সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামে গলঘোষিয়া নদীর স্লুইসগেট সংলগ্ন বেড়িবাঁধে বড় ধরনের ধসের (গর্ত) সৃষ্টি হয়েছে। এতে জোয়ারের পানি প্রবল গতিতে লোকালয়ে ঢুকে পড়ে এবং আশেপাশের কয়েকটি মৎস্যঘের প্লাবিত হয়। রবিবার (২৭ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গলঘোষিয়া নদীতে অস্বাভাবিক জোয়ার শুরু হলে স্লুইসগেটের পাশের বেড়িবাঁধে তিন থেকে চার ফুট চওড়া একটি
পিরোজপুরের কাউখালীতে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ শিশু আদালতে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বদরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বদরপুর বোলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১২) বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে লুকোচুরি খেলছিল। এ সময় একই গ্রামের গুয়াটোন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌর শহরের ছাতনি চৌমুহনী বাজারে লাইসেন্সবিহীন ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর যৌন উত্তেজনা সৃষ্টিকারী সিরাপ বিক্রি ও মজুতের অপরাধে দুই মুদি দোকানিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ২ হাজার পিচ সিরাপ এবং তা ধ্বংস করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) বিকেলে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট
প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে দুদক।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের একসরা গ্রামে মাটির নিচে পুঁতে রাখা ব্যবসায়ী রেজাউল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের এক মাস পর রবিবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। যশোর কোতোয়ালি থানার একটি হত্যা মামলার আসামি মো. সবুজ ওরফে রবিউল পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করলে লাশের সন্ধান মেলে। আটক সবুজ প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজার এলাকার হবি গাজীর ছেলে এবং নিহত
বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদি ইউনিয়নের কাকুরিয়া এলাকায় মোঃ রাকিব কাজী (২৬) নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় আহত রাকিব বর্তমানে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার পর আহত রাকিবের পিতা মোঃ অহিদ কাজী হিজলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দেয়ার পর বেশ কিছুদিন কেটে গেলেও পুলিশি সহায়তা পাওয়া
কুমিল্লার দেবীদ্বারে প্রবাসী বাবার মৃতদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোঃ হাসান নামে এক শিক্ষার্থী। রবিবার (২৭ এপ্রিল) সকালে প্রবাস ফেরত বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষাকেন্দ্রে ছুটে যায় সে। মোঃ হাসান দেবীদ্বার উপজেলার ইউছুফপুর আইডিয়াল হাইস্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী এবং ইউছুফপুর গ্রামের মৃত প্রবাসী মোঃ হানিফ মিয়ার বড় ছেলে। স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে ২০০৮ সালে সৌদি
দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমে নিরসনের পক্ষে বাংলাদেশ। তবে কাশ্মীর ইস্যুতে সরাসরি মধ্যস্থতার আগে উভয় দেশের আনুষ্ঠানিক অনুরোধের অপেক্ষায় থাকবে ঢাকা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, "আমাদের অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট। ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা আমরা
ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সন্তান হাবিলদার ঝন্টু আলি শেখ। ভারতীয় সেনাবাহিনীর এই বিশেষ বাহিনী সদস্যের মৃতদেহ কফিনবন্দি করে তার গ্রামের বাড়ি তেহট্টে আনা হলে শনিবার শেষ শ্রদ্ধা জানায় শতাধিক মানুষ। ঝন্টুর পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দাদের চোখের জলে ভেসে যায় শেষ বিদায়ের মুহূর্ত। ভারতীয় সেনাবাহিনী পূর্ণ সামরিক মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। এসময় উপস্থিত জনতা
নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি জামসেদুল ইসলাম ওরফে টুটুলকে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজিয়ে মিথ্যা প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামসেদুল ইসলাম। বক্তব্যে তিনি জানান, ২০০৮ সাল থেকে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং
ঝালকাঠির রাজাপুরে নিষিদ্ধ হওয়ার পরও ফের পুরোদমে চালু হয়েছে ‘সেভেন স্টার ব্রিকস’ নামক অবৈধ ইটভাটা। পূর্বে পরিবেশ বিধিমালা লঙ্ঘনের দায়ে রাজাপুর উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ভাটাটি বন্ধ করা হয়েছিল, তবে সঠিক নজরদারি না থাকায় তা পুনরায় চালু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইট পোড়ানোর কাজ চলছিল। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মাটির
পিরোজপুরের নাজিরপুরে এক যুবক নিজের পুরুষাঙ্গ কেটে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৭ এপ্রিল) দুপুরে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বানিয়ারী গ্রামে। আহত যুবকের নাম মো. বায়েজিদ শিকদার (২৮)। তিনি স্থানীয় এমেদুল শিকদারের ছেলে। পরিবারের সদস্যদের বর্ণনা অনুযায়ী, বায়েজিদ বাড়ির বসত ঘরে দরজা বন্ধ করে এই কাজ করেন। পরে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৩,৯৭৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। র্যাব-১২ এর পক্ষ থেকে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, ২৭ এপ্রিল রাত ২টার দিকে র্যাব সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ষোল মাইল চান্দাইকোনা মা ফুড গার্ডেন হোটেলের বিপরীতে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে একটি মাদক বিরোধী
