহাসাগরে কোনও চিনা যুদ্ধজাহাজ লুকিয়ে আছে কি না অথবা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে উগ্রপন্থীদের গতিবিধি, এক লহমায় চলে আসবে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের কাছে। এর আগের রিস্যাট পর্যায়ের উপগ্রহগুলির
কচুয়ায় ফলাফল জানার আগেই এসএসসি পরীক্ষার্থী মিম না ফেরার দেশে চলে গেছে। সে উপজেলার আকানিয়া গ্রামের ফখরুল মিয়াজীর মেয়ে। তার পুরো নাম সাবরিনা সাকা মিম। মিম ব্লাড ক্যান্সারে আক্রান্ত অবস্থায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। গত ১৬ এপ্রিল সকালে মরণব্যাধি ব্লাড ক্যান্সারের চিকিৎসা চলমান অবস্থায় মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে নিকট আত্মীয় স্বজন ছাড়াও
মাহে রমজানে রাত্রিকালে এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নতের পর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে ১০ সালামে যে ২০ রাকাত নামাজ আদায় করা হয়, একে ‘তারাবি নামাজ’ বলা হয়। আরবি ‘তারাবিহ’ শব্দটির মূল ধাতু ‘রাহাতুন’ অর্থ আরাম বা বিশ্রাম করা। তারাবি নামাজ পড়াকালে প্রতি দুই রাকাত বা চার রাকাত পরপর বিশ্রাম করার জন্য একটু বসার
সিঙ্গাপুরে চিকিৎসাধীন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, সুবীর নন্দীর অবস্থা সংকটাপন্ন। শনি ও রোববার পরপর দুদিন হার্ট অ্যাটাক হয়েছে তার। এছাড়া তার হার্টে চারটা ব্লক ছিল। তিনি বলেন, রোববার সকালে ওটিতে নিয়ে তাকে চারটা রিং পরানো হয়েছে। সব মিলিয়ে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। সোমবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এদিকে আগামী ৭ থেকে ১৩ মে পর্যন্ত এ পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। টেলিটক সংযোগ থেকে RSC <স্পেস>
শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে পদ্মা সেতুতে দ্বাদশ স্প্যান ‘৫-এফ’ (সুপার স্ট্রাকচার) বসানো হয়েছে। মাঝপদ্মায় সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর মধ্য দিয়ে সেতুর এক হাজার ৮০০ মিটার দৃশ্যমান হলো। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের ওপর সফলভাবে অস্থায়ী স্প্যানটি বসানো হয়েছে। পরে স্থায়ীভাবে এই স্প্যানটি ২৪ ও ২৫ নম্বর
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু ও ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সমুন এবং মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়াকে কাউখালী প্রেসক্লাবের পক্ষ থেকে সোমবার সকালে ফুলেল শুভেচ্ছা দেয় হয়। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের সদস্য মোঃ জাহাঙ্গীর মুন্সী, কাউখালী প্রেসক্লাবের সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার,
রমজানের পবিত্রতা রক্ষায় বরিশালের আগৈলঝাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে র্যালীটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আসাদুর রহমান মান্নার সভাপতিত্বে রমজানের পবিত্রতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ
পিরোজপুরের কাউখালীতে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় উপজেলা পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় অনুষ্ঠিত। সোমবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মুখে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সমুন, নাঙ্গুলী ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শাহ
পটুয়াখালীর বাউফলে অন্তসত্তা গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। এ ব্যাপারে মামলা না করার হুমকি দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালাইয়া গুচ্ছ গ্রামে। একাধিক সূত্রে খোজ নিয়ে জানা যায়, উপজেলার কালাইয়া ইউপির ১নং ওয়ার্ডে গুচ্ছ গ্রামে কালাম খা সাথে মনির হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদারের দীর্ঘদিন ধরে পারিবারিক দন্ধ চলে আসছিল। ঘটনার দিন বুধবার ফিরোজ হাওলাদারকে এক মহিলার সাথে অপ্রীতিকর অবস্থায় দেখে
সারাদেশে এস এস সি ও সমমান পরিক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭২৪ জন ছাত্রছাত্রী অংশগ্রহন করে ৫৫৩ জন শিক্ষার্থী পাশ করে। এ উপজেলার শতকরা পাশের হার ৭৭.৪১। এদের মধ্যে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেয়েছে ১০ জন। যে সকল বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছে তাদের মধ্যে
পটুয়াখালীর মির্জাগেঞ্জ ৬টি মাদ্রাসা থেকে এবারে শতভাগ পাশ করেছে। এ মাদ্রাসা গুলোতে শতভাগ পরিক্ষার্থী কৃতকার্য হওয়ায় শিক্ষক,অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৯টি মাদ্রাসা থেকে ৬২৯ জন পরিক্ষার্থী এবারে পরিক্ষায় অংশ গ্রহন করে এবং কৃতকার্য হয় ৫২৮জন পরিক্ষার্থী। পাশের হার-৮৩.৯৪%। অকৃতকার্য হয়েছে ১০১ জন পরিক্ষার্থী। শতভাগ পাশ করা ৬টি মাদ্রাসাগুলো হচ্ছে-চৈতা