বরিশাল জেলার হিজলা উপজেলার গৌরাব্দি ইউনিয়নের চর কুশুরিয়া এলাকায় রবিবার দুপুরে আকস্মিক বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম ইয়ানুর বেগম (৩০)। তিনি ওই এলাকার হাবিব মাঝির স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন। হিজলা থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, রবিবার দুপুর দেড়টার দিকে চর কুশুরিয়া এলাকায় বজ্রপাতে ইয়ানুর বেগম অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা হাসপাতালে
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুর তার আসন্ন সিনেমা ‘ব্লেং’ (Bleng) এর প্রথম পোস্টার প্রকাশ করেছেন। এই পোস্টারটি সোমবার (২৮ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়, এবং এতে শাহিদ কাপুরের নতুন লুক দর্শকদের সামনে আসে। 'ব্লেং' সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে, এবং পোস্টারটি প্রকাশের পর থেকে এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। শাহিদ কাপুর নিজে তার পোস্টারে কিছুটা ভিন্ন রূপে
নোয়াখালী সুবর্ণচরে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন না প্রায় আড়াই হাজার শিক্ষার্থী। গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরীক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। ঘনঘন লোডশেডিংয়ের কারণে প্রচণ্ড গরমে ও অস্বস্তিকর পরিবেশে পড়াশোনা করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিশেষত, পরীক্ষা শুরুর আগের সময়ে বিদ্যুৎ না থাকার কারণে তাদের মনোসংযোগ ও প্রস্তুতির পরিস্থিতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের অপসারণসহ চার দফা দাবিতে আন্দোলন করছে একদল শিক্ষার্থী। আজ রবিবার (২৭ এপ্রিল) দুপুরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ করেছেন। তবে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসনিক ভবনে উপস্থিত ছিলেন না। আন্দোলনকারী শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন যে, প্রশাসন যদি তাদের দাবির ব্যাপারে কোনো অগ্রগতি না দেখায়, তাহলে আন্দোলনের মাত্রা আরও বাড়ানো হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র
বাল্যবিয়ে প্রতিরোধের উদ্দেশ্যে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। "আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে" এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ, ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত গুনাইগাছ ইউনিয়ন ফেডারেশন প্রাঙ্গণে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনটি গুনাইগাছ যুব সংগঠন, আরডিআরএস বাংলাদেশ, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং এনআরকে টেলিথনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এদিনের ক্যাম্পেইনটির মূল
ছেলের মৃত্যুর পর কবর খুড়েছিলেন। আজ আবার সেই একই হাতে খুঁড়তে হলো নাতনির কবর। পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপার হাট গ্রামে নেমে এসেছে নীরব শোক। শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া (১৭) আজ বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন। ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ সন্ধ্যায় তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হবে। এরপর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে। এখন গ্রামের
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম রাখালগাছি এলাকায় পদ্মা নদীতে নির্মমভাবে নিহত প্রবাসী আল আমিন হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি পাবনা জেলার আমিনপুর উপজেলার ধাড়াই গ্রামের মৃত মোন্তাজ সরদারের ছেলে মেগা সরদার (৪৭)। নিহত আল আমিন (২৫) একই জেলার রাম নারায়নপুর গ্রামের মৃত বক্কার মন্ডলের ছেলে। তিনি দীর্ঘ সাত বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে মাত্র
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রেলগেট এলাকা থেকে গত রবিবার সকালে ইকবাল হোসাইন নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃতদেহটি ছিল চরমভাবে ক্ষতবিক্ষত, হাতে-পা বিচ্ছিন্ন এবং একেবারে ছিন্নভিন্ন অবস্থায়। নিহত যুবক ইকবাল হোসাইন (৩০) উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বড়চেগ গ্রামের এলাইচ মিয়ার ছেলে। স্থানীয়দের খবর অনুযায়ী, ইকবাল শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তার শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে
জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে আওয়ামী লীগের সন্ত্রাসী আনোয়ার হোসেন ও তার সহযোগীদের হামলায় বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম ও সোহেল রানা আহত হন। ঘটনার পর বিএনপি নেতৃবৃন্দ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এই হামলার পর আহত নেতারা সদর থানায় একটি মামলা করেছেন, এবং অভিযুক্ত প্রধান আসামি আনোয়ার ইতোমধ্যে জেলহাজতে রয়েছেন। তবে বাকি আসামিদের দ্রুত গ্রেফতার ও
ঢাকা সেহরোয়ার্দি হাসপাতালে ময়না তদন্ত শেষে ১৭ বছরের কিশোরী লামিয়ার লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। ২৬ এপ্রিল রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লামিয়ার নিথর দেহ উদ্ধার হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর শোনার পর এলাকাবাসী শোকাভিভূত হয়ে পড়ে। লামিয়ার স্বজনরা
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি বলেন, দুই দেশের মধ্যে একটি গভীর বন্ধন বিদ্যমান, এবং পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক আরও বৃদ্ধি করতে আগ্রহী। শনিবার (২৬ এপ্রিল) ইসলামাবাদে অনুষ্ঠিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে খাজা আসিফ এসব কথা বলেন। অনুষ্ঠানটি ছিল বাংলাদেশের ৫৪তম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত, এবং এতে